```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ হায়দরাবাদ হাউসে দীর্ঘ কথোপকথন করেছেন। এ সময় উভয় দেশের রাষ্ট্রপ্রধান অনেক বিষয়ে পারস্পরিক সম্মতি প্রকাশ করেন। বৈঠকে অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের সামনে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় মন্দিরে হামলার খবর ক্রমাগত আসছে। এটা অবশ্যই ভারতের মানুষকে চিন্তিত […]

আরও পড়ুন

এবার রেলে নিয়োগ দুর্নীতি মামলায় লালুর ছেলে তেজস্বীর বাড়িতে ইডি-র হানা

মাত্র চার দিনের ব্যবধান। রেলের নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শুক্রবার দিল্লির ফ্রেন্ডস কলোনিতে তেজস্বীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুন

সংসদে মহিলা সংরক্ষণ বিল আনার দাবিতে অনশনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর কন্যা

সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর দাবিতে একদিনের প্রতিকী অনশনে বসছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর কন্যা কে কবিতা। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে সারাদিন ব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি চলবে। কবিতার অনশন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে তৃণমূল, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, ন্যাশনাল কনফারেন্স, জনতা দল (ইউনাইটেড), রাষ্ট্রীয় জনতা দল এবং সমাজবাদী পার্টি-সহ বেশ ১৮টি দল। […]

আরও পড়ুন

দিল্লি গণধর্ষণকাণ্ডে চার অভিযুক্তের যাবজ্জীবনের সাজা বহাল

২০১৮ সালে দিল্লিতে ২৩ বছরের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা চারজনকে। এই চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল ট্রায়াল কোর্ট। এরপর এই সাজার বিরুদ্ধে মাদুরাই হাইকোর্টে আবেদন জানায় চার অভিযুক্ত। মাদ্রাজ হাইকোর্টে মাদুরাই বেঞ্চে ধর্ষণে অভিযুক্ত চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি বহাল রাখল।

আরও পড়ুন

সিবিআইয়ের পরে এবার দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করল ইডি

সিবিআইয়ের পরে এবার আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে অ্যারেস্ট করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামিকাল শুক্রবারই সিবিআইয়ের বিশেষ আদালতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জামিনের আর্জির শুনানি রয়েছে। আর সেই শুনানির কয়েক ঘন্টা আগে ইডির গ্রেফতারির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে আম আদমি পার্টি নেতৃত্ব।

আরও পড়ুন

শার্টের হাতায় লুকিয়ে বিদেশে সোনা পাচারের চেষ্টা, গ্রেফতার এয়ার ইন্ডিয়ার কর্মী

বিদেশে সোনা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার এক বিমানকর্মী। কোচি থেকে বাহরাইন যাওয়ার বিমানের নিয়মিত কর্মী তিনি। বুধবার রাতে বিমানে ওঠার আগেই তাঁকে তল্লাশি  চালিয়েই প্রায় দেড় কেজি ওজনের সোনা উদ্ধার করে শুল্ক দপ্তর। শার্টের নীচে গলানো সোনা তবকের মতো হাতে মুড়ে নিয়েছিলেন তিনি। যাতে কোনও ভাবেই উপর থেকে বোঝা না যায়। […]

আরও পড়ুন

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ দেখতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে স্টেডিয়ামে মোদি

বর্ডার-গাভাস্কার ট্রফির ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ দেখতে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ । অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাচটি দেখবেন মোদি। বৃহস্পতিবার সকালে টসের আগে দুই প্রধানমন্ত্রীকে স্টেডিয়ামে স্বাগত জানানো হয়। অস্ট্রেলিয়ান হাইকমিশনার ব্যারি ও’ফারেল সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই দেশকে বেঁধে রাখে এমন একটি জিনিস হল ক্রিকেট। এটা দেখতে ভালো […]

আরও পড়ুন

পুরীর জগন্নাথ মন্দির সংলগ্ন শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৩

পুরীর জগন্নাথ মন্দির সংলগ্ন শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড । বুধবার রাতে আগুন লাগার পর, ১২ ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনও। পর্যটকদের উদ্ধার করার কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে চলেছে দমকলের ৮টি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছে ওড়িশার বিপর্যয় মোকাবিলা বাহিনীও। জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ প্রথম আগুন দেখতে পাওয়া যায়। […]

আরও পড়ুন

ভারতীয় বায়ুসেনার ইতিহাসে প্রথম, ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের দায়িত্বে মহিলা, শালিজার নারী দিবসে স্বপ্নের উড়ান

 আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের এগিয়ে থাকার নতুন খবর সামনে এল। ভারতীয় বায়ুসেনার কমব্যাট ইউনিটের মাথায় বসতে চলেছেন এক মহিলা। তাঁর নাম শ্যালিজা ধামি । এই প্রথম বায়ুসেনার ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের শীর্ষে কোনও মহিলা বসলেন। সংবাদসংস্থা সূত্রে খবর, পশ্চিম পাকিস্তান সীমান্তে পাঞ্জাবে সারফেস টু এয়ার মিসাইল স্কোয়াড্রনে দায়িত্ব নিতে চলেছেন। মার্চ মাসের ২৭ তারিখ দায়িত্ব নেবেন। […]

আরও পড়ুন

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়েকে তলব করল ইডি

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে এবং ভারত রাষ্ট্র সমিতি-র নেত্রী কে কবিতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৯ মার্চ, বৃহস্পতিবার তাঁকে ইডির দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আবগারি দুর্নীতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এই মামলায় হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইকে গ্রেপ্তারের একদিন পরই […]

আরও পড়ুন
error: Content is protected !!