```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘আজকের জয় ২৪-এর হ্যাট্রিককে নিশ্চিত করেছে’, দাবি প্রধানমন্ত্রী মোদির

চার রাজ্যের বিধানসভা আসনের মধ্যে তিন রাজ্যে জয়ী হয়েছে বিজেপি। এরপর থেকেই নতুন করে অক্সিজেন পেয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই এই জয়ের পর কী প্রতিক্রিয়া থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, তিনি কী বার্তা দেন, সেই দিকে নজর ছিল গোটা দেশের। এদিন নিজের বার্তায় নারী, যুবক, কৃষকদের বিশেষ বার্তা দিয়েছেন। মঞ্চে উঠেই নতজানু হয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রীমোদি। তিনি বলেন, […]

আরও পড়ুন

‘আদর্শের লড়াই চলবে’, ৩ রাজ্যে ভরাডুবির পর বার্তা রাহুল গান্ধির

তেলেঙ্গানা ছাড়া বাকি তিনটি রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। গেরুয়া ঝড়ে কোণঠাসা হাত শিবির। জনতার এই রায়কে মাথা পেতে নিলেন রাহুল গান্ধি। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে তার দল হারলেও আদর্শের লড়াই চলবে বলে জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, তেলেঙ্গানাবাসীকে ধন্যবাদ। তাদের ভরসা আগামীদিনে রক্ষা করতে সবধরনের চেষ্টা করব। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে জনতা […]

আরও পড়ুন

৩ রাজ্যে জয়ের পর দেশের জনগণকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদি

রাজস্থান এবং মধ্যপ্রদেশে জয়ের সম্ভাবনা বুথ ফেরত সমীক্ষাতেই ছিল৷ ওই দুই রাজ্যে তো জয় এলই, বিজেপি-র ঝুলিতে বাড়তি পাওনা ছত্তিশগড়৷ ভোটের ফলাফল স্পষ্ট হতেই তাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের জনগণকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে শুধু এই তিন রাজ্য নয়, যে তেলেঙ্গানায় বিজেপি ছাপ ফেলতে পারেনি সেই তেলেঙ্গানার মানুষের জন্যও […]

আরও পড়ুন

‘লক্ষ্মীর ভাণ্ডারে’র কায়দায় ‘লাডলি বহেন’? মমতার পথে হেঁটেই মধ্যপ্রদেশে বাজিমাত বিজেপির!

লাডলি বহেন যোজনা’য় মহিলাদের মাসিক এক হাজার টাকার বদলে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি৷ কন্যাসন্তানকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য, উজ্জ্বলা ও লাডলি বহেন যোজনার আওতায় থাকা পরিবারকে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার৷ একের পর এক মহিলামুখী প্রকল্প৷ একের পর এক প্রতিশ্রুতি। রাজনীতির কারবারিরা বলছেন, ২০২৩-এর বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপির এই বিপুল ভোট পাওয়ার পিছনে অন্যতম কারণ […]

আরও পড়ুন

মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ২

মুম্বইতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল দু জনের ৷ শনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের গিরগাঁও চৌপাট্টিতে একটি চারতলা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে বলে জানিয়েছেন বৃহন্মুম্বই পৌরনিগমের কর্মকর্তারা । সূত্রের তরফে জানা গিয়েছে, ওই ভবন থেকে দুইজনের পোড়া দেহাবশেষ উদ্ধার করা হয়েছে ।পৌরনিগমের আধিকারিকরা অবশ্য বলছেন, প্রাথমিক তথ্য অনুসারে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । সংবাদ […]

আরও পড়ুন

ভোটের ফলে ৩ রাজ্যে এগিয়ে বিজেপি, আগামী ৬ ডিসেম্বর বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’ জোটের দলগুলি

ফল বেরনোর পালা চলছে। একাধিক স্থান বিজেপি বনাম কংগ্রেসের জোরদার লড়াই চলছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ম্যাজিক ফিগার পার করেছে বিজেপি। ছত্তিশগড়েও বিজেপি এগিয়ে থাকলেও, কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস। তেলঙ্গানায় বিআরএসকে পিছনে ফেলেন অনেক এগিয়ে কংগ্রেস। এরই মধ্যে বিজেপি বিরোধী জোট ‘INDIA’-র বৈঠক। আগামী ৬ তারিখ দিল্লিতে INDIA জোটের […]

আরও পড়ুন

তিন রাজ্যে গেরুয়া ঝড়! ‘মোদিজির গ্যারান্টিকে বিশ্বাস করেছে মানুষ’, মন্তব্য রমন সিংয়ের

দেশে মোদিজির গ্যারান্টি কাজ করছে। চার রাজ্যের মধ্যে তিন রাজ্যে গেরুয়া ঝড় নিয়ে মন্তব্য করলেন বিজেপির প্রবীণ নেতা রমন সিং। তিনি বলেন, ভূপেশ বাঘেল যতই বড়বড় কথা বলুক না কেন তাঁকে প্রত্যাখান করেছে ছত্তিশগড়বাসী। ভূপেশ বাঘেল নানা ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত। মহাদেব অ্যাপের সঙ্গে তাঁর যে যোগাযোগ রয়েছে তাকে তিনি অস্বীকার করতে পারেন না। ছত্তিশগড়ে […]

আরও পড়ুন

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, আচমকা ছিটকে এগিয়ে গেল হাওড়াগামী চম্বল এক্সপ্রেসের ৩ বগি

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চম্বল এক্সপ্রেস ৷ শনিবার গোয়ালিয়র থেকে হাওড়াগামী দূরপাল্লার এই ট্রেন হঠাৎ করে দুই ভাগে ভাগ হয়ে যায় । এতে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় । ঘটনাটি রেলওয়ের আধিকারিকদের জানানো হয় । এরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেলের কারিগরি দল । প্রেসারের পাইপটি মেরামত করে দুটি কোচই সংযুক্ত করা হয়েছে […]

আরও পড়ুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বাতিল ১৪৪টি ট্রেন

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। রবিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় “মিগজাউম” মঙ্গলবার দুপুর নাগাদ দক্ষিণ অন্ধ্রপ্রবেশে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মিলতেই দক্ষিণ মধ্যে রেল এখনও পর্যন্ত ১৪৪টি ট্রেন বাতিল করেছে। ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব বাংলায় না পড়লেও, একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কারণ হাওড়া, শালিমার, সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়া ট্রেন যে রুট দিয়ে যায়, সেখানে […]

আরও পড়ুন

সূর্যের অভিমুখে যাত্রা সম্পন্ন করল ইসরোর আদিত্য এল-১

সূর্যের অভিমুখে যাত্রা সম্পন্ন করল ইসরোর আদিত্য এল-১ স্যাটেলাইট। আজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির তরফে জানানো হয়েছে, আদিত্যে থাকা অ্যাসপেক্স (আদিত্য সোলার উইন্ড পার্টিকাল এক্সপেরিমেন্ট) তার কাজ শুরু করে দিয়েছে। স্যাটেলাইটে থাকা পেলোডের আরও একটি যন্ত্র সচল করা হয় আজকে। সব যন্ত্রগুলি ইতিমধ্যেই সূর্য থেকে রিডিং নেওয়া শুরু করেছে।

আরও পড়ুন
error: Content is protected !!