৩৭০ ধারা প্রত্যাহার-মামলার শুনানি শীর্ষ আদালতে

আজ সুপ্রিম কোর্টে সংবিধানের ৩৭০ ধারা বিলোপকে চ্যালেঞ্জ করে দায়ের মামলাগুলির শুনানি হয় ৷ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই মামলা শোনে ৷ আবেদনকারীর তালিকা থেকে বাদ গেলেন আইএএস শাহ ফয়জল এবং সমাজকর্মী শেহলা রশিদ সোহরা ৷

আরও পড়ুন

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্কুল বাস ও গাড়ির সংঘর্ষ, মৃত ৬

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মর্মান্তিক দুর্ঘটনা। একটি স্কুল বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। ঘটনাটি ঘটেছে, আজ সকালে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের উপর। সূত্রের খবর, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে দেহগুলি গাড়ির ভিতর বিশ্রিভাবে আটকে  যায়। পরে গ্যাস কাটারের সাহায্যে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশে যাত্রী বোঝাই বাস উলটে পড়ল খালে, মৃত ৭, আহত ১২

অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বিয়ে বাড়ির যাত্রী বোঝাই বাস উলটে পড়ল খালে। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে সাত জনের। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। আহত হয়েছেন অন্ততপক্ষে ১২ জন। মঙ্গলবার ভোর রাতে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে বাসে চেপে রওনা দিয়েছিল অতিথিরা। প্রকাশম জেলার কাকিনাড়া থেকে পডিলির দিকে যাওয়ার পথেই সাগর খালে আচমকাই উলটে পড়ে বিয়ের অতিথি বোঝাই বাস। দুর্ঘটনাগ্রস্থ […]

আরও পড়ুন

বাংলায় বিজেপির তথ্যানুসন্ধান দলের পালটা! এবার অগ্নিগর্ভ মণিপুরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিরা

জনজাতি সংঘর্ষে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুর৷ নামাতে হয়েছে সেনা৷ উন্মত্ত জনতার হাতে খুন হয়েছেন আয়কর আধিকারিক, সিআরপিএফ জওয়ান৷ পরিস্থিতি শান্ত করতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে মণিপুর সরকার৷ অশান্তি ছড়িয়েছে রাজধানী ইমফলেও৷ এবার সেই মণিপুরেই যাচ্ছেন তৃণমূলের চার সদস্য়ের একটি প্রতিনিধি দল। যেই দলে থাকবেন ডেরেক ও ব্রায়েন, কাকলী ঘোষ দস্তিদার, দোলা সেন, […]

আরও পড়ুন

বিজেপি শাসিত মণিপুরে গত দু-মাস মৃত ১৪২, ৫৯৯৫টি এফআইআর, সুপ্রিমকোর্টে রিপোর্ট পেশ বিরেন সিংয়ের সরকারের

জাতিদাঙ্গায় জ্বলছে মণিপুর। এহেন পরিস্থিতিতে মণিপুর নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্টে পেশ করল মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের সরকার। সোমবার শীর্ষ আদালতে বিরেন সরকারের রিপোর্টে বলা হয়েছে, গত দু’মাস ধরে চলা হিংসার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪২ জন। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিংহের বেঞ্চে রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন মণিপুরের মুখ্যসচিব  বিনীত যোশী। […]

আরও পড়ুন

সুপ্রিমকোর্টে ধাক্কা খেল অভিষেক, নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করতে পারবে ইডি-সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত। প্রয়োজনে কেন্দ্রীয় এজেন্সি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে।  প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষাপটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় নির্দেশ দেন যে তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের যে নির্দেশের […]

আরও পড়ুন

নিজের বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

দুই মাসের ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার তিনদিনের মধ্যেই আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান। নিজের বন্দুকের গুলিতেই জীবন শেষ করেছেন তিনি। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের পালামৌতে। কী কারণে ওই জওয়ান নিজের বন্দুক দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন তা জানা যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পালামৌর সহকারী পুলিশ সুপার ঋষভ গর্গ […]

আরও পড়ুন

উত্তর ভারতে অবিরাম বর্ষণে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮, নামল সেনা

বল বর্ষণে সম্পূর্ণ বিপর্যস্ত গোটা উত্তর ভারত। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, দিল্লিসহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত ও মহারাষ্ট্রে ব্যাপক বর্ষণে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। গত তিনদিনে এ পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশ কিছু জাতীয় সড়ক, রাজ্য সড়ক জলের তোড়ে, হড়পা বানে ভেসে গিয়েছে। পাহাড়ি এলাকার বহু এলাকা ধসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। উত্তরের […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের বারাণসীতে টমেটোর পাহারায় নিরাপত্তারক্ষী

টমেটোর পাহারায় নিরাপত্তারক্ষী পাহারায় নিরাপত্তারক্ষী রাখলেন সব্জি বিক্রেতা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। সেখানকার এক টমেটোর পাহারায় নিরাপত্তারক্ষী বিক্রেতা দোকানের পাহারা দিতে রেখেছেন দু’জন নিরাপত্তারক্ষীকে। ওই দোকানদার জানিয়েছেন, বর্তমানে বাজারে অগ্নিমূল্য টমেটো। ক্রেতারা তা কিনতে এলে দোকানেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। তাই যাতে কোনও বাড়তি অশান্তি না হয় সেই কারণে দু’জন নিরাপত্তারক্ষী রাখার সিদ্ধান্ত নিয়েছি। […]

আরও পড়ুন

এক নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, হড়পা বানে ভেসে গেল গোটা রাস্তা, জারি লাল সতর্কতা

এক নাগাড়ে বৃষ্টি শুরু হিমাচল প্রদেশে। এক নাগাড়ে বৃষ্টির জেরে কুলুতে বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে নদী। কুলুর পাশাপাশি মান্ডিতেও বিপদসীমার উপর দিয়ে নদী বইতে শুরু করেছে। এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায়, রবিবার রাত থেকে হিমাচল প্রদেশে উদ্ধার কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। মান্ডির নাগওয়াই গ্রামে বিপাশা নদী বিপদসীমার উপর দিয়ে বইতে […]

আরও পড়ুন
error: Content is protected !!