```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হায়দরাবাদে বহুতলে আগুন, ঝলসে মৃত্যু ৯ জনের

দীপাবলির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। নিজামের শহরে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক শিশু সহ ৯ জনের। জখম ২১।  মৃতদের মধ্যে চারজন মহিলা।  সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ হায়দরাবাদের বাজারঘাট এলাকার নামপল্লিতে একটি পাঁচতলা ভবনে আগুন লাগে। পুলিস ও স্থানীয়রা জানিয়েছেন, আবাসনের নীচতলায় একটি গ্যারেজে প্রথমে আগুন লাগে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে […]

আরও পড়ুন

পুজোর জন্য ফুল তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি নাবালিকার, ধর্ষণ করে খুন

সকালে পুজোর ফুল তুলতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের বালিকা। সোমবার সকালে বিহারের বেগুসরাইয়ে আট বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা ৫৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। পুলিস জানিয়েছে, গোবর্ধন পুজোর জন্য কলা পাতা আনতে পাশের পার্কে গিয়েছিলেন নির্যাতিতা। কলাগাছের কাছে অর্ধনগ্ন অবস্থায় […]

আরও পড়ুন

সাত সকালে জয়নগরে শ্যুটআউট, খুন তৃণমূল নেতা

সাতসকালে শ্যুটআউট জয়নগরে। আজ, সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার বামনগাছি এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মৃত তৃণমূল নেতার নাম সাইফুদ্দিন লস্কর। বাড়ি থেকে বেশ কিছুটা দুরে তাঁকে খুন করা হয়। মৃত তৃণমূল নেতার নাম সাইফুদ্দিন লস্কর (৪৩)। তিনি বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং দলের অঞ্চল সভাপতি । সাইফুদ্দিনের […]

আরও পড়ুন

আগ্রার হোটেলে মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার ৫

আগ্রার হোটেলে মহিলাকে জোর করে মদ খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। পুলিসের কাছে ওই নির্যাতিতা মহিলা জানিয়েছেন, তাঁরই বন্ধু ও তার সাঙ্গপাঙ্গ মিলে প্রথমে জোর করে তাঁকে মদ খাওয়ান। এরপর ওই মহিলাকে মারধর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিস উপযুক্ত ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় ৪ জন পুরুষ […]

আরও পড়ুন

দ্বীপাবলির রাতে সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদার ফাটালো বাজি-পটকা, দিল্লির একিউআই ৯০০ ছাড়াল

দ্বীপাবলির দিন সকালে ৮ বছরের সবথেকে দূষণমুক্ত দিন দেখেছিল দিল্লিবাসী। কিন্তু তা স্থায়ী হল না একদিনও। কালো বিষাক্ত ধোঁয়ায় ঢাকল দিল্লি। কারণ দ্বীপাবলির রাতে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদার বাজি-পটকা ফাটানো। রবিবার সকালের একিউআই যেখানে ছিল মাত্র ২১৮। সোমবার সকালে কিছু কিছু এলাকায় সেটাই গিয়ে দাঁড়িয়েছে ৯০০তে। সকাল থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকেছে গোটা রাজধানী। […]

আরও পড়ুন

তামিলনাডুতে বাজির আগুনে পুড়ে মৃত্যু নাবালিকার

আলোর উৎসবে আঁধার নেমে এল তামিলনাডুর রানিপেটে। জাানা গিয়েছে,রবিবার পরিবারের আর সকলের সঙ্গে বাজি ফাটাচ্ছিল নভিস্কা। ঠিক সে সময় একপাশে সরিয়ে রাখা বাজির উপর গিয়ে পড়ে আগুনের ফুলকি। সঙ্গে সঙ্গে বিস্ফেোরণ হয়। খুব কাছেই ছিল নাভিস্কা। তার বুক থেকে শুরু করে হাতে গভীর আঘাত লাগে। দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। নাবালিকার মৃত্যুর ঘটনায় এলাকায় […]

আরও পড়ুন

ধানবাদে আচমকা ব্রেক, ট্রেনের ভিতর ঝাঁকুনিতে ২ যাত্রীর মৃত্যু

অল্পের জন‍্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। সঠিক সময় ব্রেক কষায় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। দুপুর ১২.০৫ ​​মিনিটে গোমোহ ও কোডারমা রেলওয়ে স্টেশনের মধ্যে পারসাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে। রেলের এক অফিসিয়াল জানান, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলছিল। তখনই আচমকা ওভারহেড বৈদ্যুতিক তার ছিড়েঁ যাওয়ার কারণে […]

আরও পড়ুন

দীপোৎসব উপলক্ষ্যে উত্তরপ্রদেশের অযোধ্যার ৫১ টি ঘাটে ২৪ লক্ষ প্রদীপ জ্বালানো হবে

দীপোৎসব উপলক্ষ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় সাজ সাজ রব। ৫১ টি ঘাটে মোট ২৪ লক্ষ প্রদীপ জ্বালানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের পাকুড় জেলা থেকে মোট ৪৮ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ দীপোৎসবে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন

তিন বছরের মধ্যেই ভারতে চালু হচ্ছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি

ভারতে চালু হতে চলেছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি। আকাশপথেই পৌঁছে যাওয়া যাবে শহরের এক স্থান থেকে অপর স্থানে। ২০২৬ সালের মধ্যে এদেশে চালু হতে চলেছে ই-এয়ারক্র্যাফ্ট। বৃহস্পতিবার একথা জানিয়েছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইস। মার্কিন সংস্থা আর্চার অ্যাভিয়েশনের সঙ্গে হাত মিলিয়ে তারা এদেশে   ‘মিডনাইট’ নামে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি চালু করবে। প্রথমে দিল্লিতে চালু হবে পরিষবা। তারপরের ধাপে চালু […]

আরও পড়ুন

গুজরাতের সুরাট রেল স্টেশনে পদপৃষ্ট হয়ে মৃত যুবক, আহত একাধিক

উৎসবের মরশুমে রেল স্টেশনে অত্যাধিক ভিড়ের চাপে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল গুজরাতের সুরাট রেল স্টেশনে। হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আরও অনেকের আহত হওয়ার আশঙ্কা। জানা গিয়েছে, শনিবার সকালে সুরাট স্টেশনে এসে পৌঁছয় তাপ্তী গঙ্গা এক্সপ্রেস ট্রেন। বিহারের ছাপড়াগামী ওই ট্রেনে উঠতে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। অত্যাধিক ভিড়ে চরম […]

আরও পড়ুন
error: Content is protected !!