```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফুঁসছে ঘূর্ণিঝড় মিগজাউম, জারি সতর্কতা

দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় তৈরির খবর আগেই জানানো হয়েছিল। ইতিমধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী এক-দুদিনের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বলে জানা গিয়েছে। তখন এর নাম হবে ঘূর্ণিঝড় মিগজাউম। ৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম। অন্ধ্রপ্রদেশে উপকূলে ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়লেও ঠিক কোথায় তা পড়বে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কিন্তু ল্যান্ডফলের পর উত্তর এবং উত্তর-পূর্বে বাঁক নিতে পারে এই ঘূর্ণিঝড়। তা যত হবে ততই এই দুর্যোগ পশ্চিমবঙ্গের উপকূলের কাছে এগিয়ে আসবে। এর জেরে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে।  ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়বৃষ্টির সতর্কতার সঙ্গে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

error: Content is protected !!