ইদে শুভেচ্ছাবার্তা দিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

প্রায় এক মাস রোজা রাখার পর সোমবার পবিত্র ইদ। ইদুল ফিতর উপলক্ষ্যে মেতে উঠেছে দেশ। চলছে আলিঙ্গন ও মিষ্টি মুখ। ইদ উপলক্ষ্যে সোমবার শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘এই উৎসব সমাজে নতুন আশা, সম্প্রীতি ও দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সকল প্রচেষ্টায় সাফল্য আসুক। ইদ মোবারক।’ পাশাপাশি শুভেচ্ছা জানান […]

আরও পড়ুন

 নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম মাওবাদী নেত্রী, মাথার দাম ছিল ২৫ লক্ষ

নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত মাওবাদী নেত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায়। মৃতের নাম রেণুকা ওরফে বানু। তাঁর মাথার ছিল ২৫ লক্ষ টাকা। ওই নেত্রী দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির (ডিকেএসজেডসি) সদস্য ছিলেন। তাঁর পাশাপাশি আরও কয়েকজন মাওবাদী এনকাউন্টারে নিহত হয়েছেন বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী […]

আরও পড়ুন

১ এপ্রিল থেকে বন্ধ UPI লেনদেন! লাগু হচ্ছে নয়া নিয়ম

ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অন্যতম প্রধান নিয়ন্ত্রক ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। সম্প্রতি UPI নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা পেমেন্ট পরিষেবা আরও নিরাপদ ও সহজ করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা ১ এপ্রিল থেকে কার্যকর হবে এবং সমস্ত UPI সদস্য ব্যাঙ্ক, UPI অ্যাপ এবং তৃতীয় পক্ষের পরিষেবা প্রদানকারীদের জন্য এটি মানা বাধ্যতামূলক হবে। […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রী মোদির নতুন আপ্তসহায়ক হচ্ছেন আইএফএস অফিসার নিধি তেওয়ারি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপ্তসহায়ক হচ্ছেন নিধি তেওয়ারি। গত শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্টস কমিটি। তবে কবে থেকে নতুন দায়িত্ব নেবেন নিধি, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ২০১৪ ব্যাচের আইএফএস অফিসার নিধি বেশ কয়েকদিন ধরে কাজ করছেন প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীর ভূমিকন্যা এই নিধি। মেহমুরগঞ্জের বাসিন্দা নিধি ২০১৪ সালে আইএফএস আধিকারিক হিসাবে […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে কলেজের হস্টেলে আত্মঘাতী ছাত্র

ফের কলেজ ছাত্রের আত্মহত্যা। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। শনিবার রাতে এলাহাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফেরমেশন টেকনলজির প্রথম বর্ষের এক ছাত্র কলেজ হস্টেলের ছ’তলা থেকে ঝাঁপ দেন। রবিবার পুলিস জানিয়েছে, বিশেষভাবে সক্ষম ওই ছাত্র রাহুল মাদালা চৈতন্যর বাড়ি তেলেঙ্গানায়। একদিন পরই তাঁর ২১তম জন্মদিন ছিল। তার আগেই আত্মহত্যার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড […]

আরও পড়ুন

ট্রেন দুর্ঘটনার জের! হাওড়াগামী একগুচ্ছ ট্রেনের সূচিতে বদল

ওড়িশার কটকের কাছে নেরগুণ্ডিতে বেলাইন হয়েছে বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস। তার জেরে একগুচ্ছ ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়াগামী ২টি ট্রেন। সেগুলি হল ১২৮২২ পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস, ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস। এছাড়া যাত্রাপথ বদল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে ১২৮৭৫ পুরী-আনন্দ বিহার নীলাচল এক্সপ্রেস, ১২৫১৩ সেকেন্দ্রাবাদ-শিলচর এক্সপ্রেস এবং তিরুনেলভেলি-পুরুলিয়া এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্তদের ফিরিয়ে আনতে একটি […]

আরও পড়ুন

ইদের আগেই মহারাষ্ট্রের মসজিদে বিস্ফোরণ, গ্রেপ্তার দুই

ইদের ঠিক আগে বড়সড় বিস্ফোরণ মসজিদে। রবিবার এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের বিড জেলায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত দুই জন এলাকারই বাসিন্দা। ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। জানা গিয়েছে, রবিবার ভোরে হঠাৎ বড়সড় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। খোঁজ নিয়ে জানা যায়, মসজিদের মধ্যেই এই বিস্ফোরণ […]

আরও পড়ুন

অল্পের জন্য রক্ষা! মাঝ আকাশে ফাটল চেন্নাইগামী বিমানের চাকা, জরুরি অবতরণ

মাঝ আকাশে বিমানে চাকায় বিভ্রাট। অল্পের জন্য রক্ষা পেলো চেন্নাইগামী বিমান। জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ। জানা গিয়েছে, রবিবার জয়পুর বিমান বন্দর থেকে চেন্নাইয়ের) দিকে রওনা দেয় স্পাইস জেটের SG9046 বিমানটি। টেক অফের কিছুক্ষণ পরই প্রযুক্তিগত সমস্যার কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। এরপর নিরাপদে বিমান থেকে যাত্রীদের নামিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আতঙ্ক […]

আরও পড়ুন

ফের ওডিশায় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস ৫টি কামরা

ফের রেল দুর্ঘটনা। লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস। লাইনচ্যুত বেশ ট্রেনের পাঁচটি কামরা। লাইনচ্যুত বগির মধ্যে তিনটি জেনারেল কামড়া। রবিবার সকালে ওড়িশার কটকের দিঘি ক্যানেলের কাছে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি।জানা গিয়েছে, এদিন বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যা যাচ্ছিল ট্রেনটি। পথে মাঙ্গুলি হল্টের কাছে দিঘি চ্যানলে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের পাঁচটি বগি। তবে ট্রেনের গতি ধীর […]

আরও পড়ুন

প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আরএসএসের অনুষ্ঠানে মোদি, যোগ দেবেন সঙ্ঘের অনুষ্ঠানে

বস্তুত স্বাধীনতার পর কোনও প্রধানমন্ত্রী আরএসএসের কোনও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেননি। এবার সেই কাজটাই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আরএসএসের অনুষ্ঠানে অংশ নিলেন তিনি। রবিবার নাগপুরের রেশমিবাগে আরএসএসের সদর দপ্তরের কাছে স্মৃতি মন্দির দর্শনে যান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানালেন সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারকে। আরএসএসের প্রতিপদ অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তিনি। আরএসএসের ওই অনুষ্ঠানে এই […]

আরও পড়ুন
error: Content is protected !!