```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৩ দিন পার, যোগাযোগ করা যাচ্ছে না সুড়ঙ্গে আটকে থাকা ৮ শ্রমিকের সঙ্গে

তিন দিন কেটে গেলেও তেলেঙ্গানার নাগরকুর্নুলে শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানেল (SLBC) সুড়ঙ্গে আটকে পড়া আট ব্যক্তিকে উদ্ধারের চ্যালেঞ্জ ক্রমশ জটিল হচ্ছে ৷ দুর্ঘটনাস্থলে 15 ফুট গভীর কাদা থাকায় সেখান পৌঁছনো রীতিমতো কঠিন হয়ে পড়ছে। সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করা এবং জল বের করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷ বিশেষজ্ঞদের দাবি, দুর্ঘটনাস্থলে 15 ফুট গভীর গর্ত রয়েছে […]

আরও পড়ুন

নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণের মাধ্যমে দিল্লি বিধানসভায় শুরু প্রথম অধিবেশন

দিল্লিতে আজ থেকে শুরু হল বিধানসভার অধিবেশন। সংসদ সদস্য হিসেবে একে একে শপথ নিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রবেশ ভার্মা, কপিল মিশ্র সহ অন্যান্য মন্ত্রীরা। সোমবার অষ্টম দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন শুরু হল নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণের মাধ্যমে। বিধায়করা শপথ নেওয়ার পর স্পিকার নির্বাচন হবে। প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন অরবিন্দর সিং। শপথবাক্য পাঠ করাবেন লেফটেন্যান্ট গভর্নর […]

আরও পড়ুন

পটনায় ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষ, মৃত ৭

ট্রাকের সঙ্গে অটোর ধাক্কায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে ৷ আহত আরও বেশ কয়েকজন ৷ ঘটনাটি ঘটেছে পটনায় ৷ আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে মসৌরী-পিতওয়ান রাস্তায় নুরা বাজার ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় 10 জন যাত্রীদের নিয়ে মসৌরী […]

আরও পড়ুন

গুজরাতের সুরেন্দ্রনগরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৫ পর্যটক, আহত বহু

 ভয়াবহ দুর্ঘটনা গুজরাতের সুরেন্দ্রনগরে ৷ মৃত পশ্চিমবঙ্গের পাঁচ পর্যটক ৷ পুলিশ সূত্রে খবর, আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ চুড়া থানার উপ-পরিদর্শক জেএন গামারা জানিয়েছেন, লিম্বদি তালুকের নাভি মোরওয়াদ গ্রামের কাছে বিকেল ৪টে ৩০মিনিট নাগাদ জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে ।

আরও পড়ুন

হরিয়ানার পঞ্চকুল্লায় গাড়ি টায়ার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪, আহত ৩

গভীর রাতে হরিয়ানার পঞ্চকুল্লায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৪ ৷ জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে হরিয়ানার পঞ্চকুল্লা-সিমলা হাইওয়ে’তে চারজন যাত্রী নিয়ে দ্রুত গতিতে ছুটতে থাকা গাড়িটির একটি টায়ার ফেটে যায় ৷ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের ৷ পিছনে থাকা আরও একটি গাড়িও এই পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ হারায় ৷ […]

আরও পড়ুন

২৪ ঘণ্টারও বেশি সময় পার, এখনও তেলেঙ্গানার সুড়ঙ্গে আটকে ৮

 তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলায় শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানেল (SLBC)-এ টানেল দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৮ জন শ্রমিক আটকা পড়েছেন। এই মুহূর্তে উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে জল জমে আছে। তাই উদ্ধারকাজে আরও সময় লাগছে ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF)-এর কর্তার মতে, সুড়ঙ্গে প্রবেশের কোনও উপায় নেই। হাঁটু পর্যন্ত কাদা-জল জমে আছে। […]

আরও পড়ুন

‘ভোটে নরেন্দ্র মোদিকে ২১ মিলিয়ন ডলার (১৮১.৯৬ কোটি) দিয়েছি’, দাবি ডোনাল্ড ট্রাম্পের

ফের ২১ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৮১ কোটি ৯৬ লক্ষ ৩৪ হাজার টাকা ! এনিয়ে চতুর্থবার ভারতের ভোটে পূর্বতন বাইডেন প্রশাসনের কয়েক মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রসঙ্গ তুললেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ এবার তিনি সরাসরি দাবি করলেন, আমেরিকা প্রধানমন্ত্রী মোদিকে এই বিপুল অর্থ ভারতের ভোটের জন্য পাঠানো হয়েছে ৷ তাঁর এই দাবির পর কংগ্রেসও […]

আরও পড়ুন

বৈষ্ণোদেবী মন্দির থেকে ফেরার সময় গভীর খাদে পড়ল বাস, মৃত ১, আহত ১৭

বৈষ্ণোদেবী মন্দির থেকে ফেরার সময় তীর্থযাত্রীদের নিয়ে নয়াদিল্লিগামী একটি বাস শনিবার জম্মুর হরি নিবাস প্রাসাদের কাছে মান্দা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ২৫-৩০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি ৷ ১৭ জন যাত্রীই আহত হন এবং বাসচালকের মৃত্যু হয় ৷ তাঁদের চিকিৎসার জন্য জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে (জিএমসি) নিয়ে যাওয়া হয় ৷ জম্মু পুলিশের মতে, মেসার্স […]

আরও পড়ুন

বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকান্ড

বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন লাগে। ঘটনাটি ঘটে অসমের কাছার জেলার বিহারা রেল স্টেশনের অদূরে। এই ট্রেনটি শিলং থেকে তিনসুকিয়া যাচ্ছিল বলে জানা গিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনের স্লিপার ক্লাসের চাকায় আগুন লেগে গিয়েছিল। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে যান রেল পুলিশ এবং স্টেশনের কর্মীরা। সঙ্গে সঙ্গে আগুন নেভাোর কাজে হাত […]

আরও পড়ুন

তামিলনাড়ুতে মহিলাকে গণধর্ষণ, অভিযুক্তদের ‘এনকাউন্টার’ পুলিশের

মহিলাকে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তরা কোথায় রয়েছে তা তল্লাশি চালাতে গিয়ে পুলিশ অভিযুক্তদের ডেরায় পৌঁছয় ৷ সেখানে পুলিশ বাহিনী পৌঁছতেই তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় মহিলাকে ধর্ষণ কাণ্ডের দুই অভিযুক্ত ৷ বাঁচতে পাল্টা পুলিশও গুলি চালায় ৷ পায়ে গুলি লেগে জখম হয় এক অভিযুক্ত ৷ পুলিশি তদন্তে জানা যায়, গত ১৯ তারিখ বিকেলে তামিলনাড়ুর […]

আরও পড়ুন
error: Content is protected !!