দেশের নতুন ‘র’-এর প্রধান হচ্ছেন রবি সিনহা

রিসার্চ অ্য়ান্ড অ্য়ানালিসিস উইং (র)-এর বর্তমান প্রধানের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের শেষদিনে ৷ তার পর ওই পদে বসছেন আইপিএস অফিসার রবি সিনহা ৷ সোমবার জানিয়েছে কেন্দ্র ৷

রবি সিনহা ছত্তীশগড় ক্যাডারের ১৯৮৮ সালের ব্যাচের আইপিএস অফিসার ৷ তিনি ক্যাবিনেট সচিবালয়ে বিশেষ সচিব হিসেবে কর্মরত ছিলেন ৷ সেখান থেকেই তাঁকে রএর সচিব হিসেবে নিয়োগ করা হল ৷ তাঁর নিয়োগে অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি ৷ তাঁকে দুবছরের জন্য রএর প্রধান হিসেবে নিয়োগ করা হল ৷ বর্তমানে এই গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে রয়েছেন সমন্ত কুমার গোয়েল ৷ আগামী 30 জুন তাঁর কার্যকাল শেষ হচ্ছে৷ তার পরই দায়িত্ব নেবেন রবি সিনহা ৷ প্রসঙ্গত ১৯৬৮ সালের ২১ সেপ্টেম্বর ভারত সরকার এই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং শুরু করে ৷ এই সংস্থার প্রাথমিক প্রাথমিক কাজ হল বিদেশে গোয়েন্দাগিরি করে তথ্য সংগ্রহ করা ৷ সন্ত্রাসবাদের বিস্তার প্রতিরোধেও ভারত সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া ৷ তাছাড়া এই সংস্থার দেওয়া তথ্য ভারতের বিদেশ নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ রএর প্রথম প্রধান ছিলেন রামেশ্বর নাথ কাও ৷ তিনি টানা নবছর এই পদে ছিলেন ৷ তার পর এক এক করে আরও ২১ জন এই সংস্থার প্রধানের দায়িত্ব সামলেছেন ৷ রবি সিনহা রএর ২৩তম প্রধান হিসেবে কাজ করবেন ৷

error: Content is protected !!