```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহারাষ্ট্রের অমরাবতীতে বাড়ি ভেঙে মৃত ৫

অমরাবতীতে বাড়ি ভেঙে মৃত্যু হল কমপক্ষে পাঁচজনের। জখম হয়েছেন আরও ২ জন। রবিবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতীর প্রভাত সিনেমাহল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজদীপ বাগ হাউস নামে ভেঙে পড়া ওই বাড়িটি ৮০ বছরের পুরনো। বিভিন্ন জায়গায় ভাঙ্গনও ধরেছিল। তাই প্রশাসনের পক্ষ থেকে বাড়িটিকে বিপদজনক ঘোষণা করে ওই বাড়ির বাসিন্দাদের অন্যত্র উঠে […]

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরের বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ ধস, চাপা পড়ে মৃত ৪

ফের ভয়াবহ ধস জম্মু ও কাশ্মীরে। বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস নেমে প্রাণ গেল অন্তত ৪ জনের। ঘটনায় আহত আরও ৬ জন। স্থানীয় সূত্রে খবর, শনিবার জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে একটি মেগা বিদ্যুৎ প্রকল্পের কাজ চলাকালীন সুড়ঙ্গের ভিতরে আচমকাই ধস নামে। সেসময় সুড়ঙ্গের ভিতরে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। একটি জেসিবিও ছিল সুড়ঙ্গের ভিতরে। আচমকা ধস নামায় তারা […]

আরও পড়ুন

দিল্লিতে বাড়ছে বায়ুদূষণ, নির্মাণ ও ভাঙার কাজে জারি নিষেধাজ্ঞা

দিল্লিতে বাড়ছে বায়ুদূষণ। বায়ুদূষণ উদ্বেগজনক হওয়ায় শনিবার রাতে রাজধানী দিল্লিতে নির্মাণ ও ভাঙার কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার আওতা থেকে বাদ দেওয়া ভারতীয় সেনা, প্রতিরক্ষা মন্ত্রক, রেলওয়ে ও দিল্লি মেট্রো রেলকে। নির্মাণকার্যে নিষেধাজ্ঞা জারির ফলে গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম সহ একাধিক জায়গায় আবাসন শিল্প ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছেন আবাসন ব্যবসায়ীরা। গত কয়েকদিন […]

আরও পড়ুন

উদয়পুরে আজ উদ্বোধন বিশ্বের উচ্চতম শিব মূর্তির

রাজস্থানের নাথদ্বারায় তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শিব মূর্তি ৷ উচ্চতা ৩৬৯ ফুট ৷ যা বিশ্বের পাঁচটি উচ্চতম মূর্তির মধ্যে স্থান পেয়েছে। সদ্য নির্মিত অপূর্ব মূর্তিটির উন্মোচন পর্ব শনিবার। শুভ কাজে সম্পাদনে উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, বিধানসভার স্পিকার সিপি যোশী প্রমুখ। এর আগে ২,৯৮৯ কোটি টাকা ব্যয়ে ‘লৌহ মানব’ সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি […]

আরও পড়ুন

ফের গবাদি পশুর ধাক্কায় ভাঙল বন্দে-ভারত এক্সপ্রেসের ইঞ্জিনের অংশ

দ্রুতগামী ট্রেনের সামনে হঠাৎ হাজির গবাদি পশুর দল। দুর্ঘটনার জেরে ট্রেনের সামনের অংশে সামান্য ক্ষতি। বড় দুর্ঘটনার থেকে রেহাই পেল মুম্বই থেকে গান্ধীনগরগামী বন্দেভারত এক্সপ্রেস শনিবার সেমি-হাই স্পিড ট্রেনের সামনে গবাদি পশু চলে আসাতেই বিপত্তি। নতুন এই ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ খুলে আসে। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

আরও পড়ুন

গ্রাম ছাড়লেন সোপিয়ানের শেষ কাশ্মীরি পণ্ডিত

হত্যালীলার মাঝেও কাশ্মীরের সোপিয়ানের চৌধুরীগন্ড গ্রামে থেকে গিয়েছিলেন ডলি কুমারী নামে এক পন্ডিত। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপের হতে থাকে শেষমেশ বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রাম ছাড়লেন ডলি। গ্রাম ছেড়ে জম্মুর দিকে রওনা দেন তিনি। ওই গ্রামের আরও সাত পন্ডিত পরিবার এর আগেই চলে গিয়েছে জম্মুতে। পরিস্থিতি স্বাভাবিক হবে এই আশায় গ্রামে ছিলেন তিনি। কয়েক দিন আগেই কাশ্মীরের […]

আরও পড়ুন

ঔরঙ্গাবাদে ছটপুজো চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, গুরুতর জখম ৫০

বিহারের ঔরঙ্গাবাদে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণে কার্যত ঝলসে গেল ৫০জন। ৫০ জনের মধ্যে ৭জন পুলিশকর্মী। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে যাদের আঘাত গুরুতর, তাদের  সদর হাসপাতালে ভর্তি করা হয়। আগুন লাগে জনৈক অনিল গোস্বামীর বাড়িতে। রাত আড়াইটে নাগাদ। বাড়িতে ছটপুজোর জন্য প্রসাদ রান্না হচ্ছিল।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’তলা  এই […]

আরও পড়ুন

গোটা দেশে পুলিশের একই ইউনিফর্ম, রাজ্যগুলিকে ভেবে দেখার আর্জি প্রধানমন্ত্রীর

দেশের পুলিশ বিভাগে আমূল সংস্কারের ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গোটা দেশে পুলিশকর্মীদের ইউনিফর্মের রং একই হওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী। হরিয়ানার সূরজকুণ্ডে দু’দিনের চিন্তন শিবিরের শেষ দিনে এমনই ধারণার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন চিন্তন শিবিরে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, “গোটা দেশে পুলিশকর্মীদের একটিই ইউনিফর্মের ধারণা করা হচ্ছে। তবে এটি […]

আরও পড়ুন

গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে বিজেপি ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং ভাঘেলা-র ছেলে মহেন্দ্র সিং ভাঘেলা কংগ্রেসে যোগ দিলেন। নরেন্দ্র মোদী-র আগে গুজরাটে বিজেপির মুখ ছিলেন শঙ্কর সিং বাঘেলা। তবে মোদীর সঙ্গে সম্পর্কে খারাপের জেরে কোমঠাসা হয়ে পড়েন তিনি। পরে কংগ্রেসে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হন। আবার কংগ্রেস ছেড়ে বেরিয়েও আসেন। এবার শঙ্কর সিংয়ের ছেলে কংগ্রেসে যোগ দেওয়ায় ভোটের আগে কংগ্রেসের […]

আরও পড়ুন

অপরাধ দমনে কেন্দ্র ও রাজ্যের এজেন্সির সমন্বয় প্রয়োজন: প্রধানমন্ত্রী

দেশের আভ্যন্তরীন নিরাপত্তা বিষয়ক চিন্তন শিবিরে কেন্দ্র-রাজ্যের সমন্বয় নিয়ে বার্তা মোদির। তিনি বলেছেন, অপরাধ দমনে কেন্দ্র ও রাজ্য, দুই জায়গার এজেন্সির মধ্যে সমন্বয় ও সহযোগীতা বাড়াতে হবে।  এখন অপরাধীরা প্রযুক্তির ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে অপরাধকারীদের আন্তজার্তিক যোগ থাকছে। তাতে তদন্তে কেন্দ্র-রাজ্য উভয়ের এজেন্সির সমন্বয় প্রয়োজন। দুদিনের চলা এই চিন্তন শিবিরে আজ, শুক্রবার ভার্চুয়ালি বক্তব্য রাখেন […]

আরও পড়ুন
error: Content is protected !!