ব্রিজভূষণ সিংকে বাঁচানোর চেষ্টা করছে তদন্ত কমিটি, অভিযোগ কুস্তিগিরদের

জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি তথা যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে বাঁচানোর চেষ্টা করছে ক্রীড়া মন্ত্রকের গঠিত তদন্ত কমিটি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন আন্দোলনকারী কুস্তিগিররা। একই সঙ্গে তদন্ত কমিটির রিপোর্টকে একপেশে ও পক্ষপাতমূলক বলেও আখ্যা দিয়েছেন তাঁরা। জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংযের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ […]

আরও পড়ুন

বিরোধীদের বৈঠক নিয়ে কটাক্ষ প্রধানমন্ত্রী মোদির

বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বিতীয় বৈঠক চলছে। সোনিয়া গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, শরদ পাওয়াররা হাজির বিজেপি বিরোধী বৈঠকে। লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী দলগুলি এক ছাদের নীচে আসতে শুরু করছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। যা নিয়ে এবার তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন,  ভারতীয়দের কখনই সামর্থের অভাব ছিল না। দুর্নীতিগ্রস্ত পরিবারবাদী দলগুলি […]

আরও পড়ুন

উত্তরাখণ্ডে জাতীয় সড়কে ভয়াবহ ধস, পড়ে গেল ট্রাক

একটানা বৃষ্টির জেরে ভয়াহ অবস্থা উত্তরাখণ্ডে। এবার একটানা বৃষ্টির জেরে যমুনেত্রী জাতীয় সড়কে ধস নামতে শুরু করে।  যার জেরে যমুনেত্রী জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ধসের ধাক্কায় উলটে পড়ে।  ধসের ধাক্কায় গড়িয়ে প্রায় নদীর কাছে চলে যায় ট্রাকটি।  দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো।  প্রসঙ্গত সোমবারই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, উত্তরাখণ্ডে একনাগাড়ে বৃষ্টি চলবে।

আরও পড়ুন

মাঝ আকাশে ফেটে গেল যাত্রীর মোবাইল ফোন, জরুরি অবতরণ বিমানের

মাঝ আকাশে ফের বিপত্তি। এবারে বিমানের মধ্যে এক যাত্রীর মোবাইল ফোন ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটল। এরপরই জরুরি অবতরণ করানো হয় বিমানটির। জানা গিয়েছে, বিমানটি রাজস্থানের উদয়পুর থেকে দিল্লির উদ্দেশে পাড়ি দিয়েছিল ও এটি এয়ার ইন্ডিয়া সংস্থার বিমান। ঘটনাটি ১৭ জুলাই, সোমবার দুপুরের দিকে ঘটেছিল বলে খবর। জানা গিয়েছে, সোমবার বেলা ১ টা নাগাদ রাজস্থানের দাবক […]

আরও পড়ুন

প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি

আজ ভোররাতে প্রয়াত হলেন কেরলের  বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। তাঁর মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানান কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ। ১৯৪৩ সালে কেরলের কোট্টায়াম জেলায় জন্ম হয়েছিল ওমেন চান্ডির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। একটি ট্যুইট বার্তায় প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সুধাকরণ লেখেন, ‘প্রেমের শক্তিতে বিশ্ব […]

আরও পড়ুন

বেঙ্গালুরুতে নৈশভোজ বৈঠকের আগে সোনিয়া-মমতা একান্তে ২০ মিনিট বৈঠক

টানা দুই বছর বাদে ফের দু’জনের দেখা। সোনিয়া-মমতা সোমবার তাজ ওয়েস্ট এন্ডে একান্তে ২০ মিনিট বৈঠক করলেন দুজনে। আর দুই নেত্রীর বৈঠকের জন্য বিরোধী জোটের প্রারম্ভিক বৈঠক ও নৈশভোজ কিছুক্ষণ দেরিতে শুরু হল। যদিও একান্তে দুজনের কী কথা হয়েছে, তা নিয়ে কোনও পক্ষই মুখ খোলেননি। কিন্তু গোটা নৈশভোজ পর্বে সোনিয়া আর মমতা যেভাবে সারাক্ষণ পাশাপাশি […]

আরও পড়ুন

একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃত ২, আহত ৩

হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হল এক জনের। আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৩টে ৫৫ মিনিট নাগাদ হিমাচল প্রদেশের কুল্লু জেলার কায়াস গ্রামের কাছে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। যার ফলে যানবাহন আটকে গিয়ে অবরুদ্ধ হয় রাস্তা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত ব্যক্তির নাম বাদল শর্মা। কুল্লু […]

আরও পড়ুন

বিরোধী বৈঠকে আজ থাকছেন না শারদ পাওয়ার

আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে বসতে চলেছে দেশের বিরোধী দলগুলির মেগা বৈঠক। বিহাকে পাটনায় যার মহড়া ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চব্বিশের লোকসভা ভোটে একের বিরুদ্ধে একের ফর্মুলা কাজে লাগানো সহ একাধিক এজেন্ডাকে সামনে রেখে ঐক্যমতে আসার চেষ্টা করবে কংগ্রেস, তৃণমূল, আপ, আরজেডি সহ দেশের তাবড় তাবড় বিরোধী দলগুলি। কিন্তু আজকের এই বৈঠকে থাকতে পারছেন না বিরোধী জোটের অভিভাবক […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশের কুরওয়াই কেঠোরা স্টেশনের কাছে বন্দে-ভারত এক্সপ্রেস আগুন

এবার আগুনের কবলে পড়ল অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস। আজ ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারতে আচমকাই আগুন লাগে। মধ্যপ্রদেশের কুরওয়াই কেঠোরা স্টেশনের কাছাকাছি এই ঘটনা ঘটে। সেই সময় সেখানে ২২জন যাত্রী উপস্থিত ছিলেন বলে খবর। আগুন লেগেছে টের পেয়ে তাঁরা ট্রেনের বাইরে বেরিয়ে আসেন। রেল কর্তৃপক্ষের তরফে যদিও কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। রেলের তরফে […]

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে খতম ২ জঙ্গি

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা। সেনা ও পুলিশের গুলিতে দুই জঙ্গি মারা গিয়েছে বলে খবর। কেউ সেনার প্রতিরোধ এড়িয়ে সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে এসেছে কিনা সেই খোঁজে এখন পুরো এলাকাজুড়ে তল্লাশি চলছে।

আরও পড়ুন
error: Content is protected !!