```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘আই অ্যাম ব্যাক!’ জেল থেকে বেরিয়ে মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, শনিবার দুপুরে বড় ঘোষণা

অবশেষে জেল থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের কয়েকঘণ্টার মধ্যেই তিহাড় জেল থেকে বেরিয়ে এলেন দিল্লির মুখ্যমন্ত্রীর। জেল থেকে বেরিয়েই জনতার দরবারে দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপচে পড়েছিল আপ কর্মী-সমর্থকদের ভিড়। সকলের মাঝে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি আপনাদের সকলকে মন থেকে ধন্য়বাদ জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি। সুপ্রিম কোর্টের সমস্ত […]

আরও পড়ুন

 ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথ ধামের দরজা

উত্তরাখণ্ডের পবিত্র চারধাম যাত্রার শুক্রবার আনুষ্ঠানিক সূচনা হল। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কেদারনাথ ধামের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয় শুক্রবার। অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথ ধামের পোর্টালগুলি খোলার মধ্য দিয়ে এই যাত্রার সূচনা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কেদারনাথ মন্দিরকে প্রায় ৪০ কুইন্টাল গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। […]

আরও পড়ুন

২৩ দিনের জন্য জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ২৩ দিনের জন্য জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেজরিওয়ালকে জামিন দেওয়া হচ্ছে। তবে সেটার মেয়াদ আগামী ১ জুন পর্যন্ত হবে। পয়লা জুনের পরে তাঁর জামিনের মেয়াদ শেষ হয়ে যাবে। অর্থাৎ নতুন করে জামিন না পেলে লোকসভা ভোটের গণনার দিনে (৪ জুন) দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই কাটাতে হবে। ভোটগণনার দিনে […]

আরও পড়ুন

লোকসভা ভোটের মধ্যেই বড় ধাক্কা খেল বিজেপি! তিন নির্দলের কংগ্রেস-যোগে সঙ্কটে হরিয়ানার নায়েব সিং সরকার

লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি৷ হরিয়ানার বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন তিন নির্দল বিধায়ক৷ ফলে এই মুহূর্তে হরিয়ানার নায়েব সিং সাইনির সরকার সংখ্যগরিষ্ঠতা হারাল৷ ওই তিন নির্দল বিধায়কই জানিয়েছেন, তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন৷ এই পরিস্থিতিতে অবিলম্বে হরিয়ানার বিধানসভা ভেঙে দিয়ে ভোট করানোর দাবি তুলেছে কংগ্রেস৷ ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় […]

আরও পড়ুন

দেশ জুড়ে তৃতীয় দফায় ভোট পড়ল ৬১ শতাংশ, বাংলার ৪ কেন্দ্রে ৭৪ শতাংশ

তৃতীয় দফার ভোটগ্রহণ বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শরদ পাওয়ার থেকে মহারাষ্ট্রে বিরোধী এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে থেকে বাংলার মহুয়া মৈত্র, রীতেশ দেশমুখ থেকে জেনেলিয়া ডিসুজা-রা এই দফায় ভোট দিলেন। তৃতীয় দফায় রাত আটটা পর্যন্ত দেওয়া হিসেবে দেশে ভোট পড়ল ৬১.৪৫ শতাংশ। এবার এই […]

আরও পড়ুন

হাইকোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ, আপাতত চাকরি বহাল ২৬ হাজার শিক্ষকের, জুলাই মাসে চূড়ান্ত শুনানি

২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট গত ২২ এপ্রিল দিয়েছিল, তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ যার অর্থ, আপাতত প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকছে৷ তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যাঁদের চাকরি বাতিল হয়েছিল সেই শিক্ষকদের মুচলেকা দিয়ে জানাতে হবে ভবিষ্যতে অযোগ্য […]

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৩ জঙ্গি

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। এর জেরে মৃত্যু হল ৩ জঙ্গির। সোমবার রাত থেকেই কুলগামের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। কুলগামকে চারিদিক থেকে ঘিরে চলে তল্লাশি। আগে থেকেই তথ্য ছিল এই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপর জঙ্গিরা হঠাৎই নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এরপরই নিরাপত্তা […]

আরও পড়ুন

সাত সকালে অমিত শাহকে সঙ্গে নিয়েই গান্ধিনগরে ভোট দিলেন প্রধানমন্ত্রী মোদি

আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। ১০ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৭ মে, সোমবার৷ এদিন সকাল সকালই গুজরাতের আহমেদাবাদের গান্ধিনগরের নিশান হাযার সেকেন্ডারি স্কুলে একসঙ্গে গিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷  এদিন সকাল ৭টা নাগাদ ভোট দেওয়ার জন্য গুজরাতের রাজভবন থেকে বের হন মোদি৷ তারপরে […]

আরও পড়ুন

উত্তরাখণ্ডে দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫

আগুনের গ্রাসে উত্তরাখণ্ডের একের পর এক জঙ্গল। ভয়ংকর গরমে আরও বেড়ে উঠছে তার তীব্রতা। জঙ্গল ছাড়িয়ে আগুন কোথাও কোথাও ঢুকে পড়েছে লোকালয়ে। পুড়ে ছাই হয়েছে মানুষের ঘর-বাড়ি, গবাধি পশুর পাশাপাশি শেষ সম্বলটুকুও। দাবানলের জেরে উত্তরাখণ্ডে গত ৩ দিনে মৃত্যু হয়েছে ৫ জনের। এই পরিস্থিতিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ড থেকে রেহাই পেতে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন রাজ্যবাসী।

আরও পড়ুন

২৬ হাজার চাকরি বাতিল নিয়ে মঙ্গলবার সুপ্রিমকোর্টে শুনানি

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। সোমবারের বদলে মঙ্গলবার হবে এসএসসি মামলার শুনানি। সে দিনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনবে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের মামলা। সোমবার মামলাটির শুনানির কথা ছিল শীর্ষ আদালতে। গত শুনানিতে এই মামলায় চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। যোগ্য […]

আরও পড়ুন
error: Content is protected !!