টাইব্রেকারে বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল জয় এটিকে মোহনবাগানের

ভারতসেরা এটিকে মোহনবাগান। আইএসএল ট্রফি জিতল সবুজ-মেরুন। শনিবার আইএসএল ফাইনালে টাইব্রেকারে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসিকে। নির্ধারিত সময়ের ম্যাচের ফল ছিল ২-২। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতল তারা। দু’বছর আগে ফাইনালে উঠে মুম্বই সিটি এফসির কাছে হারতে হয়েছিল। এ বার আর ভুল করেনি তারা। ফাইনালে আগাগোড়া দাপট ছিল মোহনবাগানেরই। মাঝে কিছুটা সময় বেঙ্গালুরু প্রাধান্য দেখা গেলেও, এক […]

আরও পড়ুন

প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেট হারালো ভারত

প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল হার্দিক বাহিনী। ৬১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। রাহুল ৭৫ এবং জাদেজা ৪৫ রানে অপরাজিত থাকেন। ইনিংসের শুরুতে মিচেল স্টার্ক ও মার্ক স্টইনিস আগুন ঝরানো বোলিং করে ভারতকে চেপে ধরলেও বাকি অজি বোলাররা তেমন ছাপ ফেলতে পারেননি। জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে […]

আরও পড়ুন

টাই ব্রেকারে হায়দরাবাদকে হারিয়ে আই এস এল ফাইনালে এটিকে মোহনবাগান

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলা গোলশূন্য। ম্যাচ গড়াল টাইব্রেকারে। টাইব্রেকারে বাজিমাত এটিকে মোহনবাগানের। টাইব্রেকারে গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি–কে ৪–৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল সবুজ-মেরুন। স্বপ্নের দিকে আরও একধাপ এগিয়ে গেল জুয়ান ফেরান্দোর দল। টাইব্রেকারে একটি দুর্দান্ত শট বাঁচিয়ে এটিকে মোহনবাগানকে ফাইনালে তোলেন বিশাল কাইথ।

আরও পড়ুন

প্রয়াত ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জা ফঁতে

প্রয়াত হলেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার জা ফঁতে । বুধবার তাঁর প্রাক্তন ক্লাব রেমস এ কথা ঘোষণা করেছে। ১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপে ১৩টি গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি। মৃত্যুকালে এই কিংবদন্তী ফুটবলারের বয়স হয়েছিল ৮৯ বছর। জা ফঁতের জন্ম মরোক্কোতে। মরক্কোতে জন্ম হলেও ফঁতে ফ্রান্সের হয়ে খেলতেন। ইউএসএম কাসাব্লাঙ্কার হয়ে মাঠে নেমে ৪৮টি ম্যাচে ৬২টি গোল […]

আরও পড়ুন

শ্যুটিং ব্রোঞ্জ জিতলেন ভারতীয় অ্যাথলিট তিলোত্তমা সেন

আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় অ্যাথলিট তিলোত্তমা সেন। মাত্র ১৪ বছর বয়সেই এই খেতাব অর্জন করে ক্রিড়া মহলকে রীতিমতো বিস্মিত করেছেন তিনি। সম্প্রতি মিশরের কায়রোতে বসেছে এই শ্যুটিং বিশ্বকাপের আসর। এই আন্তর্জাতিক মঞ্চে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন তিলোত্তমা। ইংল্যান্ডের সিওনেইড ম্যাকিনটশ জিতেছেন সোনা। অন্যদিকে সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন […]

আরও পড়ুন

বিতর্কের জেরে নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা

নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা । তিনি সচিব জয় শায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। প্রথমবার দল নির্বাচন নিয়ে সমালোচনার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচকের পদ খুইয়েছিলেন। ‘স্টিং অপারেশন’-এ বেফাঁস মন্তব্যের জেরে দ্বিতীয়বার সেই চাকরি গেল তাঁর। সম্প্রতি একটি টিভি চ্যানেলের ‘স্টিং অপারেশন’-এর ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং […]

আরও পড়ুন

 ক্রিকেটার পৃথ্বী শ’কে আক্রমণ, পাল্টা অভিযোগ জানাতে গিয়ে পুলিশের জালে তরুণীই

নিজস্বী তুলতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’কে আক্রমণ করার অভিযোগ উঠেছে এক দল সমর্থকের বিরুদ্ধে। তাঁদের মধ্যে স্বপ্না গিল নামে এক তরুণী আবার পৃথ্বীর বিরুদ্ধে পাল্টা নির্যাতনের অভিযোগ করেছেন। পুলিশের কাছে অভিযোগ জানাতে যান তিনি। আর সেই অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্বপ্না। জানা গিয়েছে, সান্তাক্রুজের একটি বিলাসবহুল হোটেলে নৈশভোজে গিয়েছিলেন পৃথ্বী। […]

আরও পড়ুন

প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম

প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম। বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন ছিলেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। আজ, বৃহস্পতিবার দুপুর ২ টা ৫ মিনিট নাগাদ সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতীম এই ফুটবলার। ১৯৫৬ সালের অলিম্পিকস ফুটবল দলের শেষ জীবিত সদস্য ছিলেন তিনি। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে পিকে-চূনী-বলরাম ত্রয়ী যুগেরও অবসান […]

আরও পড়ুন

নিলামে কারচুপির অভিযোগে গ্রেফতার টোকিও অলিম্পিকের সাবেক কর্মকর্তা

টোকিও অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সের আয়োজক কমিটির সাবেক এক কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জাপানি প্রসিকিউটররা। সাবেক সিনিয়র কর্মকর্তা ইয়াসুও মোরি একচেটিয়া আইন লঙ্ঘন, গ্রীষ্মকালীন অলিম্পিক্স গেমস প্রতিযোগিতা পরিচালনা এবং চুক্তিতে কারচুপির সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। ২০২১ সালে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকে প্রাক-খেলা এবং প্রতিযোগিতা চালানোর জন্য চুক্তিকৃত অর্থের পরিমাণ ছিল প্রায় ৩০৩ মিলিয়ন মার্কিন ডলার। গ্রেফতার […]

আরও পড়ুন

২১ মাসের জন্য নির্বাসিত দীপা কর্মকার, ডোপিংয়ের দায়ে কড়া শাস্তি বাঙালি জিমন্যাস্টের

ডোপিং বিধি লঙ্ঘনের দায়ে ২১ মাসের জন্য নির্বাসিত করা হল ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারকে। ডোপিং টেস্টে তাঁর শরীরে হাইজেনামাইন নামে এক ধরণের নিষিদ্ধ পদার্থ পাওয়া গিয়েছে বলে অভিযোগ।  যদিও এই নির্বাসনের মেয়াদ ২০২১ সালের ১১ অক্টোবর থেকে ধরা হয়েছে। তাই এই বছরের ১০ জুলাইতেই শেষ হচ্ছে দীপার নির্বাসন। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি পক্ষ থেকে ভারতের এই […]

আরও পড়ুন
error: Content is protected !!