মণিপুরে ভাইরাল মহিলার নগ্ন ভিডিও, প্রধানমন্ত্রী চুপ কেন? প্রশ্ন কংগ্রেসের

মণিপুরে নগ্ন মহিলার পুরনো ভিডিও নিয়ে ফের উত্তেজনা ছড়াতে শুরু করেছে।  চলতি বছরের ৪ মে নগ্ন মহিলার ভিডিয়ো ফের নতুন করে প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় উত্তেজনা। বিষয়টি নিয়ে এবার মুখ খোলা হয় কংগ্রেসের তরফে।  কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন বলেন, আমরা লজ্জা পাচ্ছি। এভাবে রাজনীতি হয় না। প্রধানমন্ত্রী কোথায় বলে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রী […]

আরও পড়ুন

গুজরাতের আহমেদাবাদে ইসকন ফ্লাইওভারে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত ৯, আহত ৩

আজ সকালে গুজরাতের আহমেদাবাদের সারখেজ-গান্ধীনগর মহাসড়কের ওপর  ইসকন ফ্লাইওভারে এক গাড়ি  দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনায় আহত ১২ জনকে সোলা সিভিল হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানে ৯ জনকে মৃত ঘোষণা করা হয়। সোলা সিভিল হাসপাতালের মেডিকেল অফিসার কৃপা প্যাটেল জানান মৃত ৯ জনের বয়স ১৮-৪০ বছরের মধ্যে, এদের মধ্যে ২ জন পুলিশ ও আছেন।তবে আহত তিন জনকে প্রথমে সোলা […]

আরও পড়ুন

মণিপুরে ২ কুকি যুবতীকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর পরে গণধর্ষণ 

 জাতিদাঙ্গার আগুনে জ্বলছে মণিপুর। আর তার মধ্যেই বুধবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও শোরগোল ফেলে দিয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জনজাতি গোষ্ঠীর দুই  যুবতীকে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে ঘোরানো হচ্ছে। শুধু তাই নয়, ওই দুই তরুণীকে নগ্ন করে ঘোরানোর পরে গণধর্ষণও করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ভাইরাল হতে নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু […]

আরও পড়ুন

অসুস্থ হয়ে হাসপাতালে লালুর পুত্র তেজপ্রতাপ যাদব

হাসপাতালে ভর্তি লালু-পুত্র। হাসপাতালে ভর্তি করানো হয় বিহারের পরিবেশ মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে। জানা গিয়েছে, প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন তেজ প্রতাপ। এরপরে লালু-পুত্রকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা বেশ কিছু পরীক্ষা ও ইসিজি করান। পরে রাতে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, বুধবার বিকেলে হঠাৎ বুকে […]

আরও পড়ুন

বিরোধী জোটের বৈঠকের পরেই মুখোমুখি উদ্ধব-অজিত

 বিজেপি বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক হয়েছে মঙ্গলবার। নাম চূড়ান্ত করা হয়েছে। এনডিএ-র বিপক্ষে ২০২৪ এর ভোটে লড়াই করবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ঠিক তার পরের দিনই উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করলেন অজিত পাওয়ার। ইতিমধ্যে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এমনিতেই গত কয়েকদিন ধরে চর্চায় মহারাষ্ট্র। উদ্ধব শিবিরের বিভক্তির ঠিক বছর ঘোরার মাথায় বিভক্তি ঘটেছে পাওয়ারের এনসিপিতে। […]

আরও পড়ুন

একটানা ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে মৃত ৮

প্রবল বর্ষণের জেরে এবার বন্যা পরিস্থিতি জম্মু ও কাশ্মীরেও। বুধবার বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত কাথুয়া জেলায় অন্ততপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু স্থানীয় বাসিন্দা। ওই জেলায় ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়েছে বহু বাড়ি। ডোডা ও কিশ্তওয়াড় জেলাতেও বন্যা পরিস্থিতি স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন

গুজরাত হাইকোর্টের নির্দেশ খারিজ, তিস্তা শেতলবাদের জামিন মঞ্জুর করল সুপ্রিমকোর্ট

সুপ্রিমকোর্টে বড়সড় স্বস্তি পেলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। গুজরাত দাঙ্গা পরবর্তী প্রমাণ জালিয়াতি মামলায় তাঁর নিয়মিত জামিন মঞ্জুর করল বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বুধবার গুজরাত হাই কোর্টের নির্দেশ খারিজ করে দিয়ে বিনা শর্তেই তিস্তার জামিন মঞ্জুর করেছেন বিচারপতিরা। শুধু তাই নয়, গুজরাত পুলিশের দায়ের করা মামলা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। […]

আরও পড়ুন

নমামি গঙ্গা প্রজেক্টের কাছে ট্রান্সফর্মার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১৫

উত্তরাখণ্ডে চামোলি জেলার অলকানন্দা নদীর ধারে ট্রান্সফর্মার বিস্ফোরণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ মৃতদের মধ্যে পুলিশকর্মী এবং হোমগার্ডও রয়েছেন৷ জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিরা প্রত্যেকেই নমামি গঙ্গা প্রজেক্ট সাইটে কাজ করছিলেন৷ ঘটনায় আহত কমপক্ষে ২১ জন, তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ স্থানীয় সূত্রের খবর, ট্রান্সফরমার বিস্ফোরণে একটি গোটা সেতু বিদ্যুৎবাহী (ইলেক্ট্রিফায়েড) হয়ে যায়৷ […]

আরও পড়ুন

ঝড়ের গতিতে এগোচ্ছে বিজেপি বিরোধী জোটে, INDIA নামের পরে তৈরি হয়ে গেল ট্যাগ লাইন ‘জিতেগা ভারত’

এবার বেঙ্গালুরুর জোট বৈঠকের পরের দিন আরও এক ধাপ এগোল বিজেপি বিরোধী জোট৷ জোটের নাম INDIA দেওয়ার পাশাপাশি, তৈরি করে ফেলা হল ট্যাগ লাইন। নাম দেওয়া হল ‘জিতেগা ভারত’। গত ২৩ জুনের পটনা বৈঠকের পরে গত মঙ্গলবারই বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকেই নামকরণ করা হয় নতুন বিরোধী মঞ্চের৷ নাম হয়, I.N.D.I.A […]

আরও পড়ুন

হেলিকপ্টার নিয়ে অনিশ্চয়তা, মণিপুরে রওনা তৃণমূলের ৫ প্রতিনিধির

তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রওনা দিল মণিপুরের উদ্দেশ্যে ৷ বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে এলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন রাজ্যসভার সাংসদ দোলা সেন বিদায়ী সাংসদ সুস্মিতা দেব লোকসভার দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদার ৷ মণিপুর ঘুরে সেখানকার পরিস্থিতি নিয়ে আসন্ন বাদল অধিবেশনে উত্থাপন করবে তৃণমূল ৷ আগামিকালই সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৷বিমানবন্দরে […]

আরও পড়ুন
error: Content is protected !!