লোকসভায় ধ্বনি ভোটে পাস ওয়াকফ বিল

লোকসভায় ধ্বনি ভোটে পাস ওয়াকফ বিল। ১২ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার পরে ধ্বনি ভোটে পাস ওয়াকফ বিল। জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বৃহস্পতিবার বিল পেশ হবে রাজ্যসভায়। বুধবার, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’ পেশ করেন । দিন ভর বিতর্ক চলে সংশোধিত ওয়াকফ বিল নিয়ে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ একাধিক দলের […]

আরও পড়ুন

গুজরাতের জামনগরের কাছে ভেঙে পড়ল সেনার জাগুয়ার যুদ্ধবিমান

দুর্ঘটনার মুখে ভারতীয় বায়ু সেনার যুদ্ধবিমান। প্রতিরক্ষা বাহিনী সূত্রের খবর, গুজরাটের জামনগরের কাছে ভেঙে পড়েছে ভারতীয় বায়ু সেনার জাগুয়ার যুদ্ধবিমান। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জাগুয়ারের দুর্ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে দাউদাউ করে আগুন জ্বলছে বিমানের একটি অংশে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন। সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত জাগুয়ার যুদ্ধবিমানে […]

আরও পড়ুন

গুরুতর অসুস্থ লালুপ্রসাদ যাদব, ভর্তি দিল্লির এইমস-এ

স্বাস্থ্যের অবনতি রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদবের। বুধবার দুপুরে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল পাটনার পরস হাসপাতালে। কিন্তু লালুপ্রসাদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যার মধ্যেই তাঁকে উড়িয়ে নিয়ে আসা হয় নয়াদিল্লিতে। নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে নিম্ন রক্তচাপ এবং রক্তচাপজনিত অন্যান্য জটিলতা রয়েছে আরজেডি প্রধানের। সংবাদ সংস্থা এএনআই-কে পরস হাসপাতালের […]

আরও পড়ুন

লোকসভায় পেশ সংশোধনী ওয়াকফ বিল

সংসদে পেশ হল সংশোধনী ওয়াকফ বিল। বুধবার সংসদের নিম্নকক্ষে এই বিলটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এরপর ৮ ঘণ্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হবে উভয় কক্ষে। তারপর এটির ওপর ভোটাভুটি হবে। লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ পেশ হওয়ার আগে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আজ ঐতিহাসিক দিন। আজ ওয়াকফ (সংশোধনী) […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশে এনকাউন্টারে খতম ২ মহিলা মাওবাদী

দুই জেলার সীমানায় মাওবাদী নিকেশ অভিযানে মৃত্যু হল দুই মহিলা মাওবাদীর ৷ মধ্যপ্রদেশের বালাঘাট ও মণ্ডলার সীমানায় এই এনকাউন্টার হয় হক বাহিনী ও মাওবাদীদের মধ্যে ৷ বালাঘাটের এসপি রজত সাকলেচা এই এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন ৷ তিনি বলেন, “বুধবার সকালে এই এনকাউন্টার হয় ৷ নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলিযুদ্ধে দুই মহিলা মাওবাদী প্রাণ হারান […]

আরও পড়ুন

আজ লোকসভায় ওয়াকফ বিল পেশ করবে মোদি সরকার

আজ লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫। বুধবার বেলা ১২টায় বিলটি লোকসভায় পেশ করার কথা। বৃহস্পতিবার তা রাজ্যসভায় পেশ করা হতে পারে। লোকসভা এবং রাজ্যসভার অঙ্ক বলছে, বিলটি পাশ করাতে খুব একটা কসরত করতে হবে না বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-কে। জোটসঙ্গী জেডিইউ জানিয়েছে, তারা এই বিলকে সমর্থন করছে। একই কথা জানিয়েছে টিডিপিও। অন্যদিকে, […]

আরও পড়ুন

ভারত সহ বিভিন্ন দেশের উপর আমেরিকা কতটা শুল্ক চাপাচ্ছে, ২ এপ্রিল মুক্তি দিবসে জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ভারত সহ বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা মোতাবেক,  ২ এপ্রিল বুধবার এই শুল্কের পরিমাণ ঘোষণা হওয়ার কথা। আগেই বিভিন্ন জায়গায় দিনটিকে আমেরিকার ‘মুক্তি দিবস’ হিসাবে ঘোষণা করেছেন ট্রাম্প। তার আগে সোমবার কোন কোন দেশের উপর শুল্কের খাঁড়া নামতে পারে, তার ইঙ্গিত দিয়ে রাখল হোয়াইট হাউস। ট্রাম্প […]

আরও পড়ুন

ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারে আরও ৫০ টন ত্রাণ পাঠাল ভারত

ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারে দ্বিতীয় দফার ত্রাণ পাঠাল ভারত ৷ ‘অপারেশন ব্রহ্মা’র অধীনে অতিরিক্ত ৫০ টন ত্রাণ নিয়ে মায়ানমারে উদ্দেশে রওনা দিল ভারতীয় জাহাজ আইএনএস সতরূপা ও আইএনএস সাবিত্রি ৷ সেই সঙ্গে, অতিরিক্ত ৫০০ টন ত্রাণ নিয়ে মায়ানমারের পথে আরও ৩টি জাহাজ- আইএনএস করমুখ, আইএনএস ঘরিয়াল ও এলসিইউ-৫২ ৷ জোরালো ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পড়শি দেশ […]

আরও পড়ুন

বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ

দিল্লি দাঙ্গার ঘটনায় বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ। আপাতদৃষ্টিতে অভিযোগে গ্রহণযোগ্যতার ইঙ্গিত রয়েছে, মন্তব্য আদালতের। ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে হওয়া দাঙ্গার ঘটনায় নির্দেশ রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরশিয়ার। একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রহণযোগ্য অপরাধের ইঙ্গিত রয়েছে বলে মন্তব্য বিচারকের। প্রশাসনিক তথ্য অনুযায়ী ঘটনার সময় মিশ্র ওই এলাকায় ছিলেন, মন্তব্য […]

আরও পড়ুন

গুজরাতের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ, মৃত ১৮, আহত ৫

বাজি কারখানায় ভয়াবহ আগুন ! প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় ১৩ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ সেই সংখ্যা বেড়ে ১৮ হয়েছে ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা ৷ আহত হয়েছেন ৫ জন ৷ মঙ্গলবার সকালে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গুজরাতের শিল্পাঞ্চল দিশা শহরে ৷ এদিন সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আচমকা প্রবল বিস্ফোরণ […]

আরও পড়ুন
error: Content is protected !!