```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের ট্রেন দুর্ঘটনা, আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেসের ৮টি বগি লাইনচ্যুত

ফের ট্রেন দুর্ঘটনা। আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেসের ৮টি বগি লাইনচ্যুত। সূত্রের খবর, আগরতলা ছেড়ে যাচ্ছিল মুম্বইয়ের দিকে। বেলা ৩টা ৫৫ মিনিট নাগাদ ডিবালং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরেই এলাকায় যায় উদ্ধারকারী টিম। রেলের পদস্থ কর্তারাও ঘটনাস্থলে যান। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ১২৫২০ আগরতলা-এলটিটি এক্সপ্রেস ডিবালং স্টেশনের কাছে বেলাইন হয়ে যায়। লামডিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা হয়। তবে হতাহতের কোনও খবর নেই। সকলেই নিরাপদে রয়েছেন। রেলকর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে। এই রেল দুর্ঘটনার জেরে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। সেই নম্বরগুলি হল- 03674 263120, 03674 263126 । 

error: Content is protected !!