```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১৯ হাজার ৪৪৫

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন। গত ২৪ ঘণ্টায় যে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১০ লক্ষ ১২ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা, কলকাতা-সহ রাজ্যে অন্যান্য জেলায়ও দৈনিক আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭১ জন। কলকাতায় ৩ হাজার ৯৪৮ জন নতুন সংক্রমিত। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনা ১,০৭৩, হাওড়া ১,১৪৭, নদিয়া ১,০১৬, হুগলি ৯৫১, পশ্চিম বর্ধমান ৮৮৭, পূর্ব বর্ধমান ৮৫০, পূর্ব মেদিনীপুর ৭২৮, পশ্চিম মেদিনীপুর ৬৫৩, বীরভূম ৭৩২ এবং দার্জিলিং ৬৪৪ জেলায় দৈনিক ৫০০ বা তার বেশি জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। সংক্রমণের মোট হারের মতোই বেড়েছে এর দৈনিক হার। শতাংশের নিরিখে যা দাঁড়িয়েছে ৩১.২৬-এ।

error: Content is protected !!