আয়ারল্যান্ডকে হারিয়ে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে গত টি ২০ বিশ্বকাপের রানার-আপরা। স্ট্রাইক নিয়ে সমালোচনার জবাব দিয়ে সেমিফাইনালের আগেই চেনা ছন্দে ফিরলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৩৫ বলে সর্বাধিক ৬১ রান করে তিনি আউট হন। তাঁর ইনিংসে রয়েছে […]

আরও পড়ুন

৫ রানে বাংলাদেশকে হারিয়ে সেমি ফাইনালে ভারত

বুধবার অ্যাডিলেডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে  রানে হারিয়ে বিশ্বকাপ জয়ের দিকে আরও এক ধাপ এগোল ভারত।  এদিন অ্যাডিলেডে প্রথম ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ভারত। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৮৫ রান। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন বাংলাদেশি ওপেনার লিটন দাস।  সাত ওভারে […]

আরও পড়ুন

বিরাট কোহলির ভিডিও কাণ্ডে ক্ষমা চাইল পারথের ক্রাউন রিসোর্ট, সাসপেন্ড ২ কর্মী

বিরাট কোহলির হোটেল রুমে ভিডিয়ো করা কাণ্ডে ক্ষমা চাইল ক্রাউন রিসোর্ট। পারথের এই ক্রাউন রিসর্টে ওঠা টি-২০ বিশ্বকাপে খেলতে আসা ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির রুমের ভিডিয়ো করা হয়েছিল। ভিডিয়ো কাণ্ডে চিঠি লিখে বিরাট কোহলির কাছে ক্ষমা চাইল হোটেল কর্তৃপক্ষ। পাশাপাশি হোটেলের দুই কর্মীকে সাসপেন্ড করা হল। বিরাট কোহলিকে না জানিয়ে, তাঁর সম্মতি না নিয়ে […]

আরও পড়ুন

ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে টানা ৭ নম্বর ডার্বি জিতল এটিকে মোহনবাগান

শনিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুণের কাছে ২-০ গোলে হারল লাল-হলুদ। মোহনবাগানের হয়ে গোল করেছেন হুগো বুমোস ও মনবীর সিং। এ নিয়ে টানা সাতটি ডার্বি হারার মতো লজ্জার স্বাদ পেতে হল ইস্টবেঙ্গলকে।  এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে মহা ডার্বিতে বাজিমাত করতে ৪-৩-৩ ছকে দল নামিয়েছিলেন  এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো। ইস্টবেঙ্গল কোচ অবশ্য ৪-৪-২ ছককেই আঁকড়ে রেখেছিলেন। সন্ধে সাড়ে […]

আরও পড়ুন

টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দিল আয়ারল্যান্ড

বিশ্বকাপের মঞ্চে বারবার অঘটন ঘটিয়েছে আয়ারল্যান্ড। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে চমকে দিয়েছিল আইরিশরা। এরপর ওয়ানডে, টি-২০ বিভিন্ন ফর্ম্যাটের বিশ্বকাপে আয়ারল্যান্ড বারবার অঘটন ঘটিয়েছে। এবার মূল পর্বে ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৫৭ রান করে আয়ারল্যান্ড। বৃষ্টির জেরে খেলা যখন বন্ধ হয় তখন ইংল্যান্ডের রান ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫। তখনও […]

আরও পড়ুন

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারালো ভারত

একাই পাকিস্তানের থেকে ম্যাচ কেড়ে নিলেন বিরাট কোহলি। রবিবার এমসিজিতে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারাল ভারত। আগের বিশ্বকাপের মধুর প্রতিশোধ। অবিশ্বাস্য ইনিংস কিং কোহলির। একার হাতেই খাদের কিনারে থেকে দলকে জয়ের সরণিতে নিয়ে এলেন প্রাক্তন নেতা। একমাত্র বিরাটের পক্ষেই এটা সম্ভব। স্বভাবতই জেতার পর আবেগের বিস্ফোরণ ঘটল এমসিজিতে। ম্যাচ শেষেই কোহলিকে কোলে […]

আরও পড়ুন

মনোনয়ন জমা দিলেন না সৌরভ, সিএবি-র প্রেসিডেন্ট হতে পারেন স্নেহাশিস, জল্পনা তুঙ্গে!

সৌরভ গাঙ্গুলি কি আদৌ সিএবি নির্বাচনে দাঁড়াবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে সিএবি নির্বাচনে প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও জোর খবর হয়৷ কিন্তু হঠাৎই ফের নাটকীয় পট পরিবর্তন৷ সেক্ষেত্রে শোনা যাচ্ছে সিএবি প্রেসিডেন্ট পদে সৌরভ নয়, তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নামই উঠে আসছে৷ সিএবি-র নতুন প্রশাসনিক প্যানেল এরকম হতে পারে- প্রেসিডেন্ট […]

আরও পড়ুন

বিশ্ব শ্যুটিংয়ের চ্যাম্পিয়ন ভারতের রমিতা

মহিলাদের জুনিয়র বিশ্ব শ্যুটিংয়ের চ্যাম্পিয়ন ভারতের রমিতা। তিনি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের সোনার লড়াইয়ে ১৬-১২ পয়েন্টে হারান চীনের ইং শেনকে। ইজিপ্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভারতের সংগ্রহে ২৫টি পদক। এরমধ্যে ১০টি সোনা, পাঁচটি রুপো ও ১০টি ব্রোঞ্জ। পদক তালিকায় চীনের পরেই দু’নম্বরে রয়েছে ভারত। এদিন ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে রামিতা ও ইংয়ের লড়াই ১২-১২ পয়েন্টে […]

আরও পড়ুন

পাকিস্তানে এশিয়া কাপ হলে খেলবে না ভারত, সাফ জানালেন জয় শাহ

ভারত-পাকিস্তান সম্পর্ক এই মুহূর্তে যথেষ্ট স্পর্শকাতর। প্রসঙ্গত, সন্ত্রাস হামলাকে সামনে রেখে ভারত-পাকিস্তান সম্পর্ক এই মুহূর্তে তলানীতে। যদিও সন্ত্রাসের অভিযোগ পাকিস্তান বরাবরই অস্বীকার করে। এই পরিস্থিতিতে ২০২৩ এর এশিয়া কাপের আয়োজন করা হয়েছে পাকিস্তানে। আর সেই সূত্রে ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, কোনমতেই ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। আজকে বোর্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত […]

আরও পড়ুন

বিসিসিআই সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি

সৌরভ জমানা শেষ। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি । বিসিসিআইয়ের ৩৬ তম সভাপতি নির্বাচিত হলেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য। বিসিসিআই সভাপতি পদে আর কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। রজার বিনি যে বিসিসিআই সভাপতি হচ্ছেন, সেটা অবশ্য ১১ অক্টোবর বোর্ডের বৈঠকেই একপ্রকার স্থির হয়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!