```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

চিটফান্ড মামলায় কলকাতার একাধিক জায়গায় সিবিআই তল্লাশি

পুজোর মুখে শহরে ফের সিবিআই তৎপরতা ৷ এক চাটার্ড অ্যাকাউন্টেন্টের খোঁজে এ দিন সকালে তিনটি গাড়িতে সিবিআই এর আধিকারিকরা যোধপুরপার্ক, ইএম বাইপাস ও গণেশচন্দ্র অ্যাভিনিউতে হানা দিয়েছে ৷ একটি চিটফান্ড মামলার তদন্তে কলকাতা শহরের এই দুই জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই ৷ দক্ষিণ কলকাতার ২৫৫ যোধপুর পার্কে একটি আবাসনের দ্বিতীয় তলায় এক ব্যাবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা ৷ গণেশ চন্দ্র অ্যাভিনিউতেও ওই চাটার্ড অ্যাকাউন্টেন্টের একটি অফিস রয়েছে ৷ সেখানেই সিবিআই এর তল্লাশি চলছে ৷ সিবিআই সূত্রে খবর, গতকাল বিরাটি থেকে একটি চিটফান্ড মামলায় ৪ জনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ সেই চারজনকে জিজ্ঞাসাবাদ করেই আজ দক্ষিণ কলকাতার ২৫৫ যোধপুর পার্কে একটি আবাসনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা ৷ অন্যদিকে, গণেশচন্দ্র অ্যাভিনিউর একটি অফিসে সিবিআই এর তল্লাশি অভিযান চলছে ৷ জানা গিয়েছে, শহরের এক হিসেবরক্ষকের খোঁজে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, ইএম বাইপাসেও তাঁর একটি অফিস রয়েছে ৷ সেখানেও সিবিআই তল্লাশি চলছে ৷

error: Content is protected !!