```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মধ্যপ্রদেশের সিধিতে ৩টি বাসে ধাক্কা মারল সিমেন্ট বোঝাই ট্রাক, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৭, আহত ৫০

মধ্যপ্রদেশের সিধিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১৭ জনের। জখম হয়েছেন ৫০ জন। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে  পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে ধাক্কা মারে একটি সিমেন্ট বোঝাই ট্রাক। ঘটনাটি ঘটেছে, গতকাল রাত ৯ টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ২টি বাস রাস্তার ধারের ১০ ফুট গভীর খাদে পড়ে যায় ও একটি […]

আরও পড়ুন

বিজেপিতে যোগ দিলেন আম আদমি পার্টির কাউন্সিলর পবন শেহরাওয়াত

দিল্লি পুরসভা হাতছাড়া হওয়া যে বিজেপি নেতৃত্ব মেনে নিতে পারছে না শুক্রবার সকালে ফের তার প্রমাণ মিলল। মেয়র নির্বাচন শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আম আদমি পার্টিতে ভাঙন ধরিয়ে এক কাউন্সিলরকে নিজেদের শিবিরে টেনে এনেছেন পদ্ম নেতারা। আচমকাই এদিন সকালে আপ ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন বাবনা থেকে নির্বাচিত কাউন্সিলর পবন সেহরাওয়াত। যদিও দলীয় কাউন্সিলরের পদ্ম শিবিরে যোগ […]

আরও পড়ুন

আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করে এলআইসি-র ক্ষতি ৫০ হাজার কোটি, উদ্বেগ মধ্যবিত্তের সঞ্চয় ঘিরে!

কার্যত কয়েক দশক ধরে মধ্যবিত্ত বাঙালির জীবনে এলআইসি’র বিমা ও সঞ্চয় একটা বড় ভরসার প্রতীক হয়ে থেকেছে। দেশের সরকারি এই বিমা সংস্থার ওপর নির্ভর করে লক্ষ লক্ষ বাঙালি, তা সে চাকুরিজীবী হোন কী ব্যবসায়ী হোন কী কৃষক হোন, নিজের ভবিষ্যৎ গড়েছেন। আজও সেই রীতিতে কোনও ছেদ পড়েনি। কিন্তু সেই এলআইসি’র প্রতি বাঙালির ভরসা এবারে যেন […]

আরও পড়ুন

গ্রেফতার করে লাভ হল না, কংগ্রেস নেতা পবন খেরাকে অন্তর্বর্তী জামিন সুপ্রিমকোর্টের

প্রধানমন্ত্রীর নাম বিকৃত করার জন্য কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার করেও লাভ হল না। সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিমানে বাকি যাত্রীদের সামনে ‘অপমানিত’ হওয়ায় সুপ্রিম কোর্টে মামলা রুজুর সিদ্ধান্ত নেন। মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের এজলাসে। আদালতে পবন খেরার হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা সংবিধান বিশেষজ্ঞ […]

আরও পড়ুন

প্রথমে এয়ারপোর্টে যেতে বাধা পরে বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার করল অসম পুলিশ

প্রথমে এয়ারপোর্ট থেকে বিমানে উঠতে বাধা। পরে অসম পুলিশ গ্রেফতার করল কংগ্রেস নেতা পবন খেরাকে। রায়পুরে দলীয় অধিবেশনে যোগ দিতে ইন্ডিগোর বিমানে উঠেছিলেন। বিমান থেকে তাঁকে নামিয়ে দেওয়া হয়। বিমানকর্মীর আচরণে বিস্ময় প্রকাশ করেন কংগ্রেস নেতা। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রায়পুরে কংগ্রেসের প্লেনারি সেশনে যোগ দেওয়ার জন্য ইন্ডিগোর বিমানে ওঠেন পবন খেরা। সঙ্গে […]

আরও পড়ুন

এবার তৃণমূলের হাত ধরেই মেঘালয়ে নতুন সূর্য উঠবেঃ অভিষেক

আজ, বুধবার রাজাবালা মাঠের সভায় দেখা গেল থিকথিকে ভিড়। মমতা–অভিষেকের সভাস্থলে মেঘালয়বাসীর জনস্রোত বুঝিয়ে দিল, পাহাড়ি রাজ্যে এবার সত্যিই গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি তৃণমূল। আজ মেঘের রাজ্যে প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, মেঘালয়ে মুক্তির সূর্য উঠবে। তৃণমূল কংগ্রেসের হাত ধরেই উৎখাত হবে এনপিপি–বিজেপি সরকার। মেঘালয়ের রাজাবালা মাঠের সভা থেকে অভিষেক […]

আরও পড়ুন

বাইরের লোকজন এসে শাসন করবে, কখনও এনআরসি -সিএএ চাপিয়ে দেবে, কখনও গুলি চালিয়ে দেবে এটা সহ্য করবেন নাঃ মমতা

মেঘালয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে রাজাবালায় এসে কেন্দ্রকে নিশান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, মেঘালয়ে স্বাস্থ্য পরিষেবার করুণ অবস্থা, রাস্তাঘাট নেই, পাঁচ বছর ধরে এখানে সরকার করছেটা কী? কারও শরীর খারাপ হলে কলকাতা কিংবা গুয়াহাটি যেতে হয়। আমরা তো আপনাদের সাহায্য করবই কিন্তু কেন মেঘালয়ে মেডিক্যাল কলেজে হবে না, রাস্তাঘাট হবে না, লক্ষ্মীর ভান্ডার হবে না? […]

আরও পড়ুন

প্রতীক নিয়ে সুপ্রিমকোর্টে ধাক্কা, উদ্ধবের হাতছাড়া তীর-ধনুক

শিব সেনার হাতছাড়া তীর-ধনুক। নির্বাচন কমিশনের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট।  সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বিএস পাদ্রিওয়ালা এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চ উদ্ধব ঠাকরের দায়ের করা মামলায় আর্জি খারিজ করে দিয়েছে।  তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে,  নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর তারা কোনও স্থগিতাদেশ দিতে পারছে না। […]

আরও পড়ুন

ফের হার বিজেপির, দিল্লির মেয়র পদে জয়ী আপের শেলি ওবেরয়

রাজধানীর মহানাগরিক পদের ভোটাভুটিতে রাম,ধাক্কা খেল বিজেপি। মেয়র হিসেবে নির্বাচিত হলেন আম আদমি পার্টির শেলি ওবেরয়। তিনি বিজেপি প্রার্থী রেখা গুপ্তকে ৩৪ ভোটে হারিয়ে দিয়েছেন। আপ প্রার্থী পেয়েছেন ১৫০ ভোট আর বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ১১৬টি ভোট। মেয়র পদে দলীয় প্রার্থীর জয়ের খবর পেয়েই উ‍ৎসবে মেতে উঠেছেন আপের কর্মী-সমর্থকরা। আবির খেলার পাশাপাশি মিষ্টি বিলিতেও মেতে […]

আরও পড়ুন

জ্বালানির ট্যাঙ্কে লিকেজ, সুইডেনের স্টকহোমে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

জ্বালানির ট্যাঙ্কে লিকেজ হওয়ার জেরে জরুরি অবতরণ করানো হল এয়ার ইন্ডিয়ার বিমানের। জানা গিয়েছে, আজ, বুধবার আমেরিকার নিউইয়র্ক থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে দিল্লির দিকে রওনা হয়েছিল বিমানটি। আচমকাই মাঝ আকাশে সমস্যা দেখা দেয় বিমানটির জ্বালানি ট্যাঙ্কে। বাধ্য হয়ে মাঝপথেই সুইডেনের স্টকহোম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির।

আরও পড়ুন
error: Content is protected !!