```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

লেনিন সরণির বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড,‌ ঘটনাস্থলে ১০ টি ইঞ্জিন

লেনিন সরণির কাছে বাড়িতে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গিয়েছে, ১৫৭/সি নম্বরের ওই বিল্ডিংয়ে একটি পাখার গুদাম রয়েছে।লেনিন সরণিতে জ্যোতি সিনেমার কাছে ওই বাড়ি থেকে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা বাড়িটিকে। ধোঁয়ায় ভরে গিয়েছে আশেপাশের এলাকা।  স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকলকে খবর দেন এবং বাড়ির ভিতরে থাকা সকলকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন আসে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সবাইকে নিরাপদে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গেছে পুলিশ সূত্রে। বাড়িটির বেশ কয়েকটি ঘরগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। জ্যোতি সিনেমার কাছে বাড়িটিতে আগুন লাগার ঘটনা নিয়ে বেশ চাপে পড়ে যান দমকলের আধিকারিকরা এবং পুলিশ কর্মীরা। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমে আগুন নেভাতে কিছু সমস্যার সৃষ্টি হয়। আগুন লেগেছে দেখতে পেয়ে তৎক্ষণাৎ সেই সময়ে রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন তাঁরা প্রত্যেকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই দমকলবাহিনী এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করতে থাকেন। আপাতত আগুন নেভানোর কাজ চলছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই জানাচ্ছেন দলকলবাহিনীর আধিকারিকরা। 

error: Content is protected !!