‘অফিসাররা রাজনৈতিক ক্যাডার নন’, প্রশাসনকে রাজনীতিমুক্ত করার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজ্যের প্রশাসনকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত ও নিরপেক্ষভাবে পরিচালনার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিকদের সঙ্গে প্রথম বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি আধিকারিকদের কখনও রাজনৈতিক কর্মী বা ক্যাডার হিসেবে ব্যবহার করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, অতীতে যে ধরনের প্রশাসনিক সংস্কৃতি গড়ে উঠেছিল, তার পরিবর্তন জরুরি। সরকারি কর্মীদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনও রাজনৈতিক বিভাজনের ভিত্তিতে সরকারি পরিষেবা দেওয়া চলবে না বলেও তিনি নির্দেশ দেন।পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা, শৃঙ্খলা এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যোগ্যতার ভিত্তিতেই আধিকারিকদের কাজের মূল্যায়ন করা হবে। আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে এবং সরকারি প্রকল্পের অর্থ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়াও সরকারি কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পকে আরও উন্নত করা, পে কমিশন চালুর উদ্যোগ এবং বদলির ক্ষেত্রে বিশেষ ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির কথাও তিনি জানান।

error: Content is protected !!