```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দেশের নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর নিযুক্ত হলেন বিক্রম মিস্রি

দেশের নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর নিযুক্ত হলেন বিক্রম মিস্রি । একসময় চিনে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ফরেন সার্ভিসেস-এর এই আধিকারিক গত ১১ ডিসেম্বর পর্যন্ত চিনে ভারতীয় দূত ছিলেন।

আরও পড়ুন

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫৩

গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৩৫৮ জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷  গত ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫৩ ৷ মহারাষ্ট্র, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, গুজরাত, কেরল, রাজস্থান, হরিয়ানা, ওড়িশা, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, চন্ডিগড়, লাদাখ, উত্তরাখণ্ড – দেশের মোট ১৭টি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ওমিক্রন। […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৬ হাজার ৩৫৮

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন । একই দিনে হাসপাতাল থেকে করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ৭ হাজার ১৪১ জন। এই মুহূর্তে অ্য়াক্টিভ কেস ৭৫ হাজার ৮৪১ টি।  সোমবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭৮।

আরও পড়ুন

স্টার্ট আপ হাবের বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয় স্থানে, দাবি প্রধানমন্ত্রীর

স্টার্ট আপে দিশা দেখিয়েছে ভারত ৷ এখন স্টার্ট আপ হাবের বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয় স্থানে ৷ মঙ্গলবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর কৃতিত্ব তিনি দিয়েছেন দেশের আইআইটি পড়ুয়াদের ৷ তাঁর দাবি, পড়ুয়াদের সাহায্য ছাড়া এই কৃতিত্ব অর্জন করা সম্ভব হত না  ৷ এদিন উত্তরপ্রদেশের কানপুরে আইআইটির ৫৪তম সমাবর্তনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ […]

আরও পড়ুন

তেলেঙ্গানা পুলিশ বাহিনীর গুলিতে খতম ৬ মাওবাদী

বড়সড় সাফল্য পেল তেলেঙ্গানা পুলিশ ৷ আজ সকালে ছত্তিশগড় সীমান্তে তেলেঙ্গানা পুলিশের এলিট গ্রে-হাউন্ডস বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৬ মাওবাদী।

আরও পড়ুন

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭৮

গত ২৪ ঘন্টায় দেশের ক রোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন। সোমবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭৮। মহারাষ্ট্র, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, গুজরাত, কেরল, রাজস্থান, হরিয়ানা, ওড়িশা, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, চন্ডিগড়, লাদাখ, উত্তরাখণ্ড – দেশের মোট ১৭টি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৬৫৩১

গত ২৪ ঘণ্টায় দেশে খানিকটা কমেছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৬৫৩১ জন। তবে মৃত্যুহার বেড়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় করোনার বলি দেশের ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন  ৭১৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থতার সংখ্যা ৭৫,৮৪১। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশের ৫৭৮ জনের শরীরে বাসা বেঁধেছে ওমিক্রন।

আরও পড়ুন

গ্রেফতার পারফিউম ব্যবসায়ী পীযূষ জৈন

সিজিএসটি’র ধারা ৬৭-তে কর ফাঁকি ও বেহিসেবি সম্পত্তি রাখার অপরাধে পারফিউম ব্যবসায়ী পীযূষ জৈনকে গ্রেফতার করল আমেদাবাদের ডিরেক্টর জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স  ৷ কয়েকদিন আগেই পীযূষ জৈনের বাড়ি থেকে আয়কর বিভাগের আধিকারিকরা প্রায় ২৪ ঘণ্টা ধরে অভিযান চালায় ৷ যে অভিযানে নগদ ১৮৭ কোটি ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ ৷ রবিবার তাঁর কনৌজের […]

আরও পড়ুন

কেন্দ্রীয় সরকারের প্রকাশিত সুশাসনের তালিকায় শীর্ষে গুজরাত, সবার শেষে বাংলা

প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের ২০২০-২১ সালের সুশাসন তালিকা।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশাসনের প্রশ্নে রাজ্যগুলি কে কোথায় আছে সেই রিপোর্ট প্রকাশ করেন। সেই তালিকা অনুযায়ী শীর্ষে রয়েছে গুজরাট।  সূচকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র এবং গোয়াও। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি। তবে তালিকার সবথেকে নীচে পশ্চিমবঙ্গ। সুশাসনের নিরিখে বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যও পশ্চিমবঙ্গের থেকে ভাল ফল করেছে বলে […]

আরও পড়ুন

ওমিক্রনের জেরে আগামী ২৮ ডিসেম্বর থেকে টানা ১০ দিনের রাত্রিকালীন কার্ফু জারি কর্নাটকে

ওমিক্রনের জেরে এবার কর্নাটকে রাত্রিকালীন কার্ফু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ ২৮ ডিসেম্বর রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ১০ দিন এই রাত্রিকালীন কার্ফু চলবে কর্নাটকে ৷ রবিবার, স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক আধিকারিক এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ৷ এ দিন জরুরি ভিত্তিতে ডাকা ওই বৈঠকে কর্নাটকের আয়কর মন্ত্রী আর অশোক, […]

আরও পড়ুন
error: Content is protected !!