```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৪৮ ঘণ্টা পার, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে এখনও আয়কর তল্লাশি

আয়কর তল্লাশির ৪৮ ঘন্টা পার। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুর সাহা কলোনির ফ্ল্যাটে এখনও তল্লাশি চলছে আয়কর দফতরের। বুধবার সকালে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি শুরু করে। একটানা ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও তল্লাশি চলছে। আয়কর দফতর সূত্রে খবর, বুধবার সকাল থেকে কলকাতার মোট পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে তারা। নিউ আলিপুরে স্বরূপের বাড়ি ছাড়াও তল্লাশি চলেছিল বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়। তবে বুধবার স্বরূপের বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে, আনুষ্ঠানিক ভাবে তার কারণ জানানো হয়নি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জায়গায় ইডির তল্লাশি। শুক্রবার সকাল থেকে সিআরপি এর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির তল্লাশি অভিযান।লেকটাউন সহ মোট ৫ জায়গায় শুক্রবার সকাল থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযান। লেকটাউনের বাসিন্দা এসকে ঝুনঝুনওয়ালার ফ্ল্যাটে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে এসে পৌঁছয় ইডি আধিকারিকরা।

error: Content is protected !!