```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিঘার হোটেলে আগুন, ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন পর্যটকরা

দিঘার হোটেলে আগুন ৷ কার্নিস থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন পর্যটকরা ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলের দু‘টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। জানা গিয়েছে, এদিন নিউ দিঘার একটি হোটেল থেকে আগুন এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায় । তড়িঘড়ি হোটেল কর্মী-পর্যটকরা হোটেল থেকে রাস্তায় দিকে বেরিয়ে আসেন । কয়েকজন

পর্যটক ভেতরে আটকে পড়েছিলেন ৷ তাদেরও উদ্ধার করা হয়েছে ৷ এমনিতেই করোনার জন্য দিঘায় পর্যটকের সংখ্যা কম । সেই কারণে হোটেলে পর্যটক কম থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি । দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন ।

error: Content is protected !!