স্বীকৃতি খোয়াতে পারে প্রায় ১৫০ মেডিক্যাল কলেজ

১৫০ মেডিক্যাল কলেজের স্বীকৃতি কেড়ে নেওয়া হতে পারে। প্রসঙ্গত, মেডিক্যাল কলেজে চলছে চরম বেনিয়ম। অপর্যাপ্ত শিক্ষক থেকে শুরু করে সরকারের নিয়ম না অনুসরণ–যার ফলে এবার চরম পদক্ষেপ করতে চলেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। সঠিকভাবে নিয়ম অনুসরণ না করার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৪০টি মেডিক্যাল কলেজের স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে। স্বীকৃতি ফিরে পেতে তারা যে […]

আরও পড়ুন

হরিদ্বারে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস, আহত বহু

জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনার পর এবার উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের হরিদ্বারে চাঁদনি চকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি বাস। বিপজ্জনকভাবে বাসটি উলটে গেলে, আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ এবং রাজ্য়ের বিপর্যয় মোকাবিলাকারী দল সেখানে হাজির হয়। আপাতত যাত্রীদের উদ্ধারের কাজ চলছে বলে খবর।

আরও পড়ুন

গুজরাতের সুরাতে ২৫বার ছুরি কোপে মেয়েকে খুন করল বাবা

ঘরের কাজ ঠিকমত হয়নি, সেই কারণে মেয়েকে খুন করল বাবা। গুজরাতের সুরাতে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে ঘরের কাজ ঠিকমত না হওয়ায় মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে এক ব্যক্তি। পরপর ২৫বার মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে কার্যত ক্ষতবিক্ষত করে দেয় ওই ব্যক্তি। এরপর স্ত্রীকেও মারধর করে ওই ব্যক্তি। গত ১৮ মে-র ওই ঘটনা […]

আরও পড়ুন

বিজেপি শাসিত মণিপুরে সংঘর্ষে মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের

মণিপুরে সংঘর্ষে মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের। ৩ মে থেকে যে দাঙ্গা শুরু হয়েছে, তাতে এখনও পর্যন্ত ৮০ জন প্রাণ হারিয়েছেন। উত্তপ্ত পরিস্থিতিতেই মণিপুর সফরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আসার পরেই দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ দেবে কেন্দ্র ও রাজ্য সরকার। সোমবার […]

আরও পড়ুন

দিল্লির শাহবাদে ১৬ বছরের মেয়েকে নৃশংস খুন কাণ্ডে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দিল্লির শাহবাদ ডেয়ারি অঞ্চলে ১৬ বছরের মেয়েকে নৃশংসভাবে খুন কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিসিটিভি ফুটেজে দেখা যায় বছর কুড়ির এক যুবক প্রকাশ্যে মেয়েটিকে নৃশংসভাবে খুন করছে। এই কাণ্ডে কেজরি বললেন, ”এটা খুব বেদনাদায়ক ঘটনা। দিল্লি সরকার মেয়েটির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লক্ষ টাকা দেবে। পাশাপাশি আমাদের সরকার নিশ্চিত করবে যাতে দোষী কঠোর শাস্তি […]

আরও পড়ুন

ঝাড়খণ্ডের কংগ্রেস নেতা প্রদীপ যাদব-এর সঙ্গে সম্পর্কিত ১২টি জায়গায় ইডির তল্লাশি

ঝাড়খণ্ডের কংগ্রেস নেতা প্রদীপ যাদব ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্কিত ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। আয়কর সম্পর্কিত একটি মামলায় এই অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন

মাইশূরে বাসের সঙ্গে ইনোভার মুখোমুখি সংঘর্ষ, মৃত ১০ পর্যটক

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাতে হল ইনোভার সওয়ারি ১০ পর্যটককে। বরাত জোরে বেঁচে গিয়েছেন ইনোভার এক আরোহী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তার অবস্থাও আশঙ্কাজনক। নিহতরা সবাই বল্লারির বাসিন্দা। আজ সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাইশূরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।  জানা গিয়েছে, এদিন সকালে বল্লারি […]

আরও পড়ুন

দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট

দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট । আবগারি কেলেঙ্কারি মামলায় মঙ্গলবার তাঁর জামিনের আর্জি খারিজ করেছে আদালত। আবগারি কেলেঙ্কারি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। মঙ্গলবার সকালে বিচারপতি দীনেশ কুমার শর্মার সিঙ্গল বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেন। জামিনের আবেদন খারিজ করে আদালত বলেছে, মণীশ […]

আরও পড়ুন

কাটরার বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথে সেতু থেকে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস, মৃত ১০

জম্মুতে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পূণ্যার্থী বোঝাই বাস। যার জেরে এখনও অবধি ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম কমপক্ষে ১৬। ঘটনাটি ঘটেছে, আজ, মঙ্গলবার সকালে জজ্জর কোটিল এলাকায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বাসটি অমৃতসর থেকে জম্মুর কাটরার দিকে যাচ্ছিল। বাসের বেশিরভাগ যাত্রীই কাটরার বৈষ্ণোদেবীর মন্দিরে তীর্থ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনার […]

আরও পড়ুন

ওভারহেড তারে কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৮ রেল কর্মী, বন্ধ হাওড়া-দিল্লি রুটের ট্রেন পরিষেবা

ধানবাদ- গোমো রুটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৮ রেল কর্মী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। জখমও হয়েছেন বেশ কয়েকজন। আজ দুপুরে কাতরাসের ধানবাদ ডিভিশনের নিচিতপুর রেলগেটের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বিদ্যুৎ খুঁটির কাজ করছিলেন শ্রমিকরা। কাজ হচ্ছিল ২৫ হাজার ভোল্টের তারেও। সেই সময়েই হঠাৎ করে হয় বিদ্যুৎ সংযোগ। যার জেরে ঘটেছে […]

আরও পড়ুন
error: Content is protected !!