```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের পাওনা প্রায় ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা মেটানোর দাবি জানালেন মুখ্যমন্ত্রী

রবিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার তিনদিন আগে বৃহস্পতিবারই দিল্লি পৌঁছে যান তিনি। আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মোদির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪৫ মিনিট ধরে চলে মোদি-মমতা বৈঠক। জানা গেছে, বৈঠকে দ্রুত রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বিস্তারিত বকেয়ার হিসেব পেশ করে মুখ্যমন্ত্রী জানান, ‘কেন্দ্রের কাছে ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা পায় রাজ্য। ১০০ দিনের কাজের প্রকল্পে ৬ হাজার ৫৬১ কোটি টাকা , প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৯ হাজার ৩২৯ কোটি টাকা, সমগ্র শিক্ষা মিশনে ১৫ হাজার ৮৬৪ কোটি টাকা, ঘাটাল মাস্টার প্ল্যান বাবদ ৭৪৩ কোটি টাকা, মিড ডে মিলের ১৭৪ কোটি টাকা, স্বচ্ছ ভারত মিশনে ৩৪৪ কোটি টাকা, বুলবুল ঘূর্ণিঝড়ের দুর্যোগের ৬ হাজার ৩৩৪ কোটি এবং ইয়াস-দুর্যোগের ৪ হাজার ২২ কোটি বকেয়া।’ অন্যদিকে, আগামী ৬ অগাস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচনের আগে মমতার এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

error: Content is protected !!