```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের দিল্লিতে মাস্ক বাধ্যতামূলক, না মানলে ৫০০ টাকা জরিমানা

দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ তাই ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল দিল্লি সরকার ৷ বুধবার দিল্লির কেজরিওয়াল সরকার ঘোষণা করেছে, রাস্তাঘাটে বেরলে মাস্ক পরতেই হবে ৷ না হলে ৫০০ টাকা জরিমানা। দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ে বৈঠকে স্কুল বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আলাদা এসওপি ঠিক করা হচ্ছে ৷ খুব শিগগিরি সরকার মাস্ক আবশ্যিক করা নিয়ে একটি সরকারি নির্দেশিকা প্রকাশ করবে ৷ এর আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ৩১ মার্চ দিল্লি সরকার মাস্ক না-পরায় ৫০০ টাকা ফাইন তুলে নিয়েছিল ৷ বাইরে বেরলে মাস্ক পরা আবশ্যিক নয় বলে জানিয়েছিল ৷ ৩ সপ্তহের মধ্য়েই রাজধানীর ছবিটা বদলে গেল ৷

error: Content is protected !!