```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত ৩ বছরের শিশু

বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার সকাল ১০ টা নাগাত পঞ্জাবের কিরাতপুর সাহিব এলাকার রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, শিশুটির নাম খুশি। বয়স ৩। বাবার সঙ্গে রেললাইন পার হতে গিয়েই নির্মম পরিণতির শিকার হয় একরত্তি। বাবা রেললাইন পার করে ফেললেও ব্যর্থ হয় মেয়ে। […]

আরও পড়ুন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নরেন্দ্র মোদির মা, গুজরাত যেতে পারেন প্রধানমন্ত্রী

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, আহমেদাবাদের ইউএন মেহেতা হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীর মা’কে। শতবর্ষ পার করা হীরাবেন’কে এর আগেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পরিবার সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল।  প্রধানমন্ত্রী গুজরাত যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

অসম সীমান্তে বাজেয়াপ্ত ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট

অসমের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় একটি বিপুল মাদক বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করল বিএসএফ। গাড়িটি থেকে প্রায় ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা। গাড়ির চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরে খতম ৩ জঙ্গি

দীর্ঘক্ষণ নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ের পর মৃত্যু হল সিধরার ৩ জঙ্গির। জানা গিয়েছে, আজ ভোররাতে তল্লাশি অভিযানের সময় সিধরায় একটি ট্রাককে আটকানো হয়। সেই ট্রাকে লুকিয়ে ছিল ওই ৩ জঙ্গি। তাদের পাকড়াও করতে গেলে জওয়ানদের ওপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই। দীর্ঘক্ষণ ট্রাকটিকে ঢাল করে লড়াই চালিয়ে […]

আরও পড়ুন

ঘন কুয়াশার জেরে উত্তর ভারতে ব্যাহত বিমান পরিষেবা

আজ সকাল থেকে ঘন কুয়াশার কারণে সারা উত্তর ভারত জুড়েই ব্যাহত বিমান পরিষেবা। জানা গিয়েছে, কুয়াশার কারণে প্রায় ১০০টিরও বেশি বিমানের গন্তব্যে পৌঁছতে দেরি হয়েছে। কিছু বিমানের অবতরণ নিকটবর্তী বিমানবন্দরে স্থানান্তরিত করতে হয়েছে।

আরও পড়ুন

উত্তরপ্রদেশে বাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত নাবালিকা সহ ৬ সদস্য

উত্তরপ্রদেশের মউ জেলার শাহপুরে মধ্যরাতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হলেন একই বাড়ির ৬ জন। মৃতদের মধ্যে ৪জন নাবালিকাও রয়েছে বলে খবর। গতকাল রাতে রান্না করার স্টোভ থেকে আগুন লাগে বলে অনুমান। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বাড়িটিই আগুনের কবলে চলে যায়। যেই সময় আগুন লাগে, বাড়িতে উপস্থিত প্রত্যেকেই ঘুমোচ্ছিলেন বলে অনুমান। দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে […]

আরও পড়ুন

মহারাষ্ট্র ও কর্নাটকের মধ্যে সীমান্ত বিতর্কিত এলাকাগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি উদ্ধব ঠাকরের

মহারাষ্ট্র ও কর্নাটকের মধ্যে সীমান্ত নিয়ে বিবাদের পারদ চড়ছে কয়েকমাস ধরেই। সুপ্রিম কোর্ট যেমন এই বিষয়টির মীমাংসার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উদ্যোগী হয়েছেন এই বিতর্ক মেটানোর জন্য। কিছুদিন আগে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুখোমুখি বসিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন শাহ। পরে জানিয়ে ছিলেন আলোচনা ইতিবাচক হয়েছে। সুপ্রিম কোর্টের […]

আরও পড়ুন

বেসরকারি হাসপাতালে জিএসটি সহ ১০০০ টাকায় মিলবে ন্যাজাল ভ্যাকসিন, জানাল ভারত বায়োটেক

ইঞ্জেকশনের বদলে ন্যাজাল ভ্যাকসিনে ইতিমধ্যেই  ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার।যা  হেটেরোলগাস বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। এই ভ্যাকসিন নিতে পারবেন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন গ্রহীতারাও। কো উইন অ্যাপে রেজিস্ট্রেশন করার পর  আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে ন্যাজাল ভ্যাকসিন। ছাড়পত্র পাওয়ার পরেই দাম নির্ধারন করতে বসেছিল ভ্যাকসিন প্রস্তুতকারি সংস্থা ভারত বায়োটেক । মঙ্গলবার তারা ভ্যাকসিনের দাম নির্ধারণ করে ফেলেছে। সূত্রের […]

আরও পড়ুন

দেশজুড়ে শুরু কোভিডের মকড্রিল

 দেশজুড়ে শুরু হল কোভিডের মকড্রিল। পাঁচ দেশে করোনায়  আচমকা বৃদ্ধি এবং ভারতে করোনাকে কেন্দ্র করে আচমকা সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হলে যুদ্ধকালীন তৎপরতায় কীভাবে তার মোকাবিলা করা যাবে, সেটা হাতে-কলমে খতিয়ে দেখতে মঙ্গলবার সকাল থেকে দিল্লি সহ সব রাজ্যে শুরু হয় করোনার মকড্রিল। কেন্দ্রের নির্দেশে ইতিমধ্যেই বিমানবন্দরগুলোতে করোনা পরীক্ষা শুরু হয়েছে।  বিমানবন্দরে কড়া নজরদারি পাশাপাশি সব […]

আরও পড়ুন

গুজরাত উপকূলে আটক পাকিস্তানি নৌকা, উদ্ধার ৩০০ কোটি টাকার মাদক সহ বিপুল পরিমান বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র

ভারতীয় জলসীমায় আটক করা হল একটি পাক নৌকা। যাতে রয়েছে বিপুল পরিমাণ মাদক। ওই নৌকার ১০ জন নাবিককেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মিলেছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। পাকিস্তানের নৌকা ঢুকছে সেই খবর প্রথম পেয়েছিল গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। এর পর সেই খবরের ভিত্তিতে যৌথ ভাবে অভিযানে নামে এটিএস এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। […]

আরও পড়ুন
error: Content is protected !!