
EVM ট্যাম্পারিং নিয়ে কড়া কমিশন, নিয়ম ভাঙলেই পুনর্নির্বাচনের হুঁশিয়ারি
নির্বাচনের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) নিয়ে কড়া অবস্থান নিল Election Commission of India। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, EVM-এ সামান্য কারচুপির চেষ্টাও গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে এবং প্রয়োজন হলে পুনর্নির্বাচনের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটগ্রহণের সময় EVM-এর বোতাম বা ব্যালট ইউনিটে কোনও ধরনের কালি, আঠা, পারফিউম বা রাসায়নিক ব্যবহার করা যাবে না। এই ধরনের কোনও পদার্থ ব্যবহার করলে তা ভোটের গোপনীয়তা নষ্ট করতে পারে এবং সেটিকে সরাসরি ‘ট্যাম্পারিং’ হিসেবে ধরা হবে।পোলিং বুথে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি EVM ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে যাতে সব বোতাম স্পষ্টভাবে দেখা যায় এবং কোনও কিছু দিয়ে ঢাকা না থাকে। কোনও অনিয়ম ধরা পড়লেই সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে।কমিশন আরও জানিয়েছে, এ ধরনের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট বুথে পুনরায় ভোটগ্রহণ (repoll) হতে পারে এবং দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, ভারতে ব্যবহৃত EVM-গুলি সম্পূর্ণ স্বতন্ত্র ও সুরক্ষিত ব্যবস্থা দিয়ে তৈরি, যা ইন্টারনেট বা অন্য কোনও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত নয়। তাই বাহ্যিক হস্তক্ষেপের সুযোগও অত্যন্ত সীমিত।সব মিলিয়ে কমিশনের বার্তা একেবারে স্পষ্ট—
স্বচ্ছ ভোট চাইলে EVM নিয়ে কোনও রকম ছাড় নয়।


