```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হাওড়ায় কুপিয়ে ব্যবসায়ী খুন, এলাকায় চাঞ্চল্য

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন হাওড়ার ব্যবসায়ীকে ! হাওড়ার কাজিপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । জানা গিয়েছে শুক্রবার ভোর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় । আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু সেখানে কিছুক্ষণ পরেই তিনি মারা যান ৷ পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম হাজী ৷ তিনি হাওড়া শহরের ৬১ নম্বর কাজীপাড়া লেনের একটি আবাসনে ফ্ল্যাটের বাসিন্দা । কলকাতার চাঁদনিতে তাঁর ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা আছে । প্রাথমিকভাবে তদন্তকারী পুলিশ অধিকারিকদের অনুমান, কেউ চপার জাতীয় কোনও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপায় । এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী ব্যবসায়ীর ৷ খবর পেয়ে ওই তাঁর বাড়িতে যায় শিবপুর থানার পুলিশ । গোটা ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ । আশপাশে এলাকার সব ভিডিও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন আধিকারিকরা । পুলিশের অনুমান, পরিচিত কোনও ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে এসে আক্রমণ করেছিল । গোটা ঘটনায় তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । তাঁর এই পরিণতির কারণ কী, তা এখনও বুঝে উঠতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা । যদিও যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে মৃতের পরিবারের সদস্যরা ।

error: Content is protected !!