```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মোদি শুধু ‘মন কি বাত’ বলেন, কাজের কথা বলেন না শোনেন না, কটাক্ষ ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী কেবল মনের কথা বলেন, কাজের কথা বলেন না আর শোনেনও না, বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বৃহস্পতিবার রাত ১১:১৯-এ একটি টুইট করেন হেমন্ত। তাতে লেখেন, ‘আজ আদরণীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। তিনি শুধু নিজের মনের কথা বললেন। আরও ভাল হত তিনি যদি কাজের কথা বলতেন এবং কাজের কথা শুনতেন।’ মাসে একবার অল ইন্ডিয়া রেডিওতে ‘মন […]

আরও পড়ুন

‘দিল্লিকে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতে হবে’, কেন্দ্রকে নির্দেশ শীর্ষ আদালতের

দিল্লিকে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের রাজধানীতে অক্সিজেনের অভাবে একাধিক হাসপাতালে করোনা রোগী মারা যাচ্ছেন। এই অবস্থায় কেন্দ্রের জেদ ভাঙার জন্য কড়া নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দেয়। এদিন দিল্লি সরকারের দায়ের করা মামলার শুনানি হচ্ছিল। দেশের রাজধানীতে […]

আরও পড়ুন

টানা চারদিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

পাঁচ রাজ্যে ভোট মিটতেই টানা চারদিন বাড়ল পেট্রোপণ্যের দাম। শুক্রবার নয়া রেকর্ড গড়ল পেট্রল-ডিজেলের মূল্য। এদিন দেশের রাজধানী দিল্লিতে জ্বালানি পেট্রলের দাম বাড়ল লিটার প্রতি ২৮ পয়সা, ডিজেল ৩১ পয়সা। দিল্লিতে শুক্রবার পেট্রলের দাম বেড়ে হল ৯১.২৭ পয়সা লিটার, ডিজেলের দাম বেড়ে হল ৮১.৭৩ টাকা প্রতি লিটার। দাম রেকর্ড ছুঁল দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে। সেঞ্চুরির […]

আরও পড়ুন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন স্ট্যালিন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। শুক্রবার রাজভবনে স্ট্যালিনকে শপথগ্রহণ পাঠ করালেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। স্ট্যালিন ছাড়াও মোট ৩২ জন এদিন শপথ নেন স্ট্যালিনের মন্ত্রিসভার সদস্য হিসেবে।  মুখ্যমন্ত্রীর পদ ছাড়াও স্বরাষ্ট্র-সহ কয়েকটি দফতর নিজের হাতে রেখেছেন করুণানিধি পুত্র। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডিএমকে। ২৩৪ আসনের মধ্যে তারা পেয়েছে ১৩৩ আসন। প্রধান […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮

গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা সর্বোচ্চ বলে ধরা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের। অন্যদিকে এই সময়ে সুস্থ হয়ে গিয়েছেন ৩ লক্ষ ৩১ হাজার ৫০৭ জন। আজ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের […]

আরও পড়ুন

করোনার জের, রবিবার থেকে বাতিল রাজধানী-শতাব্দী-দূরন্ত এক্সপ্রেস, সিদ্ধান্ত রেলের

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত বেসামাল প্রায় গোটা দেশ। যত দিন যাচ্ছে, তত প্রকট হচ্ছে করোনার থাবা। করোনার করাল গ্রাসের জেরে এবার ফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। জানা যাচ্ছে, আগামী রবিবার থেকে দুরন্ত, শতাব্দী এবং রাজধানী এক্সপ্রেস বাতিল করছে রেল। আগামী রবিবার ৯মে থেকে রাজধানী, দূরত্ব, শতাব্দীর মতো দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

আরও পড়ুন

সাংবিধানিক সংস্থাগুলি মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ না করে বরং নিজেদের কাজ করুকঃ সুপ্রিম কোর্ট

মিডিয়ার ওপরে শৃঙ্খল পরানোর চেষ্টা করে লাভ নেই। সাংবিধানিক সংস্থাগুলি মিডিয়ার বিরুদ্ধে আবেদন না করে বরং নিজেদের কাজ করুক। বৃহস্পতিবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। গত ২৬ এপ্রিল মাদ্রাজ হাইকোর্ট কোভিড সংক্রমণ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের ওপরে দোষারোপ করে। হাইকোর্টের বিরুদ্ধে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। তারা অভিযোগ করে, হাইকোর্টের মন্তব্য অত্যন্ত […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত আরএলডি প্রধান চৌধুরি অজিত সিং

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) প্রধান চৌধুরি অজিত সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। সম্প্রতি করোনা পজিটিভ হন। চিকিৎসা চলছিল গুরগাঁওয়ের একটি হাসপাতালে। অজিত সিংহের ছেলে তথা প্রাক্তন সাংসদ জয়ন্ত চৌধুরি ট্যুইটারে বাবার মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, গতকাল থেকেই অজিত সিংহের শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার তিনি মারা যান। […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ১১৩ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জন করোনা রোগীর। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৮৪৪ জন।  এপর্যন্ত […]

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের ১৬টি ট্রেন আগামী ৭ মে থেকে অনির্দিষ্টকালের বাতিল করল রেল

আগেই ১৪টি ট্রেন বাতিল করার পর ভারতীয় রেল। এবার আরও ১৬টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । তবে ৬মে ২০২১ পর্যন্ত নির্দিষ্ট সময়ে চলবে ট্রেন । পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই সমস্ত ট্রেন ৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে । এক শীর্ষ আধিকারিক জানিয়েছে, করোনা কালে পূর্ব রেলওয়ে এই ট্রেনগুলি চালালেও এখানে […]

আরও পড়ুন
error: Content is protected !!