```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মধ্যমগ্রামে রংয়ের কারখানায় ভয়াবহ আগুন, আহত ১

আজ দুপুরে মধ্যমগ্রামের বাদুতে একটি বেসরকারি রংয়ের কারখানায় ভয়াবহ আগুন লাগে। কারখানায় রাসায়নিক দ্রব্য মজুত থাকায় আগুন দ্রুত ছড়াতে শুরু করে, ক্রমে তা ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ৷ ঘটনায় একজনের আহত হওয়ার খবর মিলেছে ৷ জানা গিয়েছে, এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ বিস্ফোরণের আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন, ওই রংয়ের কারখানায় আগুন লেগেছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা । খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানা ও দমকলে। কারখানায় প্রচুর রাসায়নিক দ্রব্য মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা সম্ভব হয়নি । তবে,শর্ট সার্কিট থেকে কোনওভাবে আগুন লেগে থাকতে পারে বলে প্রথমিক অনুমান ৷

error: Content is protected !!