```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরজি কর মামলায় সিবিআই কি গণধর্ষণ ও ষড়যন্ত্রের তদন্ত করেছে? জানতে চাইল কলকাতা হাইকোর্ট

আরজি করে খুন ও ধর্ষণের মামলায় সিবিআইয়ের কাছে কেস ডায়েরি ও তদন্ত রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । সিবিআইকে জানাতে হবে তারা যে তদন্ত করে চার্জশিট দিয়েছিল, সেখানে বিএনএস ৭০ অর্থাৎ গণধর্ষণের ও ষড়যন্ত্রের তদন্ত হয়েছিল কি না ৷ ২৮ মার্চ সিবিআইকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট । আইনজীবী সুদীপ্ত মৈত্র আরজি করের নির্যাতিতার পরিবারের তরফে এদিন আর্জি জানান, আদালতের নেতৃত্বে তদন্ত করা হোক । কারণ বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে বলে জানিয়েছে সিবিআই । পাশাপাশি তাঁর আবেদন, সিবিআইকে এসপি র‍্যাংকের একজনের নেতৃত্বে টিম গঠন করে তদন্ত করতে নির্দেশ দেওয়া হোক । তবে কলকাতা হাইকোর্টে এই আবেদন করার আদৌ আইনসঙ্গত অধিকার আছে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি আদালত কি আরও তদন্তে অনুমতি দিতে পারে, আইন কি সেই অনুমতি দেয়, সিবিআইয়ের তদন্তে কেন এত সময় লাগছে, এই সব প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে তাঁর বক্তব্য, তদন্ত হলে বা আদালত তদন্তের নির্দেশ দিলে রাজ্যের কোনও আপত্তি নেই ৷ সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার এদিন জানান, এই মামলার তদন্তকারী আধিকারিক কলকাতার বাইরে রয়েছেন । তাই আদালত যে রিপোর্ট চাইছে, তা জমা দেওয়ার জন্য সময় দিতে হবে । সেই শুনে বিচারপতি ঘোষ বলেন, স্টেটাস রিপোর্ট দেওয়ার আগে বিএনএস ৭০ ধারায় তদন্ত হয়েছে নাকি হয়নি, সেটা সিবিআইয়ের রিপোর্টে যেন পরিষ্কার হয় ৷ আদালতের প্রশ্ন, তদন্তে যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেখানে কি গণধর্ষণ ও ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল ? ২৮ মার্চ সিবিআইয়ের কাছে কেস ডায়েরি ও রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । ওই দিন বিকেল ৩টে ৩০ মিনিটে ফের এই মামলার শুনানি ।আরজি করের ঘটনায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের হয়ে আইনজীবী কৌশিক গুপ্ত এদিন এই মামলায় যুক্ত হওয়ার আবেদন জানিয়েছিলেন । কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন মঞ্জুর করেননি ।

error: Content is protected !!