```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রথযাত্রা উপলক্ষে বিশেষ লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল

রথযাত্রা উপলক্ষে কয়েকটি বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত এই ট্রেন চলবে বলে জানানো হয়েছে ৷ এই বিশেষ লোকাল ট্রেনগুলো নির্ধারিত সময়ে তাদের গন্তব্যে যাত্রা করবে । এর মধ্যে উল্লেখযোগ্য হাওড়া-নবদ্বীপধাম বিশেষ লোকাল ট্রেন ৷ হাওড়া থেকে সকাল ৭ঃ১০ মিনিটে ও ৮ঃ৫৫ মিনিটে যাত্রা করে যথাক্রমে সকাল ৮ঃ৫৫ মিনিটে ও ১১ঃ১৫ মিনিটে নবদ্বীপ ধাম পৌঁছবে । ওই দিনই নবদ্বীপ ধাম থেকে নবদ্বীপ ধাম-হাওড়া বিশেষ লোকাল ট্রেন দুপুর ২ টো ও ৭টা নাগাদ রওনা দিয়ে যথাক্রমে বিকেল ৪ঃ৩০ মিনিটে ও রাত্রি ১১ঃ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে । শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি শিয়ালদহ থেকে সকাল ৮ঃ২০ মিনিট ও ৯ঃ৫০ মিনিটে যাত্রা করে যথাক্রমে সকাল ১০ঃ৩৫ মিনিটে ও ১২ঃ০৫ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে । পাশাপাশি কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ স্পেশাল লোকাল বিকেল ৪ঃ৫০ মিনিটে ও রাত্রি ৯ঃ১৫ মিনিটে রওনা দিয়ে যথাক্রমে সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে ও রাত্রি ১১ঃ৩৫ মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছবে । এই লোকাল ট্রেনগুলো যাত্রাপথে সবকটি স্টেশনে থামবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।

error: Content is protected !!