```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু

হিমাচল প্রদেশের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস বিধায়ক সুখবিন্দর সিং সুখু। এই প্রথম হিমাচল প্রদেশে উপমুখ্যমন্ত্রী হলেন। সুখবিন্দর সিং সুখুর উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মুকেশ অগ্নিহোত্রী। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুন

মহারাষ্ট্রে দেশের ষষ্ঠ বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রবিবার মহারাষ্ট্রে দেশের ষষ্ঠ বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী । মহারাষ্ট্রের নাগপুর এবং বিলাসপুরের মধ্যে যাতায়াত করবে এই সেমি হাইস্পিড অত্যাধুনিক ট্রেনটি। উদ্বোধনের পর ট্রেনে উঠে যাত্রী এবং চালকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। নতুন এই ট্রেন ছাড়াও নাগপুর এবং আজনি রেল স্টেশনের সংস্কার এবং আধুনিকীকরণ প্রকল্পের শিলাল্যাস করেন প্রধানমন্ত্রী। নাগপুর স্টেশন নতুন করে সাজাতে ৫৯০ […]

আরও পড়ুন

হিমাচলের মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুখু

 অবশেষে সব জল্পনার অবসান। পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুখু। দলের অধিকাংশ বিধায়কের মতামতকে গুরুত্ব দিয়ে চার  বারের বিধায়ককেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে।

আরও পড়ুন

মধ্যপ্রদেশে কুয়োয় পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু

খেলতে গিয়ে গভীর কুয়োয় পড়ে যাওয়া ৮ বছরের শিশুর মৃত্যু হল। মধ্যপ্রদেশের বেতুল জেলার মান্ডাভি গ্রামের ঘটনা। ৬ ডিসেম্বর ঘটনাটি ঘটে। খেলতে গিয়ে তন্ময় সাহু নামে ওই শিশু ৫৫ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। খবর পেয়ে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় উদ্ধারকাজ। তারপর থেকে টানা উদ্ধারকাজ চালানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর […]

আরও পড়ুন

ছত্তীশগড়ে আর্থিক কেলেঙ্কারিতে মামলায় অভিযুক্ত সরকারি আমলারা, ইডির হানায় বাজেয়াপ্ত ১৫১ কোটি ৩১ লক্ষ টাকার সম্পত্তি

ছত্তীশগড়ের সরকারি আমলাদের একাংশ আর্থিক কেলেঙ্কারিতে মামলায় অভিযুক্ত। ইডির হানায় দুর্নীতিতে অভিযুক্ত আমলাদের ১৫১ কোটি ৩১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। শনিবার ইডি এখবর জানিয়েছে৷ সূত্রের খবর, ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ডেপুটি সেক্রেটারি সৌম্য চৌরাসিয়া, আইএএস অফিসার সমীর বিষ্ণোই-সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের একাংশ কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় মন্দৌসের বলি ৪, লন্ডভন্ড তামিলনাড়ু

এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের বলি চার। আহত বেশ কয়েকজন।  কয়েকজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার।  বড় ধরনের বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে, চেন্নাই-সহ অধিকাংশ এলাকা অন্ধকারে। বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। ঘূর্ণিঝড় শুরুর আগে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর ১৩টি অন্তর্দেশীয় […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্রে বাঘের ঝুলন্ত দেহ উদ্ধার, ধৃত ২

মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্রে জঙ্গলে একটি গাছ থেকে পেঁচানো অবস্থায় বাঘের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। ঘটনায় একজন ডেপুটি ফরেস্ট রেঞ্জার এবং একজন বিট গার্ডকে সাসপেন্ড করা হয়েছে। সার্কেল কনজারভেটর সঞ্জীব ঝা জানান, দুই অভিযুক্তকে দু’সপ্তাহের জন্য বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর দেখা যায়, অন্য […]

আরও পড়ুন

জামিন পেলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে, রাতেই ফিরবেন দিল্লিতে

ফের মুখ পুড়ল গুজরাত পুলিশের। ফের জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল। শুক্রবার গুজরাযের মোরবি আদালতের বিচারক তৃণমূল কংগ্রেস মুখপাত্রের জামিন মঞ্জুর করেছেন। যদিও এদিন জামিন পাওয়ার পরে ফের গ্রেফতারের আশঙ্কায় ভুগছেন গোখেল। গুজরাতের মোরবি সেতু ভেঙে পড়ার পরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে টুইট করায় গত মঙ্গলবার ভোরে জয়পুর বিমানবন্দর থেকে তৃণমূল কংগ্রেসের জাতীয় […]

আরও পড়ুন

সাকেত গোখলের পুনরায় গ্রেপ্তারির পর গুজরাত পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল

রাজস্থানের জয়পুর থেকে তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেপ্তার করেছিল গুজরাত পুলিশ। সেইমতো গতকাল আদালতে গিয়ে জামিনও নিয়েছিলেন সাকেত। কিন্তু জামিন নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের একবার তাঁকে গ্রেপ্তার করে।  সম্প্রতি এই ঘটনা প্রকাশ্যে আনেন ডেরেক’ও ব্রায়েন।  এই ঘটনার পিছনে তীব্র রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে দাবি প্রশাসনের। তৃণমূলের রাজ্যসভা সাংসদ  ডেরেক ও ব্রায়েন সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার […]

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশের স্কুলের সুইমিং পুলে ক্লোরিন গ্যাস লিক, অসুস্থ ১০ পড়ুয়া

স্কুলের সুইমিং পুলে ক্লোরিন গ্যাস লিকের জেরে অসুস্থ ১০ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি স্কুলে। জানা গিয়েছে, গত বুধবার সুইমিং পুলে সাঁতারের অনুশীলন করছিল কিছু পড়ুয়া। সেই সময় পুলের জলে ক্লোরিন ছড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে ১০ পড়ুয়া। প্রত্যেকের বয়স ৮-১৪-র মধ্যে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।  পড়ুয়াদের অভিভাবকরা সুইমিং পুল কর্তৃপক্ষকে […]

আরও পড়ুন
error: Content is protected !!