মধ্য রাত পর্যন্ত জয়পুরে আটকে, দিল্লি বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ ওমর আবদুল্লার

বিশৃঙ্খলার অভিযোগে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জম্মু থেকে দিল্লিগামী তাঁর বিমানটি জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তিনি। গভীর রাত পর্যন্ত জয়পুরের আটকে থাকতে হয় তাঁকে। রাত ১টা নাগাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি সেলফি শেয়ার করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। জয়পুরে বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে তোলা সেই […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে লাউড স্পিকার নিয়ে প্রতিবাদ করায় মহিলা আইনজীবীকে বেধড়ক মারধর গ্রাম প্রধানের

উচ্চ স্বরে বাজছিল লাউড স্পিকার। এরই প্রতিবাদ করেন ওই আইনজীবী। এই নিয়ে প্রতিবাদ জানানোর কারণে ওই মহিলা আইনজীবীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে গ্রামের প্রধান (সরপঞ্চ) এবং তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। মহারাষ্ট্রের বিদ জেলার ঘটনা। এই অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অন্য দিকে, এই ঘটনার পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র […]

আরও পড়ুন

প্রয়াগরাজে মহাকুম্ভের তাঁবুর গোডাউনে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই সরঞ্জাম

এবার মহাকুম্ভের তাঁবুর গোডাউনে বিধ্বংসী আগুন। লালু অ্যান্ড সন্স নামে প্রয়াগরাজের সেই গোডাউনে শনিবার সকালে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনটি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। প্রয়াগরাজের এই লালু অ্যান্ড সন্স ওয়্যারহাউস দীর্ঘ কয়েক দশক ধরে কুম্ভ এবং মাঘ মেলার সরঞ্জাম […]

আরও পড়ুন

ফের আফ্রিকা থেকে ভারতে আনা হচ্ছে চিতা, জানাল মধ্যপ্রদেশ সরকার

 ফের আফ্রিকা থেকে ভারতে আনা হচ্ছে চিতা। এবার আফ্রিকার দক্ষিণ প্রদেশের বোতসওয়ানা থেকে আটটি চিতা আনা হচ্ছে। তবে এবারে দু’দফায় আনা হচ্ছে চিতাগুলিকে। আগামী মে মাসে প্রথম দফায় আনা হবে ৪টি চিতা। এমনটাই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। গতকাল, শুক্রবার এই বিষয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে […]

আরও পড়ুন

দিল্লির মুস্তফাবাদে ভেঙে পড়ল বহুতল, মৃত ৪, আটকে বহু, চলছে উদ্ধারকাজ

আচমকাই ভেঙে পড়ল চারতলা বিল্ডিং। ভোরবেলায় ঘুমের মধ্যেই মৃত্যু হল চারজনের। আজ, শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির মুস্তফাবাদে। আর এই বিল্ডিং বিপর্যয়ের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন ভোর ৩টে নাগাদ দিল্লির মুস্তফাবাদে ভেঙে পড়ে একটি বহুতল। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। এখনও উদ্ধারকাজ চলছে […]

আরও পড়ুন

মে মাসে স্পেস স্টেশনে যাচ্ছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা

ভারত আবারও মহাকাশের অন্ধকার গভীরে সোনালী ইতিহাস লেখার দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার সহযোগিতায়, ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আগামী মাসে অর্থাৎ মে মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হবেন। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই বিষয়ে তথ্য দিয়েছেন। শুভাংশু গত ৮ মাস ধরে নাসা এবং বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেসে প্রশিক্ষণ নিচ্ছেন। শুভাংশুকে […]

আরও পড়ুন

ইলন মাস্কের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির

দেশীয় প্রযুক্তিকে আরও উন্নত করার লক্ষ্যে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার, দেশে প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা বলে জানা গিয়েছে ৷ টেসলা সিইও মাস্কের সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, “একাধিক বিষয়ে ইলন মাস্কের সঙ্গে আলোচন হল […]

আরও পড়ুন

আমলা পদে বড়সড় রদবদল কেন্দ্রের, নতুন রাজস্ব সচিব হলেন আইএএস অরবিন্দ শ্রীবাস্তব

আমলা পদে মধ্যে বড়সড় রদবদল করল মোদি সরকার। নতুন রাজস্ব সচিব হিসাবে নিয়োগ করা হল আইএএস অফিসার অরবিন্দ শ্রীবাস্তবকে। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। অর্থ মন্ত্রকের পাশাপাশি বেশ কয়েকটি মন্ত্রকের সচিবদেরও বদল করা হয়েছে। সূত্রে খবর, আজ শুক্রবার এই আমলা পদে রদবদল করেছে কেন্দ্র। অরবিন্দ শ্রীবাস্তবকে নিয়োগ করা হয়েছে নতুন রাজস্ব সচিব […]

আরও পড়ুন

মণিপুরে জমি নিয়ে বিবাদে চলল গুলি, মৃত ১, জখম ৫

মণিপুরের উখরুল জেলায় জমি নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মৃত ১। গুরুতর জখম ৫ জন। আইনশৃঙ্খলার পরিস্থিতি যাতে আরও অবনতি না হয় তা নিশ্চিত করতে শাঙচিং এবং লুংগ্রেইফুং তাঙ গ্রামে যাতায়াত নিয়ন্ত্রণ করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক পলি মাকান ওই দুই গ্রামে যাতায়াতের উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছেন। বৃহস্পতিবার দুপুরে আড়াইটে থেকে ওই নিষেধাজ্ঞা […]

আরও পড়ুন

গুজরাতে সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬

সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অটোয় থাকা ৬ যাত্রীর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে গুজরাতের পাটন জেলার সামি গ্রামের কাছে, সামি-রাধাপুর সড়কে। পুলিশ সূত্রে জানা যায়, গুজরাতের হিম্মতনগর থেকে কচ্ছের দিকে যাচ্ছিল রাজ্য পরিবহনের বাসটি, সেই সময় উলটো দিক থেকে আসছিল একটি অটো। বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পাটান জেলার […]

আরও পড়ুন
error: Content is protected !!