```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

 কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

টাকার অভাবে কারোর পড়াশোনা বন্ধ হবে না বলে ছাত্রছাত্রীদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার মিলন মেলায় ২০২৩ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা-সহ বোর্ড পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীরা যাতে তাদের সমস্যার কথা শিক্ষা দফতরে জানাতে পারে, সেজন্য শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মিলন মেলায় কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কোনও কাজ ফেলে রাখা পছন্দ করি না। যারা আমাকে চিঠি দিয়েছেন, পয়সার অভাবে পড়াশোনা হচ্ছে না। সেই সব চিঠি আমি মুখ্যসচিবকে হ্যান্ডওভার করেছি।’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘টাকার জন্য আপনাদের পড়াশোনায় সমস্যা হবে না।’ পাশাপাশি এদিন পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা ৫০ হাজার স্টুডেন্টকে ১০ লাখ টাকা করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছি। ১০ লাখ টাকা করে এখন আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে পারেন। যাদের দরকার আবেদন করবেন, কেউ এক লাখ নিতে পারেন, কেউ ২ লাখ নিতে পারে, কেউ ৫ লাখ নিতে পারেন, কেউ ১০ লাখ নিতে পারেন। বাবা-মাকে জমি বিক্রি করে গ্যারান্টার হতে হবে না। ভ্যান চালিয়ে গ্যারান্টার হতে হবে না। রাজ্য সরকার আপনার গ্যারান্টার। রাজ্য সরকার টাকাটা জোগাড় করে দেবে। আপনারা শুধু আবেদনপত্রটা তাদের কাছে পৌঁছে দেবেন।’

error: Content is protected !!