```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বারাণসী থেকে আইসিসের জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ

কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিসের সঙ্গে যুক্ত এক জঙ্গিকে বারাণসী থেকে গ্রেফতার করেছে এনআইএ। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃত জঙ্গির নাম বাসিত কালাম সিদ্দিকী। বাসিত জঙ্গি সংগঠন আইসিসের সঙ্গে যুক্ত। এনআইএ সূত্রের খবর, দেশের একাধিক স্থানে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল বাসিত। তার আগেই বাসিতকে গ্রেফতার করে সাফল্য মিলল গোয়েন্দাদের। এনআইএ সূত্রের খবর, বারাণসীর বাসিন্দা বাসিত। আইসিসের ‘ভয়েস […]

আরও পড়ুন

ভারী বৃষ্টির জেরে ফের বন্যা পরিস্থিতি বেঙ্গালুরুতে, জারি হলুদ সতর্কতা

ভারী বৃষ্টির জেরে ফের বন্যায় ভাসল বেঙ্গালুরু। বুধবার সন্ধ্যা থেকে বেঙ্গালুরু শহরে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এই কারণে বেঙ্গলুরুর আইটি জোন-সহ পূর্ব, দক্ষিণ এবং কেন্দ্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাক প্লাবিত হয়েছে। আবহাওয়া দফতরের তরফে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন দিন বেঙ্গালুরুতে ভারী বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছেন আবহবিদরা। বেঙ্গলুরুরের […]

আরও পড়ুন

‘লাভজনক শিক্ষামূলক ট্রাস্ট বা সোসাইটিকে কর ছাড় নয়’, পুরনো রায় বদলে নির্দেশ সুপ্রিমকোর্টের 

কোনও শিক্ষামূলক ট্রাস্ট বা সোসাইটি যদি আর্থিক লাভের মুখ দেখে তবে সেটি আয়কর ছাড় পাবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। শুধুমাত্র শিক্ষাদানই যে ট্রাস্টের লক্ষ্য এবং লাভের অর্থ শিক্ষার কাজেই ব্যবহৃত হবে, একমাত্র তারাই পেতে পারে কর ছাড়া। কর ছাড় পাওয়া কোনও ট্রাস্টের শিক্ষাদান বাদে অন্য কোনও অভিপ্রায় থাকতে পারে না। প্রধান বিচারপতি উদয় […]

আরও পড়ুন

কংগ্রেসের নয়া সভাপতি মল্লিকার্জুন খাড়গে

সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং সাংসদ মল্লিকার্জুন খাড়গে। শশী তারুরকে বিপুল ভোটে হারিয়ে সভাপতি পদে নির্বাচিত হলেন তিনি। ৭০০০ -এরও বেশি ভোট পেয়েছেন মল্লিকার্জুন খাড়গে। খাড়গের প্রাপ্ত ভোট ৭ হাজার ৮৯৭। শশী তারুরের প্রাপ্ত ভোট ১০৭২।

আরও পড়ুন

বৈধ পাসপোর্ট-ভিসা থাকার পরেও পুলিৎজার সম্মানিত কাশ্মীরি মহিলা চিত্রসাংবাদিককে আমেরিকায় যেতে বাধা

সাংবাদিকতার কণ্ঠরোধ!  বৈধ পাসপোর্ট-ভিসা থাকার পরে কাশ্মীরের মহিলা চিত্রসাংবাদিক ইরশাদ মাট্টুকে মার্কিন বিমানে ওঠার অনুমতি দিল না দিল্লি ইন্দিরাগান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন দফতর। কেন অনুমতি দেওয়া হল না সে ব্যাপারে অভিবাসন দফতরের কর্তারা তাঁকে কিছু জানাতে অস্বীকার করেন। মাট্টু ২০২২ সালে পুলিৎজার সম্মান পান। ইরশাদ মাট্টু টুইট করে জানান, নিউইয়র্কে আমার যাওয়ার কথা ছিল। গ্রহণ […]

আরও পড়ুন

আদ্রা ডিভিশনে ট্রেন বাতিল

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের তালগড়িয়া শাখায় ডবল লাইনের কাজ চলছে। তার জেরে ওই শাখায় চলাচলকারী ০৮৬৬৫/০৮৬৬৬ ভোজুডি-চন্দ্রপুরা স্পেশাল মেমু প্যাসেঞ্জার ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। ১৮ অক্টোবর, মঙ্গলবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত ট্রেনটি বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে রেলের তরফে আগেই বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

হিমাচল প্রদেশে ৬২জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি

হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে নিজেদের অধিকাংশ প্রার্থীর নামও ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি। প্রথম ধাপেই ৬২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি ৬টি কেন্দ্রের প্রার্থীর নামও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। সিরাজ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। আগামী ১২ নভেম্বর পার্বত্য রাজ্যটিতে ভোট হওয়ার কথা। ফলাফল ঘোষণা হওয়ার […]

আরও পড়ুন

ফল ঘোষণার আগেই বেনিয়মের অভিযোগে বিস্ফোরক থারুর, অভিযোগ খণ্ডন খাড়গের

কংগ্রেস সভাপতি নির্বাচনের ফল ঘোষণার আগেই সভাপতি পদপ্রার্থী শশী থারুর নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে চিঠি লিখলেন দলের নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রিকে। বুধবার কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। তার আগেই বিস্ফোরক থারুর। নির্বাচন প্রক্রিয়ায় প্রচুর বেনিয়মের অভিযোগ তুলে দলের নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে। বেনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছে খাড়গে এবং তাঁর শিবির। তাঁদের […]

আরও পড়ুন

দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল সিবিআই, তেজস্বীর জামিন বাতিলের আবেদন খারিজ

আইআরসিটিসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের আর্জি খারিজ। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের জামিন বাতিল করল না দিল্লি হাইকোর্ট। সিবিআই তেজস্বীর জামিন খারিজ করার আবেদন জানায়। কিন্তু মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয়, জামিন খারিজের কোনও ভিত্তি নেই। তবে সিবিআইয়ের বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েল তেজস্বীকে আরও সতর্ক থাকতে বলেছেন। এবং জনসমক্ষে ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দিয়েছেন। সিবিআইয়ের দাবি […]

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে মানিক ভট্টাচার্যের অপসারণের সিদ্ধান্তে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যের অপসারণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত খারিজ করে পর্ষদ সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণ করার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের । মঙ্গলবার ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের তরফে বলা হল কলকাতা হাই কোর্টের সিদ্ধান্ত সঠিক ছিল না।  তার অপসারণকে […]

আরও পড়ুন
error: Content is protected !!