ফের বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তলব করল ইডি

জমির পরিবর্তে চাকরি দেওয়ার মামলায় ফের তেজস্বী যাদবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইডির তরফে শনিবার সমন জারি করা হয়েছে। বিহারের উপমুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৫ জানুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রেলমন্ত্রী থাকাকালীন সস্তায় জমি কিনে তার পরিবর্তে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তেজস্বীর বাবা লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে এর আগে লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবী, কন্যা মিসা ও ভারতীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। সে সময় তল্লাশি হয় তেজস্বীর বাড়িতেও। এর পরেই দিল্লির সিবিআই দপ্তরে হাজিরা দিতে নোটিস পাঠানো হয়েছিল তেজস্বীকে। আবারও তাঁকে ডেকে পাঠাল ইডি।

error: Content is protected !!