বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে যমুনা, সতর্কতা জারি দিল্লিতে

ভারী বৃষ্টির জেরেই ফের বিপত্তি। বাড়ল যমুনার জলস্তর। আবারও তা পেরিয়ে গেল বিপদসীমা। রবিবার দিল্লিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সূত্রের খবর, শনিবার দিল্লি ও সংলগ্ন এলাকায় দিনভর ভারী বৃষ্টি হয়। এর ফলে জল জমার মতো সমস্যা দেখা গেছে একাধিক জায়গায়। বহু নিচু এলাকাও জলমগ্ন। হরিয়ানার হতনিকুন্ড জলধারা থেকে ফের জল ছাড়ার ফলে জলস্তর বেড়েছে যমুনার। […]

আরও পড়ুন

একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত, একদিনে মৃত ৪

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত। শনিবার টানা ৮ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২১৯ মিলিমিটারের বেশি। যার জেরে প্লাবিত শহর থেকে গ্রাম। কয়েকটি জেলায় হড়পা বান দেখা গিয়েছে।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার অতি ভারী বৃষ্টির সময় জলে ডুবে মৃত্যু হয়েছে ৪ জনের। এক ব্যক্তি ও তাঁর ছেলে জলে ভেসে যান। ওই ব্যক্তিকে উদ্ধার করা গেলেও। তাঁর ছেলের […]

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশের নেল্লোরের সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৮ রোগীর মৃত্যু!

অন্ধ্রপ্রদেশের নেল্লোরের জেলা সদর  হাসপাতালে অক্সিজেনের অভাবে ছয় রোগীর মৃত্যু হয়েছে বলে পরিজনরা অভিযোগ তুলেছেন। শনিবার ওই অভিযোগ তুলে বিক্ষোভও দেখান মৃতদের পরিবারের সদস্যরা। হাসপাতালে ভাঙচুরও চাোলানো হয়। যদিও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের সুপার সিদ্ধা নায়েক। তাঁর দাবি, অজানা এক রোগে ওই রোগীরা মারা গিয়েছেন। এদিন সকালে নেল্লোরের জেলা সদর হাসপাতালের […]

আরও পড়ুন

বিজেপি শাসিত মণিপুরে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে খুন

ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার লড়াইয়ে সামিল হয়েছিলেন এস চূড়াচাঁদ সিং। স্বাধীনতা সংগ্রামী হিসেবে তাঁকে সম্মানিত করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। যে দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন চূড়াচাঁদ সিং, সেই দেশের মাটিতেই তাঁর অশীতিপর স্ত্রীকে জ্যান্ত পুড়ে মরতে হয়েছে। মণিপুরে জাতি হিংসা চলাকালীন গত ২৮ মে কাকচিং জেলার সেরাউতে ৮০ বছরের ইবেতোম্বিকে ঘরের মধ্যে […]

আরও পড়ুন

 দিল্লি বিমানবন্দরে ১০ কোটিরও বেশি বিদেশি মুদ্রা উদ্ধার, আটক ৩

বিদেশি মুদ্রা উদ্ধার করা হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তাজিকিস্তানের তিন নাগরিকের কাছ থেকে শুক্রবার ১০ কোটি টাকারও বেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। এই প্রথম এত পরিমাণে বিদেশি মুদ্রা উদ্ধার করা হল ভারতের কোনও বিমানবন্দরে। এদিকে, বিমানবন্দর সূত্রে জানা গেছে, তাজিকিস্তানের ওই তিন নাগরিক ইস্তানবুল যাচ্ছিলেন। তাঁদের ব্যাগের মধ্যে জুতো […]

আরও পড়ুন

মণিপুরে বর্বরতা কাণ্ডে গ্রেফতার আরও ১

 মণিপুরে ২ যুবতীকে গণধর্ষণ এবং তাদেরকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ৪ মে ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার সকালে পুলিস প্রথম অভিযুক্তকে ধরে। গ্রেফতার করে হুইরাম হেরোদাস মেইতি নামে ৩২ বছরের মূল অভিযুক্ত যুবককে। তারপর আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিস। এবার পুলিস গ্রেফতার করেছে ১৯ বছরের এক যুবককে। […]

আরও পড়ুন

বিজেপি শাসিত মণিপুরে ফের নতুন করে অশান্তি

মণিপুরের ইম্ফলে নতুন করে অশান্তি। ঘরি এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তার উভয় দিক বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিস ও সেনা বাহিনী। বিক্ষোভ হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। ইতিমধ্যেই ইম্ফলে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে নানা প্রান্তে ফ্ল্যাগ মার্চ করছে পুলিশ ও সেনা বাহিনী।

আরও পড়ুন

বিদেশে চাল রফতানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার

বছর ঘুরলেই লোকসভার নির্বাচন। এই অবস্থায় লোকসভা ভোটের আগে চালের ঊর্ধ্বমুখী বাজার দর কমাতে বাসমতী ছাড়া অন্য সব ধরনের চাল বিদেশে রফতানিতে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই সিদ্ধান্তের জেরে ধাক্কা খেয়েছে বাংলার চাল রফতানি। ধাক্কা খাচ্ছে বাংলার কৃষকদের আয়ও। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে খোলা বাজারে ধানের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি কেন্দ্রের […]

আরও পড়ুন

মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃত্যু সংখ্যা বেড়ে ২১

শুক্রবার সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ভূমিধসে এখনও পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে চারজন নাবালক। ধ্বংসস্তূপ থেকে ৯৩ জনকে উদ্ধার করা গেছে। এখনও পর্যন্ত বহু গ্রামবাসী ধ্বংসাবশেষে চাপা পড়ে আছেন। খোঁজ মেলেনি অনেকেরই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।  উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে মহারাষ্ট্রের রায়গড়ের খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে অতি […]

আরও পড়ুন

ত্রিপুরার আগরতলায় নয়া জিএসটি ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

 শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় আগরতলার নবনির্মিত জিএসটি ভবনের। ফলক উন্মোচন এবং ফিতে কেটে এর উদ্বোধন করেন প্রধান অতিথি তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আগরতলা এম বি বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড: মানিক সাহা। এইদিন নবনির্মিত জিএসটি ভবনের উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে জিএসটির […]

আরও পড়ুন
error: Content is protected !!