```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আয়কর জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

আয়কর প্রদানকারীদের জন্য সুখবর ৷ আয়কর দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ আজই সময়সীমা বৃদ্ধির বিষয়টি কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ৷ জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ পর্যন্ত আয়কর জমা দেওয়া যাবে ৷ করোনা পরিস্থিতির কারণে অনেকেই সময় মতো আয়কর জমা দিতে পারেননি ৷ তাছাড়া ই-ফাইলিংয়ের ক্ষেত্রেও অনেকে সমস্যায় পড়েছেন ৷ তাই এই সময়সীমা বাড়ানো হল বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৷ তাছাড়া অডিট রিপোর্ট জমার দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই ঘোষণাও একইসঙ্গে করা হয়েছে মঙ্গলবার ৷ এই সময়সীমা বাড়িতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে ৷ এই ক্ষেত্রেও করোনা সময়সীমা বৃদ্ধির কারণ বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৷

error: Content is protected !!