```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হিংসায় জড়ালে কাউকে রেয়াত নয়, শপথ নিয়েই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

৩ মাস কমিশনের হয়ে রাজ্য পুলিশ কাজ করেছে, কিছু অক্ষমতা ছিল, এবার দেখে নিচ্ছি

মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বার শপথ নেওয়ার পর তাঁর প্রথম অগ্রাধিকার করোনা পরিস্থিতি সামাল দেওয়া৷ আর দ্বিতীয় কাজ হবে রাজ্যজুড়ে চলতে থাকা ভোট পরবর্তী হিংসায় লাগাম টানা৷ রাজ ভবনে শপথ গ্রহণের পর এ কথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, হিংসায় জড়ালে কাউকে রেয়াত করা হবে না৷ করোনা পরিস্থিিত এ দিন বেলা সাড়ে বারোটায় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে৷ এর পরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার প্রথম অগ্রাধিকার কোভিডকে নিয়ন্ত্রণ করা৷ বেলা সাড়ে বারোটায় মিটিং ডাকা হয়েছে৷ আর আমার দ্বিতীয় কাজ হবে রাজ্যে হিংসা বন্ধ করা৷ আমি সবাইকে বলব, শান্ত থাকুন৷ বাংলা কিন্তু অশান্তি পছন্দ করে না৷ আমি আজ থেকে আইনশৃঙ্খলা সামলাব৷ যেখানে যাঁকে দায়িত্ব দেওয়ার দেব, ঝামেলা করলে আমি কাউকে রেয়াত করব না৷ কঠোর হাতে আমি এসব সামলাব৷’ মুখ্যমন্ত্রী ফের বলেন, ‘এই তিন মাস পুলিশ- প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় ছিল৷ কিছু কিছু রাজনৈতিক দল যেখানে জিতেছে সেখানে বেশি অত্যাচার করছে৷ আমি নতুন সেট আপ তৈরি করব৷ তিন মাস এটা ছিল না৷ কেউ কারও প্রতি প্রতিহিংসাপরায়ণ হবেন না৷’

error: Content is protected !!