```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিতর্কের মধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং প্রক্রিয়া। সূত্রের খবর, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের মধ্যেও প্রাথমিকভাবে নিটের কাউন্সেলিং চালিয়ে যেতে চাইছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে এখন অনির্দিষ্টকালের কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল। কবে থেকে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে আপাতত কেন্দ্রীয় সরকারের তরফে কিছু জানানো হয়নি। স্নাতক স্তরের সর্বভারতীয় মেডিক্যাল […]

আরও পড়ুন

‘আর্থিক সাহায্য আর বিমা এক নয়!’ অগ্নিবীর ইস্যু নিয়ে ফের সরব রাহুল গান্ধি

ফের একবার নিহত অগ্নিবীরের পরিবারের আর্থিক সাহায্য নিয়ে সরব রাহুল গান্ধি। সরকারের উদ্দেশে ফের আক্রমণ শানিয়ে কংগ্রেস সাংসদের দাবি, কর্মরত অবস্থায় নিহত অগ্নিবীরদের এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা। রাহুলের যুক্তি, জীবন বিমা বাবদ প্রাপ্ত টাকাকে কেন্দ্র আর্থিক সাহায্য বলে দেখাতে চাইছে। অগ্নিবীর নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে […]

আরও পড়ুন

তামিলনাড়ুতে খুন বিএসপির রাজ্য সভাপতি, আটক ৮

তামিলনাড়ুতে নৃশংস ভাবে খুন করা হয়েছে বহুজন সমাজ পার্টির (বিএসপি) রাজ্য সভাপতি কে আর্মস্ট্রংকে। সেই হত্যার ঘটনায় অন্তত আট সন্দেহভাজনকে আটক করা হয়েছে। শুক্রবার চেন্নাইয়ে কে আর্মস্ট্রংকে কুপিয়ে হত্যা করে ছয় সদস্যের একটি চক্র। দুষ্কৃতী দলটি পেরাম্বুরে আর্মস্ট্রংয়ের বাড়ির কাছেই এই হামলা চালায়। আক্রমণের পর গুরুতর জখম অবস্থায় আর্মস্ট্রংকে সেখানে ফেলে রেখেই পালায় আক্রমণকারীরা। পরে […]

আরও পড়ুন

পঞ্জাবের লুধিয়ানায় রাস্তায় ফেলে তলোয়ার দিয়ে কোপ, নিহঙ্গ শিখদের হামলার শিকার শিবসেনা নেতা, গ্রেফতার ২

পঞ্জাবে এক শিবসেনা নেতার ওপরে হামলা দুই নিহঙ্গ শিখের। জানা গিয়েছে, আক্রান্ত নেতার নাম সন্দীপ থাপার গোরা। গুরুতর জখম অবস্থায় সন্দীপকে হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এদিকে পুলিশ সেই ফুটেজ দেখেই হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকালে পঞ্জাবের লুধিয়ানায় এই […]

আরও পড়ুন

অগাস্ট মাসেই পতন হবে ‘দুর্বল’ মোদি সরকারের, দাবি লালু প্রসাদ যাদবের 

শরিকদের ভরসায় কেন্দ্রে এবার সরকার গঠন করেছে বিজেপি ৷ সেই সরকারকে ‘দুর্বল’ বলে কটাক্ষ করলেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির সভাপতি লালু প্রসাদ যাদব ৷ তবে কটাক্ষ করেই থেমে যাননি বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা ৷ বরং তিনি দাবি করেছেন যে একমাসের মধ্যে পতন হবে কেন্দ্রের মোদি সরকারের ৷বিজেপি অবশ্য লালু প্রসাদ যাদবের দাবি খারিজ করে […]

আরও পড়ুন

হাথরসকাণ্ড প্রশাসনিক গাফিলতি, আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে মন্তব্য রাহুল গান্ধির

হাথরসে পদপিষ্টে আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শুক্রবার রাহুল মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ ইতিমধ্যেই ওই ঘটনায় পদপিষ্ট হয়ে মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১, যা নিয়ে দেশজুড়ে চলছে রাজনৈতিক চাপানউতোর ৷ রাহুল স্বজনহারাদের কথা শুনে বলেন, “আমি রাজনৈতিকভাবে এখানে কিছু বলতে চাই […]

আরও পড়ুন

হাথরস পদপিষ্ট কাণ্ডে স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের

শুক্রবার ভোরেই নয়া দিল্লি থেকে উত্তর প্রদেশের হাথরসের উদ্দেশে রওনা দেন লোকসভার বিরোধী দলনেতা। গত সোমবার হাথরসে এক ধর্মগুরুর সৎসঙ্গে পদপিষ্টের ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়েছে। যার অধঘিকাংশই মহিলা, কয়েকজন শিশুও রয়েছে। এদিন, হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল। হাথরসের পথে আলিগড়ের পিলাখনা গ্রামে থামে তাঁর কনভয়। এই গ্রামেও পদপিষ্ট হয়ে নিহত হওয়া বেশ কয়েকজনের […]

আরও পড়ুন

রাজস্থানের কোটায় ফের আত্মঘাতী ছাত্র, উদ্ধার হল ঝুলন্ত দেহ

ফের পড়ুয়ার আত্মহত্য়ার খবর মিলল রাজস্থানের কোটা থেকে ৷ ১৬ বছর বয়সী ওই পড়ুয়া ইঞ্জিনিয়ারিংয়ের ভরতি হওয়ার জন্য সেখানে পড়াশোনা করতে গিয়েছিল ৷ যেখানে সে পিজি হিসেবে থাকত, সেখানকার ঘর থেকেই বৃহস্পতিবার তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে ৷ চলতি বছরের জানুয়ারি থেকে এই নিয়ে ১৩ জন পড়ুয়া কোটায় আত্মঘাতী হল ৷ ২০২৩ […]

আরও পড়ুন

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন

জেল থেকে ছাড়া পাওয়ার আটদিনের মাথায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার রাজভবনে ঝাড়খণ্ডের ত্রয়োদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার এক্সকিউটিভ প্রেসিডেন্ট। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। সেই অনুষ্ঠানে ছিলেন হেমন্তের বাবা শিবু, মা রূপি, স্ত্রী কল্পনা ও জেএমএমের শীর্ষনেতারা। গত ৩১ জানুয়ারি হেমন্তকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট […]

আরও পড়ুন

বন্যায় বিপর্যস্ত অসম, মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৪৬

বন্যায় বিপর্যস্ত অসমে স্বাভাবিক জনজীবন । ২৯টি জেলার ১৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৬। তিনজন নিখোঁজ রয়েছেন বলে খবর। রাজ্যজুড়ে ৩৯ হাজার ৪০০ হেক্টরেরও বেশি জমির ফসল বন্যার জেরে নষ্ট হয়েছে। ব্রহ্মপুত্র, বরাক ও বুড়িডিহিং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!