```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘আর কত নিচে নামবেন’, নীতিশের জন্ম নিয়ন্ত্রণ নিয়ে ‘অশালীন’ মন্তব্যে ইন্ডিয়া জোটকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী

জন্ম নিয়ন্ত্রণ নিয়ে ‘অশালীন’ মন্তব্য করেছেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীকে এভাবেই তীব্র আক্রমণ করা হয় বিজেপির তরফে। এবার বিষয়টি নিয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী, ‘ইন্ডিয়া জোটের সদস্যরা আর কত নীচে নামবেন?’বলে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশের এক জনসভায় হাজির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ইন্ডিয়া জোটের একজন বিশেষ নেতা বিধানসভায় ‘অশালীন’ ভাষা ব্যবহার করেছেন। […]

আরও পড়ুন

ছট উৎসবে একাধিক রুটে ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন চালাবে রেল

ছট উৎসব একাধিক রুটে ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন চালাবে রেল। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এইবছর উত্তর ভারতগামী এক্সপ্রেস ট্রেনগুলিতে অভূতপূর্বভাবে বেড়েছে টিকিটের চাহিদা। ১৪ নভেম্বর ১৩১৮৫ গঙ্গাসাগর এক্সপ্রেসের ক্ষেত্রে স্লিপার ক্লাসে একাধিক টিকিট এখনও ওয়েটিং লিস্টে রয়েছে। আবার ১৫ নভেম্বর স্লিপার ক্লাসে যেমন একাধিক টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে তেমনই বহু যাত্রী যারা এই টিকিট কেটেছিলেন […]

আরও পড়ুন

নোটবন্দি মোদি সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, ফের সরব রাহুল গান্ধি

২০১৬ সালের ৮ নভেম্বর বিমুদ্রাকরণ বা ডিমনিটাইজেশনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই ঘটনার পর সাত পেরিয়ে গিয়েছে ৷ তার পরও বুধবার এই নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি এই ঘটনাকে মোদি সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র বলে কটাক্ষ করলেন ৷ বুধবার সেই বিমুদ্রাকরণ বা ডিমনিটাইজেশনের বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী মোদিকে বিঁধলেন একাধিক বিজেপি বিরোধী […]

আরও পড়ুন

ক্রমাগত বিরোধী সমালচনার জেরে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে বক্তব্য নিয়ে ক্ষমাপ্রার্থী বিহারের মুখ্যমন্ত্রী

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে যদি এটি ভুল বার্তা দিয়ে থাকে তবে তিনি তার বক্তব্য ফিরিয়ে নেবেন।  বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বুধবার বলেছেন যে রাজ্য মহিলাদের উন্নয়নে নেতৃত্ব দেয় এবং তিনি আরও যোগ করেন যে, ‘আমি আমার বক্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী, যদি এটি কোনও ভুল বার্তা […]

আরও পড়ুন

লিভ ইন পার্টনারের সঙ্গে গায়ে আগুন দিলেন বঙ্গতনয়া

লিভ ইন পার্টনারকে সঙ্গে নিয়েই গায়ে আগুন দিলেন বঙ্গতনয়া। রবিবার ঘটা বেঙ্গালুরুর এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে কোথানুর থানার পুলিশ। দুজনেই নিজেদের গায়ে পেট্রোল ঢালেন। তারপর গায়ে আগুন দিয়ে দেন। দুজনে ওই ফ্ল্যাটে লিভ ইনে থাকতেন। সৌমিনি বেঙ্গালুরুতে এসেছিলেন নার্সিং পড়ার জন্য। অন্যদিকে, অভিল একটি নার্সিং পরিষেবা এজেন্সি চালাতেন। সৌমিনি বিবাহিত। […]

আরও পড়ুন

সাংবাদিকদের মোবাইল যখন-তখন বাজেয়াপ্ত করা যায় না: সুপ্রিমকোর্ট

সাংবাদিকদের কাছে থাকা ডিজিটাল ডিভাইস যখন-তখন বাজেয়াপ্ত করা ঠিক নয়, একটা নির্দিষ্ট নিয়ম থাকা প্রয়োজন। এক জনস্বার্থ মামলায় এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। মোবাইল বা অন্য কোনও ডিভাইস বাজেয়াপ্ত করার ক্ষেত্রে নিয়ম থাকা উচিত বলে মনে করছে সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে নিয়ম তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। মঙ্গলবার ফাউন্ডেশন অব মিডিয়া প্রফেশনাল মে নামে […]

আরও পড়ুন

শুধু দিল্লি নয়, বায়ু দূষণ রোধে সারা দেশেই বাজি ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা সুপ্রিমকোর্টের

কেবলমাত্র দিল্লি বা এন সি আর এলাকা নয়, গোটা দেশ জুড়েই দিওয়ালির মরশুমে বাজি ক্রয়-বিক্রয় এবং ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। মঙ্গলবার এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সঙ্গে দেশের শীর্ষ আদালতের মন্তব্য, ‘দিল্লির বিষাক্ত বাতাস মানুষের স্বাস্থ্যের হত্যা করছে।’সুপ্রিমকোর্ট তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট করে বলেছে, আতশবাজি ফাটানোর বিরুদ্ধে  জারি করা নির্দেশগুলি কেবল দিল্লি-এনসিআরের জন্য নয়, সমস্ত […]

আরও পড়ুন

বিহার বিধানসভার বাইরে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের

বিধানসভার বাইরে বিক্ষোভ শুরু করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিহার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বিধানসভার বাইরে বিক্ষোভ শুরু করেন সে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিহার সরকারের তরফে তাঁদের একাধিক দাবি পূরণ করা হচ্ছে না। এই দাবিতেই বিহার বিধানসভার বাইরে বিক্ষোভ শুরু করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পুলিশ গিয়ে বিক্ষোভরত কর্মীদের সরানোর চেষ্টা করা হলেও, তা কার্যত বিফলে যায়। 

আরও পড়ুন

ইভিএম মেশিন গোলযোগের জেরে ভোট দিতে পারলেন না মিজোরামের মুখ্যমন্ত্রী

আজ সকাল থেকেই মিজোরামে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন।  এদিকে ইভিএম মেশিন খারাপ থাকার জন্য, ভোট দিতে পারলেন না বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী । এদিন সংবাদ সংস্থা-কে  মিজোরামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন,’আমি বিশ্বাস করি যে, আমরা কোনও জোট ছাড়াই নিজেদের মতো করে সরকার গঠন করতে সক্ষম হব। এমন কোনও পরিস্থিতি তৈরি হবে না, যেখানে আমাদের অন্য দলের প্রয়োজন হবে। ‘

আরও পড়ুন

ভোটগ্রহণ শুরু হতেই ছত্তিশগড়ে বিস্ফোরণ, জখম জওয়ান

ছত্তিশগড়ের ২০টি আসনের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এরই মধ্যে ছত্তিশগড়ের সুকমায় আইইডি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে সিআরপিএফ কোবরা ব্যাটালিয়নের এক জওয়ান আহত হয়েছেন বলে খবর। তিনি নির্বাচনী দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে। ছত্তিশগড়ের দু দফায় ভোটগ্রহণ পর্ব হবে। এদিন চলছে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। 

আরও পড়ুন
error: Content is protected !!