```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আমেরিকায় রানওয়েতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ডেল্টা এয়ারলাইন্স

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি যাত্রিবাহী বিমান। রানওয়েতে নামার সময় খুললই না সামনের চাকা। সেই অবস্থাতেই বিমান নামাতে হল পাইলটকে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে আমেরিকার শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে বিমানবন্দর সূত্রে দাবি করা হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে ৯৬ জন যাত্রী এবং বিমানকর্মীদের নিয়ে আটলান্টা থেকে নর্থ ক্যারোলাইনায় যাচ্ছিল ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং ৭১৭ বিমানটি। শার্লট ডগলাস বিমানবন্দরে নামার সময়েই বিপত্তি ঘটে। ডেল্টা এয়ারলাইন্স সূত্রে খবর, বিমানবন্দরে নামার সময় পাইলট বুঝতে পারেন সামনের ‘ল্যান্ডিং গিয়ারে’ কিছু একটা সমস্যা হয়েছে। সেটি না খোলায় বিমান অবতরণ করানোয় ঝুঁকি নিতে পারছিলেন না পাইলট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!