```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘বিহারকে মাওবাদীদের দৌরাত্ম থেকে মুক্ত করেছেন নরেন্দ্র মোদি’, দাবি অমিত শাহের

বালুরঘাট থেকে সভা সেরে বুধবার সোজা বিহারে চলে যান  অমিত শাহ। বিহারের ঔরঙ্গাবাদে আজ জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে অমিত শাহ বলেন, বিহারের এইসব অঞ্চলকে মাওবাদীদের হাত থেকে মুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সব অঞ্চলে সন্ধেবেলায় আগে কোনও সভা হত না,  এখন সেখানে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা তৈরির কথা হচ্ছে বলে জনসভা থেকে মন্তব্য করেন […]

আরও পড়ুন

এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 

 হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তাঁর আবেদন খারিজ করার পাশাপাশি উচ্চ আদালতের তরফে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তিনি। জানা যাচ্ছে, আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে বুধবার সকাল ১০ টা নাগাদ […]

আরও পড়ুন

পতঞ্জলির ‘মিথ্যে বিজ্ঞাপন’ মামলায় রামদেবকে তীব্র ভর্ৎসনা সুপ্রিমকোটের, রামদেবদের ‘ক্ষমা-ভিক্ষা’ খারিজ

রামদেব এবং পতঞ্জলির মালিক বালকৃষ্ণর ফের একদফা ক্ষমাভিক্ষা খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালত এদিন রামদেব এবং পতঞ্জলি কর্তৃপক্ষকে ভর্ৎসনা করে বলে, আমরা অন্ধ নই। পতঞ্জলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোনও ব্যবস্থা না নেওয়ায় উত্তরাখণ্ডের লাইসেন্সিং কর্তৃপক্ষকে সমালোচনায় বিদ্ধ করে সুপ্রিমকোট। কেন্দ্রের জবাবেও আদালত সন্তুষ্ট হতে পারেনি। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং এ আমানল্লার […]

আরও পড়ুন

ফের ধাক্কা খেলেন কেজরিওয়াল, বেঁধে দেওয়া হল আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সময়

আবার ধাক্কা খেলেন  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টে আবেদন উল্লেখের আগেই ধাক্কা রউজ অ্যাভিনিউ আদালতে। তিহাড় জেলে নিজের আইনজীবীদের সঙ্গে সপ্তাহে ৫ বার দেখা করার আর্জি জানিয়েছিলেন কেজরিওয়াল। এখন সপ্তাহে দু-বার আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান কেজরিওয়াল। কেজরিওয়ালের যুক্তি ছিল, দেশজুড়ে তাঁর বিরুদ্ধে ৩০টি মামলা চলছে। তাই আইনজীবীদের সঙ্গে সপ্তাহে দু-বার সাক্ষাৎ পর্যাপ্ত নয়। […]

আরও পড়ুন

প্রার্থীর সব সম্পত্তির খতিয়ান জানার অধিকার নেই ভোটারের, বলল সুপ্রিমকোর্ট

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সব সম্পত্তি সম্পর্কে জানার অধিকার নেই ভোটারদের। প্রার্থী পদের সঙ্গে সঙ্গতিহীন বিষয়গুলি গোপনীয় রাখার অধিকার রয়েছে প্রার্থীরও। মঙ্গলবার একটি মামলায় বলল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, প্রার্থীদের নিজেদের বা তাঁদের পরিবারের মালিকানাধীন প্রতিটি অস্থাবর সম্পত্তি প্রকাশ করতে হবে না যদি না সেগুলি বহুমূল্যবান হয় বা তাঁর বিলাসবহুল জীবনযাপনকে প্রতিফলিত করে। ২০১৯ সালে […]

আরও পড়ুন

দেশের উন্নয়নকে আটকাতে চায় কংগ্রেসঃ মোদি

মঙ্গলবার মধ্যপ্রদেশের বালাঘাটে নির্বাচনী প্রচারে  আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের বালাঘাটে হাজির হয়ে গেরুয়া সমুদ্রের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যে মানুষ বিজেপিকে সমর্থন করে আজকের জনসভায় হাজির হয়েছেন, তাতে আগামী ৪ জুন মধ্যপ্রদেশের মা, বোনেদের আশার্বাদ গেরুয়া শিবিরের সঙ্গে থাকবে বলে মন্তব্য করেন মোদি। ৪, ৫ মাস আগে মধ্যপ্রদেশ থেকে কংগ্রেসকে সরিয়ে দিয়েছেন মানুষ। এবারের লোকসভা […]

আরও পড়ুন

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট

আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বেআইনি নয়। আপাতত তাঁকে জেলেই থাকতে হবে। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আদালতে যে আবেদন করেছিলেন, তা খারিজ করে এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট। আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। আম আদমি পার্টি সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে AAP হাইকোর্টের সিদ্ধান্তের সাথে একমত নয়। হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে […]

আরও পড়ুন

মোদির শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত মামলা, আপ সাংসদের আর্জি খারিজ আদালতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত ডিগ্রি সম্পর্কিত মামলায় ধাক্কা খেলেন আপ সাংসদ সঞ্জয় সিং ৷ গুজরাত বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মানহানি মামলায় ট্রায়াল কোর্ট সঞ্জয় সিং-এর বিরুদ্ধে সমন জারি করেছিল ৷ সেই সমনকে চ্যালেঞ্জ করে আপ সাংসদ সঞ্জয় সিং সুপ্রিম কোর্টে আবেদন করেন ৷ সোমবার সেই আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ […]

আরও পড়ুন

থানাতেই রাতভর দোলা-ডেরেকরা! প্রতিবাদে থানার বাইরে অবস্থান বিক্ষোভ তৃণমূল সাংসদদের

সকাল থেকেই দিল্লির মন্দির মার্গ পুলিশ স্টেশনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সহ প্রতিনিধিরা। গতকাল বিকেল ৫’টা নাগাদ তাঁরা ধর্না অবস্থান শুরু করেন নির্বাচন কমিশনের সদর দফতরের বাইরে। কিন্তু, কিছুক্ষণ পরেই তাঁদের সেখান থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। আটকও করা হয়। তৃণমূলের অভিযোগ, তাঁদের সঙ্গে বলপূর্বক ধস্তাধস্তি করা হয়েছে, হেনস্থা করা হয়েছে মহিলা সাংসদদেরও। তারপরেই থানার […]

আরও পড়ুন

 নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়ি, মৃত ৮

উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নৈনিতালে এক ২০০ মিটার গভীর খাদে যাত্রীবোঝাই গাড়ি পড়ে গিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এই ৮ মৃতের মধ্যে রয়েছে ৭ জন নেপালি। এছাড়াও গাড়ির চালকও মারা গিয়েছেন। সব মিলিয়ে এই ৮ জনের মৃত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বেতালঘাট পুলিশ স্টেশনের এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, […]

আরও পড়ুন
error: Content is protected !!