```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গুজরাতের আমেদাবাদের পালদি এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার ৯৫.৫ কেজি সোনা! 

আমেদাবাদ শহরের পালদি এলাকার একটি ফ্ল্যাটে যৌথ তল্লাশি অভিযান চালায় এটিএস এবং ডিআরআই-এর তদন্তকারী দল। এই তল্লাশি অভিযানে, ৯৫.৫ কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে। এই বিপুল পরিমাণ সোনা উদ্ধারের পাশাপাশি নগদ ৭০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে ওই ফ্ল্যাট থেকে। পালদি এলাকার এই ফ্ল্যাটে যৌথ তল্লাশি অভিযানে গিয়ে রীতিমতো হতবাক এটিএস এবং ডিআরআই-এর তদন্তকারী আধিকারিকরা ৷ […]

আরও পড়ুন

কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের পাশাপাশি রাষ্ট্রপুঞ্জকেও নিশানা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

কাশ্মীর ইস্যুতে ফের সরব হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ‘রাইসিনা ডায়লগ’ অনুষ্ঠানে কাশ্মীর দখল করে রাখার প্রসঙ্গে তুলে পাকিস্তানকে এক হাত নিয়েছেন তিনি। সেই সঙ্গে পশ্চিমী বিশ্বের কিছু দেশকে খোঁচা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের ভূমিকা আরও ‘শক্তিশালী এবং নিরপেক্ষ’ করার পক্ষে সওয়াল করেছেন বিদেশমন্ত্রী। কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা সবাই সার্বভৌমত্ব এবং আঞ্চলিক […]

আরও পড়ুন

আমাদের সামর্থ্য নিয়ে যাঁরা প্রশ্ন তুলছিলেন, তাঁদের উচিৎ জবাব দিয়েছে এই মহাকুম্ভ: প্রধানমন্ত্রী

৪৫ দিন ধরে প্রয়াগরাজে চলা মহাকুম্ভ মেলার ডুব দিতে হাজির হয়েছিলেন দেশে থেকে বিদেশের প্রায় ৬৬ কোটি পুর্ণ্যার্থী। মহাকুম্ভের সাফল্যের জন্য গোটা দেশের নাগরিকদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর। তিনি বলেন, ‘আমাদের সামর্থ্য নিয়ে যাঁরা প্রশ্ন তুলছিলেন, তাঁদের উচিত জবাব দিয়েছে এই মহাকুম্ভ।’ স্বামী বিবেকানন্দের শিকাগোর বক্তৃতা থেকে মহাত্মা গান্ধীর ডান্ডি […]

আরও পড়ুন

কারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য, নতুন করে সমীক্ষা হবে, সুপ্রিমকোর্টে জানাল রাজ্য

কারা ওবিসি (অন্যান্য অনগ্রসর সম্প্রদায়) শংসাপত্র পাওয়ার যোগ্য, তা নিয়ে নতুন করে সমীক্ষার করবে রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশন। তিন মাস সময় লাগবে সমীক্ষা করতে। সুপ্রিম কোর্টে মঙ্গলবার জানালেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। সেখানেই রাজ্যের তরফে জানানো হয়, ওবিসি তালিকায় নতুন সম্প্রদায়ের অন্তর্ভূক্তির জন্য […]

আরও পড়ুন

দিল্লির চাঁদনী চক এলাকায় মাথায় বন্দুক ঠেকিয়ে লুট ৮০ লক্ষ

ফের দিল্লিতে দুঃসাহসিক ছিনতাই। এ বার এক ব্যবসায়ীর কর্মীর থেকে লুট ৮০ লক্ষ টাকা। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির চাঁদনী চক এলাকায়। এক ব্যবসায়ীর কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর কাছ থেকে ৮০ লক্ষ টাকা লুট করে চম্পট দিল এক দুষ্কৃতী। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করছে দিল্লি পুলিশ। ফুটেজে দেখা […]

আরও পড়ুন

ফের উত্তপ্ত নাগপুর, কার্ফু জারি, আহত পুলিশ সহ ২৫, আটক ৬০

উত্তপ্ত মহারাষ্ট্রের নাগপুরের মহল এলাকা ৷ ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে দেওয়ার গুজব ছড়ানোয় পাথর ছোড়া ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবারর সকালে কার্ফু জারি উত্তেজনাপ্রবণ এলাকায় ৷ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করেছে পুলিশ ৷ গতকাল রাতের এই হিংসায় ঘটনায় জখম হয়েছেন অন্তত ১৫ জন পুলিশকর্মী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে ইতিমধ্যেই আটক করেছে […]

আরও পড়ুন

নতুন করে ফের উত্তপ্ত নাগপুর, পুলিশকে লক্ষ্য করে পাথর, আহত ২০, আটক ৫০

সোমবার রাতে নতুন করে উত্তপ্ত হয় নাগপুর। সেখানে একাধিক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। একাধিক গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়েও দেওয়া হয়। পুলিশের ১৫ জন সহ প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে, নাগপুরে সংঘর্ষ ছড়িয়ে […]

আরও পড়ুন

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অজিত ডোভালের সঙ্গে বৈঠকে মার্কিন গোয়েন্দা প্রধান

 ভারত সফরে এসেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড ৷ রবিবার তিনি দিল্লিতে এসে পৌঁছন। ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে রাতেই বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অজিত ডোভালের সঙ্গে ৷ আজ (সোমবার) তুলসির সঙ্গে বৈঠকের কথা রয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ৷ ভারত সফর শেষে তিনি যাবেন জাপান ও সেখান থেকে ফ্রান্সে পৌঁছবেন। সূত্রের খবর, অজিত ডোভালের […]

আরও পড়ুন

ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফের বঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব কিছু ঠিক ঠাক থাকলে, আগামী ২৯ মার্চ তাঁর রাজ্যে আসার কথা। তার পরের দিন অর্থাৎ ৩০ মার্চ সাংগঠিক সভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এক বছর পরেই রাজ্যে বিধানসভা ভোট । তাই সমস্ত সাংগঠিক দিক খতিয়ে দেখবেন তিনি। সেইসঙ্গে বৈঠকে আগামীদিনের কর্মসূচি নিয়ে গেমপ্ল্যান তৈরির […]

আরও পড়ুন

আরজি করের ঘটনায় নতুন করে CBI তদন্তের আর্জি শুনবে হাইকোর্টই, মা-বাবার আবেদনে সাড়া সুপ্রিমকোর্টের

আরজি করের ঘটনায় নতুন করে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা-মা। সোমবার সুপ্রিম কোর্ট জানাল, সেই মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। মামলার শুনানি হবে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে। প্রায় দেড় মাস পর সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয় আরজি কর মামলার। কলকাতার প্রথমসারির এই সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের খুন ও […]

আরও পড়ুন
error: Content is protected !!