কাশি বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোরের উদ্বোধনে নরেন্দ্র মোদি

আজ দুই দিনের বারাণসী সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সেখানে এসেই প্রথমে কাল ভৈরব মন্দিরে পুজো দিলেন তিনি। এরপর  ক্রুজে চড়ে ললিতাঘাটে পৌঁছিয়েছেন। সেখান থেকে জল নিয়ে পায়ে হেঁটে সরাসরি কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছেন তিনি। কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে গঙ্গাজল দিয়ে অভিষেকের পর ষোড়শ উপাচারে এই পুজো দেন তিনি। এভাবে […]

আরও পড়ুন

২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৭ হাজার ৩৫০

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন  ৭ হাজার ৩৫০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২০২। একই দিনে করোনাকে হারিয়ে বাড়িতে ফিরলেন ৭ হাজার ৯৭৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস ৯১ হাজার ৪৫৬ জন। গত ৫৬১ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগী এদেশে।

আরও পড়ুন

ফের বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা, দেশে আক্রান্ত বেড়ে ৩৮

সকালে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ৩৫। কয়েকঘণ্টার মধ্যেই পাল্টে গেল চেহারা। নতুন করে দেশে ৩ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মেলায় সংখ্যাটি বেড়ে হল ৩৮। নতুন করে কেরলে প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এ ছাড়া মহারাষ্ট্রের নাগপুরে পাওয়া গিয়েছে ওই শহরের প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান। কর্ণাটকেও নতুন করে এক ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে […]

আরও পড়ুন

একাধিক কর্মসূচি নিয়ে গোয়া পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়

গোয়া পৌঁছালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রবিবার বিকেলে গোয়া বিমানবন্দরে নামেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় । তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে ১৩ ও ১৪ ডিসেম্বর, অর্থাৎ সোম ও মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতার। কলকাতা পুরভোট যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই মমতার গোয়া সফর ঘিরে আগ্রহ রয়েছে জাতীয় রাজনীতির দরবারে। রবিবার প্রচারে বেরিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, “এটাই আমার […]

আরও পড়ুন

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫

ভারতে আরও ২ জনের শরীরে মিলল ওমিক্রন। চণ্ডীগড় এবং অন্ধ্রপ্রদেশে ২জনের শরীরে মিলল করোনা ভাইরাসের নয়া প্রজাতি। আক্রান্তরা যথাক্রমে ইতালি এবং আয়ারল্যান্ড ফেরত। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ৩৫। জানা গিয়েছে, চণ্ডীগড়ে ওমিক্রন আক্রান্ত ব্যক্তির বয়স ২০ বছর। ২২ নভেম্বর ইতালি থেকে তিনি ভারতে এসেছিলেন। পয়লা ডিসেম্বর তিনি করোনা আক্রান্ত হন। এবার […]

আরও পড়ুন

‘ব্যাংক ডুবে গেলেও চিন্তা নেই, সবার টাকা সুরক্ষিত’, আশ্বাস নরেন্দ্র মোদির

ব্যাংক বেসরকারিকরণ নিয়ে আতঙ্কের পরিস্থিতির মধ্যেই এবার দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘ব্যাংক আমানত বিমা’ শীর্ষক এক অনুষ্ঠানে সাধারণ ব্যাংক গ্রাহকদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, যদি কোনও কারণে ব্যাংক যদি গ্রাহকদের টাকা শোধ করতে নাও পারে, তাহলেও সবার টাকা সুরক্ষিত। সরকার ৯৮.১ শতাংশ গ্রাহকের টাকাই সুরক্ষিত করে ফেলেছে বিমার মাধ্যমে। গ্রাহকদের মোট ৭৬ […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৭ হাজার ৭৭৪

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৭৪ জন। মৃত্যু হয়েছে ৩০৬ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৬৪ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯২ হাজার ২৮১ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৩২ কোটি ৯৩ লক্ষ দেশবাসীকে এই রোগের টিকা দেওয়া হয়েছে।        

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক

গভীর রাতে হ্যাক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট। প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে এক বার্তায় দাবি করা হয় যে ভারত সরকারই নাকি বিটকয়েনকে আইনি স্বীকৃতি দিচ্ছে এবং প্রত্যেক ভারতবাসীকে বিটকয়েন দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এই বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেলটি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাক করা হয়েছিল।  হ্যাক হওয়ার কিছু পরই অ্যাকাউন্টটিকে পুনরুদ্ধার […]

আরও পড়ুন

আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর মন্দির

বর্ষশেষে মিলবে না পুরীর জগন্নাথ দেবের দর্শন। এমনকী নতুন বছরের প্রথম দিনেও বন্ধই রাখা হবে পুরীর মন্দিরের দরজা। করোনার জেরে মূলতঃ বিপুল ভক্ত সমাগম আটকাতেই এই সিদ্ধান্ত বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২১ থেকে ২ জানুয়ারি ২০২২ এই তিনদিনের জন্য সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হবে পুরীর প্রভু জগন্নাথদেবের […]

আরও পড়ুন

২ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিন ট্রায়ালে ড্রাগ কন্ট্রোলের ছাড়পত্র

২ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিন ট্রায়ালে সবুজ সঙ্কেত দিল ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দ্বিতীয় অথবা তৃতীয় দফার ট্রায়ালে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সূত্রের খবর, ৫২৫ জন স্বেচ্ছাসেবকের মধ্য এই ট্রায়াল চলবে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই দীর্ঘ […]

আরও পড়ুন
error: Content is protected !!