```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজৌরিতে খতম ২ জঙ্গি

রাজৌরির ডাংরি গ্রামে হামলা চালানো জঙ্গিদের মধ্যে দু’জনকে নিকেশ করল ভারতীয় জওয়ানরা। গতকাল, শনিবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের বালাকোটে তল্লাশি অভিযানে গিয়ে ওই দুই জঙ্গির সন্ধান পায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সেখানেই নিকেশ করা হয় দু’জনকে। গোটা এলাকায় আরও তল্লাশি চালাচ্ছে পুলিস ও জওয়ানরা।

আরও পড়ুন

আজ ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্ডিয়া পোস্ট-এর ওয়েবসাইট

আজ, রবিবার ভোর ৩টে থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্ডিয়া পোস্ট-এর ওয়েবসাইট। রক্ষণাবেক্ষণের কাজের জন্য তা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ডাকবিভাগ। এর ফলে স্পিড পোস্ট সহ সব ডাকের ক্ষেত্রে ট্র্যাকিং সিস্টেম বন্ধ থাকবে। জানানো যাবে না গ্রাহক অভিযোগও। তবে আজ বেলার পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

অনলাইনে অর্ডার করে আনা বিরিয়ানি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণী

অনলাইনে অর্ডার করে আনা বিরিয়ানি খেয়ে মুত্যু হল এক ২০ বছর বয়সী তরুণী। তিনি কেরলের বাসিন্দা । সাধ করে আনা সেই বিরিয়ানি খেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ওই তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ । জানা গিয়েছে, মৃত তরুণীর নাম অঞ্জু শ্রীপার্বতী […]

আরও পড়ুন

উত্তরাখণ্ডে বসে যাচ্ছে গোটা যোশীমঠ

একের পর এক বাড়িতে বিশাল আকারের ফাটল দেখা দিয়েছে যোশীমঠে। উত্তরাখণ্ডের এই শহরে ৫৬১টি বাড়ি ক্রমশ বসে যাচ্ছে। এর ফলে বহু মানুষ ঘর হারাতে পারেন, এমন সম্ভাবনা তৈরি হয়েছে। আতঙ্কে কয়েক হাজার মানুষ।  পাথুরে জমিতে একের পর এক ফাটল দিয়ে উঠে আসছে জল! গৃহহীন কয়েক হাজার মানুষ। সংকটে গোটা একটা জনপদের অস্তিত্ব! কিন্তু কেন এমন পরিস্থিতি […]

আরও পড়ুন

গুজরাতে গির অভয়ারণ্যে অবৈধভাবে ঢুকে সিংহকে ধাওয়া, গ্রেফতার ৩

 গুজরাতের গির অভয়ারণ্য সিংহদের অবৈধভাবে প্রবেশ করে সিংহদের তাড়া করার অভিযোগে ৩ রাজস্থানের বাসিন্দাকে গ্রেফতার করল গুজরাতের জুনাগড়ের বন দফতর। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় একটি চলন্ত গাড়ির বনেটে বসে একজন ব্যক্তি তিনটি আমরেলি সিংহকে তাড়া করছেন। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এই ভিডিও প্রকাশ্যে আসার পর […]

আরও পড়ুন

বিমানে মদ্যপ অবস্থায় এক বৃদ্ধার গায়ে প্রস্রাব, অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার অভিযুক্ত শঙ্কর মিশ্র

বিমানে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। গতকাল, শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ইতিমধ্যেই দিল্লি নিয়ে আসা হয়েছে। ছ’সপ্তাহ আগে নিউ ইয়র্ক থেকে দিল্লি ফেরার পথে মাঝ আকাশে শঙ্কর মিশ্র মদ্যপ অবস্থায় এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ। সম্প্রতি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে লেখা বৃদ্ধার চিঠি প্রকাশ্যে আসে। শুরু হয় […]

আরও পড়ুন

উত্তরাখণ্ডের পাঁচশোরও বেশি বাড়িতে ফাটল, বসে যাচ্ছে মাটির স্তর

ক্রমাগত বসে যাচ্ছে জমি। ফাটল ধরছে একের পর এক বাড়িতে। রেহাই পাচ্ছে না রাস্তাও। হরিদ্বার থেকে তীর্থক্ষেত্র বদ্রীনাথগামী সড়কে অবস্থিত জোশীমঠের এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে পথে নেমেছেন। ফলে উদ্বেগে উত্তরাখণ্ড সরকার। মাটি বসে যাওয়ার কারণে এ পর্যন্ত চামোলি জেলার এই শহরে সাড়ে পাঁচশোরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে সরাতে হয়েছে বেশ কিছু […]

আরও পড়ুন

মেঘালয়ে প্রথম দফায় ৫২ আসনের প্রার্থীর নাম প্রকাশ করল তৃণমূল

মেঘালয় বিধানসভা ভোটের জন্য শুক্রবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। প্রথম দফায় ৫২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।  তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ বিদায়ী বিধানসভার আট বিধায়কের নাম রয়েছে। প্রার্থী করা হয়েছে উত্তর-পূর্ব রাজ্যটিতে দলের সভাপতির দায়িত্ব পালন করা চার্লস পিনগ্রোপ।  ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী […]

আরও পড়ুন

বিশ্বকাপ জিতলে ভারতীয় হকি খেলোয়াড়দের কোটি টাকা পুরস্কার দেবে ওড়িশা সরকার

আগামী ১৩ জানুয়ারি থেকে ওড়িশায় বসতে চলেছে ১৫তম হকি বিশ্বকাপের আসর। আর ওই আসরে বিশ্বসেরার শিরোপা ছিনিয়ে আনতে পারলে ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়রা এক কোটি টাকা করে পুরস্কার দেবে ওড়িশা সরকার। এমনই ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বৃহস্পতিবার নবীন পট্টনায়েক রৌরকেল্লায় বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম কমপ্লেক্সে বিশ্বকাপ ভিলেজের উদ্বোধন করেন। ভিলেজটি ৯ মাসের মধ্যে […]

আরও পড়ুন

উত্তর-পশ্চিম ভারতে চলছে শৈত্যপ্রবাহ

পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত চলেছে। ঘন কুয়াশার চাদরে মোড়া উত্তর-পশ্চিম ভারত। শৈত্যপ্রবাহ চলছে জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশে। কিছুটা কম হলেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি চন্ডিগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। রাজস্থানের কোথাও কোথাও চরম শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়াও গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে রাজস্থানের বেশ কিছু এলাকায়। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডে আগামী তিন দিন ঘন […]

আরও পড়ুন
error: Content is protected !!