দেশের হয়ে পদক জয়ী কুস্তিগীরদের গুলি করার হুমকি প্রাক্তন পুলিশ কর্তার, পালটা চ্যালেঞ্জ পুনিয়ার, বললেন কোথায় আসতে হবে ?

যৌন হেনস্তার অভিযোগ তুলে জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরু্দ্ধে গত দেড়মাসের ওপরে আন্দোলন চালাচ্ছেন দেশকে গর্বিত করা কুস্তিগীররা। গতকাল রবিবার সংসদ অভিযানের মুখে ভিনেশ ফোগত, সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা। রাজধানীর রাস্তায় আন্দোলনকারীদের ওপরে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছিল উর্দিধারীরা। টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল অলিম্পিকে পদকজয়ীদের। ওই দ্যশ্য দেখে শিউরে উঋঠেছে গোটা দেশ। […]

আরও পড়ুন

মৃত প্রজাতন্ত্র, ‘রাজা’কে ঈশ্বর রক্ষা করুক, মোদিকে কটাক্ষ মহুয়া মৈত্র-র

নয়া সংসদ ভবন পেয়েছে দেশ ৷ জমকালো অনুষ্ঠান করে রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অনুষ্ঠান বয়কট করেছিল তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস সহ ২০টি বিরোধী দল ৷ শুধু নয়া সংসদ ভবনের উদ্বোধন নয় ঐতিহাসিক সেঙ্গলকে লোকসভায় স্থাপিত করেন মোদি ৷ তার আগে যথাবিধ নিয়ম মেনে পুজোপাঠও হয় ৷ পুরো ঘটনাটিকে […]

আরও পড়ুন

অমিত শাহের সফরের প্রাক্কালেই ফের নতুন করে হিংসা ছড়াল মণিপুরে, পুলিশকর্মী সহ নিহত ৫

 ফের হিংসা ছড়াল মণিপুরে। সোমবারই ৩ দিনের সফরে মণিপুর যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই নতুন করে ফের হিংসা ছড়াল উত্তর-পূর্বের এই রাজ্যে। হিংসার জেরে প্রাণ হারিয়েছেন ৫ জন। যার মধ্যে একজন পুলিসকর্মীও আছেন।  মণিপুরে হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতেই সেই রাজ্যে সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩ দিনের সফর। মণিপুরের গ্রাউন্ড জিরোতে উপস্থিত […]

আরও পড়ুন

দেশের হয়ে পদক জয়ী কুস্তিগীরদের বিরুদ্ধে দাঙ্গা সহ একাধিক ধারায় মামলা দিল্লি পুলিশের

নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন রবিবার দুপুরেই রাজধানীর রাজপথে আন্দোলনরত  কুস্তিগীরদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছিল অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশ ও সিআরপিএফের বীর পুঙ্গব কনস্টেবল-আধিকারিকরা। আর তার কয়েক ঘন্টা বাদেই রাতে দেশকে পদক এনে দেওয়া ভিনেশ ফোগত-সাক্ষী মালিক-বজরং পুনিয়াদের বিরুদ্ধে দাঙ্গা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি আন্দোলনকারী কুস্তিগীরদের চরিত্রহননে নেমে পড়েছে গেরুয়া […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর রাজ্যাভিষেক পূর্ণ হল, দেশের কুস্তিগিরদের ওপর পুলিশের হেনস্থার ভিডিও পোস্ট করে মোদিকে তোপ রাহুলের

দিল্লিতে একদিকে যখন চলছে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। তখন সেখান থেকে কিছুটা দূরে দেশের কুস্তিগিরদের টেনে-হিঁচড়ে সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।  নরেন্দ্র মোদীর নয়া সংসদ ভবনের উদ্বোধন দেখে কংগ্রেসের শীর্ষে নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছিলেন, ” এই অনুষ্ঠানকে আসলে নরেন্দ্র মোদীর রাজ্যাভিষেক বলে মনে হচ্ছে।” সেই টুইটের কয়েক ঘণ্টা বাদে সাক্ষী মালিক, বিনেশ ফোগত, […]

আরও পড়ুন

‘কুস্তিগিরদের আটক আমাদের দেশের লজ্জা, অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে’, ক্ষোভ প্রকাশ মমতার

তাঁরা কুস্তিতে দেশের প্রথম সারির ক্রীড়াবিদ। অলিম্পিক থেকে এশিয়ান গেমস, নানা প্রতিযোগিতায় দেশের জন্য পদক আনেন। তাঁদের হাসিতেই শত আলোয় ভরে যায় আসমুদ্রহিমাচল দেশবাসীর মুখ। আজ সেই দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অথচ সেদিকে যাওয়ার চেষ্টা করতেই সাক্ষী মালিক, বিনেশ ফোগত, সঙ্গীতা ফোগত, বজরং পুনিয়াদের কপালে জুটল পুলিশি আটক। জোর করে ধরপাকড় চালিয়ে […]

আরও পড়ুন

নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উপস্থিত না থাকলেও, শুভেচ্ছাবার্তা পাঠালেন রাষ্ট্রপতি

 নতুন সংসদ ভবনের উদ্বোধনে শুভেচ্ছাবার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ‘আদিবাসী মহিলা রাষ্ট্রপতি’কে দিয়ে নবকলেবরের সংসদ ভবনের উদ্বোধন করানোর দাবিতে বিরোধীরা এই অনুষ্ঠান বয়কট করে। কংগ্রেসের নেতৃত্বে ২০টি বিজেপি বিরোধীদল এদিনের অনুষ্ঠানে গরহাজির ছিল। কিন্তু যাঁকে নিয়ে এত কাণ্ড সেই দ্রৌপদী মুর্মু তাঁর শুভেচ্ছাবার্তায় এইদিনটিকে গর্বের উল্লেখ করেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি […]

আরও পড়ুন

১ হাজার ২৫০ কোটি টাকায় তৈরি নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

রবিবার সাভারকর জয়ন্তীতে উদ্বোধন হল নয়া সংসদ ভবনের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকাল ৯টা নাগাদ পুজো সেরে সেঙ্গল স্থাপন করেন নয়া সংসদ ভবনের লোকসভা কক্ষে ৷ দুপুর নাগাদ দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান হওয়ার কথা ৷ উদ্বোধন করে এই নয়া ভবনটিকে দেশের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজোর সূচনা হয় ৷ এরপর প্রধানমন্ত্রী […]

আরও পড়ুন

‘স্বৈরাচারী প্রধানমন্ত্রী নিজের ঢাক পেটাতে ব্যস্ত’, তীব্র কটাক্ষ জয়রাম রমেশের

নিজেই নিজের ঢাক পেটাতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার সকালে নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানের সময় আক্রমণাত্মক টুইট করে এমনই দাবি করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধিনাম সন্ন্যাসীদের সঙ্গে সেঙ্গলের পুজো করছেন ৷ সেই সেঙ্গলকে সাষ্টাঙ্গে প্রণাম করে সাধুদের নিয়ে তা লোকসভায় স্থাপনও করেছেন ৷এভাবেই দেশের রাজনীতিতে নতুন […]

আরও পড়ুন

নতুন সংসদ ভবন নিয়ে টুইট শাহরুখের

নতুন সংসদ ভবন নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। ১.৪৮ মিনিটের একটি ভিডিয়ো ঝলকে প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে। টুইটে সেই ভিডিয়ো ভাগ করে নিয়েছেন ‘বাদশা খান’। তাঁর কথায়, “গণতন্ত্রের নতুন ভবন নতুন যুগের প্রতিনিধি। একটি নতুন ভারতের জন্য একটি নতুন সংসদ। যার বুকে আজন্মলালিত স্বপ্ন। নতুন সংসদ ভবন ভারতের গৌরব। আমাদের জাতির গর্ব।’’ শাহরুখ তাঁর […]

আরও পড়ুন
error: Content is protected !!